বৈধ পথে স্বর্ণ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
অবৈধ পথে বিদেশ থেকে স্বর্ণ আমদানি নিরুৎসাহিত করতে এক্ষেত্রে আরোপ থাকা ১৫ শতাংশ ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, দেশে এ পর্যন্ত বৈধ পথে কোনো স্বর্ণ আমদানি হয়নি।
১১ জুন ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
প্রসাধনী সামগ্রীর খরচ বাড়ানোর প্রস্তাব
২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রসাধনী সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক আরও পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগে থেকেই প্রসাধনী সামগ্রীর ওপর পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে। যা বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হলো।
১১ জুন ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
যশোরে আইসোলেশন ওয়ার্ড থেকে ৫৪ দিনে ২৮ রোগী পালিয়েছে
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে একের পর এক রোগী পালিয়ে যাচ্ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ৫৪ দিনে ওয়ার্ড থেকে ২৮ জন রোগী পালিয়ে গেছে।
১১ জুন ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোভিড-১৯ মোকাবিলায় যে কোনো জরুরি চাহিদা মেটাতে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
১১ জুন ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
সামাজিক নিরাপত্তা খাতে ১৩ হাজার ৭০৯ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
করোনা মহামারির কারণে আওতা বাড়ছে সামাজিক নিরাপত্তা বলয়ের। ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে এ খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বরাদ্দ বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ।
১১ জুন ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
‘করোনার প্রভাব বিশ্বে অর্থনীতির হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে’
‘করোনার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির হিসাব-নিকাশকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১১ জুন ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
বরাদ্দ কমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে
পুরো দেশ যখন করোনা মহামারিতে বিপর্যস্ত— এমন অবস্থায় আগামী অর্থবছরের বাজেট বরাদ্দে কমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার খাতে।
১১ জুন ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
চাহিদার তুলনায় কৃষিতে বরাদ্দ অপ্রতুল, অভিমত কৃষি অর্থনীতিবিদদের
করোনা ও সাইক্লোন আম্পানের কারনে দেশের কৃষি ও মৎস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের পুনরুদ্ধারে বাজেট বরাদ্দে সেরকম প্রতিফলন হয়নি বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা।
১১ জুন ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
চুরির অভিযোগে শিকলবন্দি শিশু, প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি
বগুড়া জেলার শেরপুর উপজেলার কলোনি গ্রামে এক সৎ মা চুরির অভিযোগে হাত-পা শিকল দিয়ে বেঁধে সাত দিন ধরে বাড়ির আঙ্গিনায় ১২ বছর বয়সী এক শিশুকে বেঁধে রাখেন।
১১ জুন ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন
ইউনাইটেড হাসপাতালের আরও সতর্ক হওয়ার দরকার ছিল: ফায়ার সার্ভিস ডিজি
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
১১ জুন ২০২০, ১০:১২ পূর্বাহ্ন
মোবাইল ব্যবহারের খরচ আরও ৫ শতাংশ বাড়ছে
আগে থেকেই মোবাইল ফোন ব্যবহারের ওপর গ্রাহক পর্যায়ে সাড়ে ২৭ শতাংশ ট্যাক্স ছিল। আগামী বছরের বাজেটে সেটি আরও ৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
১১ জুন ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার ‘উন্নতি হচ্ছে’
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একইসঙ্গে তাকে দেওয়া অক্সিজেনের মাত্রাও কমছে।
১১ জুন ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন
অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য অর্থমন্ত্রীর
করোনাকে পরাস্ত করতে দেশ আর বৈশ্বিক লকডাউনের মূল্য দিয়েছে বাংলাদেশের শিল্পোৎপাদন, কেড়ে নিয়েছে লাখো মানুষের কর্মসংস্থান আর উপার্জন।
১১ জুন ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন
৪৭ জেলায় নেই আইসিইউ, জেলা হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা
নভেল করোনাভাইরাসের সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে বেড়ে চলেছে গুরুতর রোগীর সংখ্যা। আর জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাদের চিকিৎসা ব্যবস্থা।
১১ জুন ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন
৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
২০২০-২০২১ অর্থবছরের জন্যে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১১ জুন ২০২০, ০৯:০১ পূর্বাহ্ন
১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু
স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে।
১১ জুন ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন
আবাসন খাতে অপ্রদর্শিত আয়ের বিনিয়োগ চায় রিহ্যাব
আসন্ন বাজেটে রিয়েল এস্টেট কোম্পানিগুলো সরকারের কাছে আবাসন খাতে অপ্রদর্শিত আয়ের বিনিয়োগের অনুমতির আহ্বান জানিয়েছে। তাদের দাবি, অপ্রদর্শিত আয়ের উৎস বিবেচনা না করে আবাসন খাতে এই অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া। যা করোনা মহামারিতে ঝুঁকিতে থাকা আবাসন শিল্পকে টিকে থাকতে সহায়তা করবে।
১১ জুন ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন
আজ শনাক্ত ৩১৮৭, মৃত্যু ৩৭
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ১৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৫২ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৪৯ জন।
১১ জুন ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
১০০ মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এক শ মুক্তিযোদ্ধার স্মৃতি নিয়ে প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’। মুজিববর্ষ উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
১১ জুন ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
‘নাসিমকে বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ’
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. রাজিউল হক।
১১ জুন ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন