মেগা প্রকল্পের বিষয়ে নির্দেশনা নেই বাজেটে
করোনাভাইরাসের কারণে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্পগুলো কিছুটা থমকে গেলেও, সে বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি এবারের বাজেটে। প্রকল্পগুলোর গতি আনার ব্যাপারে বাজেট বক্তৃতায় কিছু বলেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১১ জুন ২০২০, ০১:০২ অপরাহ্ন
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫ কোটি টাকা
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে ১ হাজার ৫ কোটি টাকা বাজেট বরাদ্দ বাড়িয়েছে সরকার।
১১ জুন ২০২০, ১২:৪২ অপরাহ্ন
বাজেট ঘাটতি সামাল দিতে ব্যাংক ঋণে নির্ভরতা
বৈশ্বিক মহামারির মধ্যে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেড়েছে ঘাটতির পরিমাণ। প্রক্কলিত বাজেটে এবার ঘাটতি থাকছে ৬ শতাংশ। সিংহভাগ ঘাটতি মোকাবিলায় অভ্যান্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী।
১১ জুন ২০২০, ১২:৪০ অপরাহ্ন
১৩ শর্তে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৩ জুন থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়।
১১ জুন ২০২০, ১২:২৭ অপরাহ্ন
করোনা আপডেট: পটুয়াখালী, মানিকগঞ্জ, মাদারীপুর, ফেনী, মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক ব্যাংক কর্মকর্তা, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ছাড়া, মাদারীপুরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক সেলুন ব্যবসায়ী।
১১ জুন ২০২০, ১২:২৬ অপরাহ্ন
মোংলা বন্দরে জাহাজে চীনা প্রকৌশলীর মৃত্যু
বাগেরহাটের মোংলায় সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ইপিক সেন্ট কিটসে ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ফ্যান হংজির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
১১ জুন ২০২০, ১২:২১ অপরাহ্ন
৩ লাখ পর্যন্ত আয়ে কর দিতে হবে না
২০২০-২১ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত আয়ের ওপর সর্বনিম্ন তিন লাখ টাকায় ৫ শতাংশ আয়করের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ব্যক্তি পর্যায়ে এর কম আয়ে কোনো কর দিতে হবে না।
১১ জুন ২০২০, ১২:১০ অপরাহ্ন
কোন খাতে কত বরাদ্দ
২০২০-২০২১ অর্থবছরের জন্যে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কাজের শ্রেণিবিন্যাস অনুযায়ী সামগ্রিক ব্যয় কাঠামো (উন্নয়ন ও পরিচালন ব্যয়) তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে।
১১ জুন ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন
দাম বাড়বে, দাম কমবে
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করেন।
১১ জুন ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ
২০২০-২১ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ, যা চলতি অর্থবছরে আছে ৫ দশমিক ২ শতাংশ।
১১ জুন ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
সিগারেটের দাম বাড়ছে
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটসহ তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে, এই বাজেট পাশ হলে সিগারেটের দাম বাড়তে পারে।
১১ জুন ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
অর্থমন্ত্রীর পুরো বাজেট বক্তৃতা
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা হয় ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পেশ করা বাজেট বক্তৃতা পুরো অংশ পড়তে ক্লিক করুন নিচের লিঙ্কে।
১১ জুন ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
টাকা পাচার বন্ধে ৫০ শতাংশ কর
২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে টাকা পাচার বন্ধে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং বা ভুয়া বিনিয়োগ দেখিয়ে টাকা পাচার করা হলে প্রমাণিত পরিমাণের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
১১ জুন ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
শিক্ষাখাতে বরাদ্দ 'অপরিবর্তিত'
আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়লেও জিডিপির তুলনায় সেটি প্রায় বর্তমান অর্থবছরের মতোই থাকছে।
১১ জুন ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
লরির ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত ১
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লাকী আক্তার (৩০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর পাঁচ জন। আজ বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে উপজেলার রামপুর এলাকায় কলমাকান্দা-দূর্গাপুর সড়কের এই দুঘটনা ঘটে।
১১ জুন ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ
আইন সংশোধন করে ব্যক্তিশ্রেণি করদাতা পর্যায়ে ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১১ জুন ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
মোবাইলের সিম-রিম কার্ডে ৫ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব
২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগে থেকেই সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে। যা বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হলো।
১১ জুন ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বন্দুকযুদ্ধে ৩২ বছর বয়সী ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। তবে তার পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার বিকালে র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাতে উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
১১ জুন ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ৩৫১৫ কোটি টাকা
২০২০-২০২১ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্যে সরকারের বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৫১৫ কোটি টাকা।
১১ জুন ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
যেসব পণ্যের আমদানি শুল্ক হ্রাস-বৃদ্ধি করা হয়েছে
২০২০-২০২১ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।
১১ জুন ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন