আবুল খায়ের গ্রুপের মহতী উদ্যোগ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট লাঘবে এগিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। করোনা চিকিৎসায় নির্ধারিত চট্টগ্রামের তিনটি হাসপাতালে গত ১২ মে থেকে অক্সিজেন সরবরাহ করে আসছে আবুল খায়ের গ্রুপ।
১১ জুন ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন
আত্মরক্ষার বাজেট
মনে হচ্ছে পুরো মহাবিশ্বই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
১১ জুন ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন
লালমনিরহাটের বর্গাচাষিদের মুখে হাসি
মুখে হাসি ফুটেছে বর্গাচাষি সেকেন্দার আলীর (৫৮)। লালমনিরহাট সদর উপজেলার মেঘারাম গ্রামের এই বর্গাচাষি তিন বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান লাগিয়েছিলেন। ধান পেয়েছেন প্রায় ২ হাজার ১৬০ কেজি। জমির মালিককে দিতে হয়েছে এক তৃতীয়াংশ হিসাবে ৭২০ কেজি।
১১ জুন ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
চট্টগ্রামের এমপি মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত
চট্টগ্রাম-৮ (বোয়ালখালি-চান্দগাও) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে তার পরিবারের আরও নয় সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।
১১ জুন ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
বিজিবি’র ধাওয়ায় ২০ কেজি রুপা ফেলে পালালো চোরাকারবারিরা
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ২০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে ২১ বিজিবি গোগা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ জুন ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
করোনাকালেও জেএসসি’র রেজিস্ট্রেশনে শিক্ষাপ্রতিষ্ঠানের বাণিজ্য!
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেএসসি শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনে বোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে দুই-তিনগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। ফলে মহামারি পরিস্থিতিতে আয়-রোজগার কমে যাওয়া দরিদ্র অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এ চিত্র পাওয়া গেছে।
১১ জুন ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন
সন্তানসম্ভবা নারী ৫ দিন ঘুরে হাসপাতালে সিট পেলেও, মারা গেলেন আইসিইউ না পেয়ে
শ্বাসকষ্ট নিয়ে পাঁচ দিন ঘুরে হাসপাতালে ঠাঁই হলেও আইসিইউ’র অভাবে চট্টগ্রামে মারা গেলেন এক সন্তানসম্ভবা নারী।
১০ জুন ২০২০, ০৫:৩৭ অপরাহ্ন
নোয়াখালীতে আবারও ‘স্বেচ্ছাসেবক’দের বিরুদ্ধে অ্যাম্বুলেন্সে হামলা-ভাংচুরের অভিযোগ
নোয়াখালীর সদর-বেগমগঞ্জ উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিন, বুধবার সকালেও রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগ উঠেছে লকডাউন বাস্তবায়নকারী ‘স্বেচ্ছাসেবক’দের বিরুদ্ধে। এসময় চালক, হেলপার ও রোগীর সাথে থাকা লোকজনকে মারধরও করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
১০ জুন ২০২০, ০৪:৫২ অপরাহ্ন
করোনা আপডেট: নোয়াখালী, বান্দরবান, দিনাজপুর
নোয়াখালী জেলার সদর উপজেলায় ও সেনবাগে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে করোনা আক্রান্ত ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। এ ছাড়া, দিনাজপুরের হাকিমপুরে নমুনা সংগ্রহের আট দিনের মাথায় আজ বুধবার করোনা নেগেটিভ রিপোর্ট আসার আগেই মারা গেলেন এক ব্যক্তি। তার ছেলের রিপোর্ট পজিটিভ এসেছে। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
১০ জুন ২০২০, ০৪:২৬ অপরাহ্ন
গবেষণায় উপসর্গহীনদের লালায় যে পরিমাণ করোনাভাইরাস পাচ্ছি, তা অন্যদের সংক্রমিত করবেই: ড. বিজন
গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জিআর-কোভিড-১৯ র্যাপিড টেস্ট’ কিট উদ্ভাবক বিজ্ঞানী-গবেষক দলের প্রধান ড. বিজন কুমার শীলের থেকে মানুষের অনেক কিছু জানার আছে। জানার আগ্রহ আছে ড. বিজন সম্পর্কেও। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে প্রথম কথা বলেছিলাম গত ৩০ মে। তিনি বলেছিলেন অনেক কিছু। কিন্তু পাঠকের আরও বহুকিছু জানার বাকি রয়ে গেছে। ফেসবুকে-ফোনে-ইমেইলে আমরা পাঠক প্রতিক্রিয়া পেয়েছি। সে কারণে আবারও তার মুখোমুখি হয়েছিলাম গত ৭ জুন। বেশ কয়েকজন পাঠকের প্রশ্নেরও জবাব দিয়েছেন ড. বিজন কুমার শীল।
১০ জুন ২০২০, ০৪:২৫ অপরাহ্ন
নারী-পুরুষ নয়, সঠিক নেতৃত্বে করোনা মোকাবিলায় সাফল্য
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র সিন্ট মার্টেন। মাত্র ৩৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন। এখানে পূর্ণাঙ্গ সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সিলভিয়া জ্যাকবস। ৫১ বছর বয়সী এই প্রধানমন্ত্রী আগে শিক্ষকতা করতেন।
১০ জুন ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন
করোনা আপডেট: ফরিদপুর, নোয়াখালী, বরগুনা, চাঁদপুর, কক্সবাজার
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চার র্যাব সদস্যসহ আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, আনসার সদস্যসহ আরও ৩২ জন এবং বরগুনায় এক দিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিকে, চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে এক ইউপি চেয়ারম্যান ও কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
১০ জুন ২০২০, ০৩:৩০ অপরাহ্ন
নড়াইলের লোহাগড়ায় সংঘর্ষে নিহত ৩
দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
১০ জুন ২০২০, ০৩:২১ অপরাহ্ন
‘পরীক্ষামূলক’ লকডাউন শেষে নারায়ণগঞ্জের রেড জোনে যান চলাচল শুরু
নারায়ণগঞ্জে অতি ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোন হিসেবে লকডাউন ঘোষণা করে বন্ধ করে দেওয়া তিনটি এলাকার রাস্তার মুখগুলো যানবাহন ও মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
১০ জুন ২০২০, ০৩:০১ অপরাহ্ন
অ্যাম্বুলেন্স না পেয়ে অটোরিকশায় রোগী পরিবহন, অবশেষে মৃত্যু
‘আজ দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে হাঁটতে হাঁটতে হঠাৎ যখন এক ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন, তখন তাকে দ্রুত কোন হাসপাতালে নেওয়া দরকার ছিল। কিন্তু তার জন্য কোন অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি.’ বলছিলেন রাজশাহী জেনারেল রেলওয়ে পুলিশের ওসি মো. শাহ কামাল।
১০ জুন ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
অসচেতনতায় বান্দরবান শহরের করোনা ঝুঁকি বাড়িয়েছে
বান্দরবান শহরে গত ২৫ মে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। গত মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। কিন্তু, ৯ জুন বান্দরবান শহরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন। ফলে, করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন আজ দুপুর থেকে বান্দরবান শহরকে রেড জোন ঘোষণা করেছে।
১০ জুন ২০২০, ০২:২৬ অপরাহ্ন
সরকারি হাসপাতালের আইসিইউ আছে ৭৩৩টি
সারা দেশের সব সরকারি হাসপাতালে মোট ৭৩৩টি নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে করোনা রোগীদের চিকিত্সায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১৭টি সরকারি হাসপাতালে ২৩৫টি আইসিইউ স্থাপন করা হয়েছে।
১০ জুন ২০২০, ০২:১২ অপরাহ্ন
৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় খাদ্য সংকটের মুখে বিশ্ব: জাতিসংঘ
বড় ধরনের খাদ্য সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব, যা গত ৫০ বছরে কেউ দেখেনি বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার, সংস্থাটি খাদ্য সংকটের বিষয়ে সর্তক করে আসন্ন দুর্যোগ মোকাবিলায় দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বলে উঠে এসেছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে।
১০ জুন ২০২০, ০২:০৭ অপরাহ্ন
জাপানে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা
জাপানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি চার জন কোভিড-১৯ পরীক্ষার সার্টিফিকেটধারী বাংলাদেশি যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এই ব্যবস্থা নিলো জাপান। টেস্ট রিপোর্টে বলা ছিল ওই যাত্রীরা করোনাভাইরাসে আক্রান্ত নয় এবং তাদের ভ্রমণে কোনো ঝুঁকি নেই।
১০ জুন ২০২০, ০১:৪৫ অপরাহ্ন
মে মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে ৩১ শতাংশ: মানুষের জন্য ফাউন্ডেশন
সাধারণ ছুটি চলাকালে গত মে মাসে ১৩ হাজার ৪৯৪ নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। এসময়ে নারী ও শিশু নির্যাতনের হার বেড়েছে ৩১ শতাংশ।
১০ জুন ২০২০, ০১:২৪ অপরাহ্ন