চট্টগ্রামের ৪ প্রতিষ্ঠানের কারসাজিতে অক্সিজেনের সংকট

অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করলেও চার প্রতিষ্ঠানের কারসাজিতে চট্টগ্রামে অক্সিজেনের সংকট তৈরি হয়েছে।
১০ জুন ২০২০, ০১:২১ অপরাহ্ন

বাছাই করে নেওয়া যাবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, তবে…

পছন্দমতো মোটরগাড়ির রেজিস্ট্রেশন নাম্বার বাছাই করে নেওয়ার সুবিধা চালু করেছে সরকার। তবে বাছাই করা নম্বরে রেজিস্ট্রেশন নিতে নির্ধারিত ফি-এর চেয়ে দুই থেকে সাতগুণ পর্যন্ত বেশি ফি গুণতে হবে।
১০ জুন ২০২০, ০১:১৩ অপরাহ্ন

করোনা আপডেট: ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ফেনী, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ২৭ জন, মানিকগঞ্জে ১২ জন ও ঠাকুরগাঁওয়ে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।
১০ জুন ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

জীবন বাঁচাতে তরুণের মিনি হাসপাতাল

করোনা মহামারির সময়ে একটি মিনি হাসপাতাল খুলে মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন চট্টগ্রামের এক তরুণ। নগরীর চান্দঁগাও এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন চান্দঁগাও থানার পিছিয়ে পড়া জনপদ হামিদচর এলাকায় পাঁচ শয্যার একটি মিনি হাসপাতাল চালু করেছেন।
১০ জুন ২০২০, ১২:২০ অপরাহ্ন

করোনায় পুলিশে মৃত্যু বেড়ে ২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে পুলিশের এক পরিদর্শকের মৃত্যুর মধ্য দিয়ে বাহিনীটিতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০।
১০ জুন ২০২০, ১২:২০ অপরাহ্ন

করোনায় মেরিস্টোপস ক্লিনিকের চিকিৎসক ডা. তানজিলা রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেরিস্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডা. তানজিলা রহমানের মৃত্যু হয়েছে।
১০ জুন ২০২০, ১২:১৪ অপরাহ্ন

গলদার রেণু উৎপাদনে সফল বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার

বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার প্রতিষ্ঠার ৫৫ বছর পর গত দুই বছর সীমিত জনশক্তি এবং অল্প বিনিয়োগের মাধ্যমে গলদা চিংড়ির রেণু উৎপাদনে সাফল্য অর্জন করেছে। তবে, গলদার রেণু উৎপাদন করতে না পারায় ক্ষতির মুখে পড়ে ব্যক্তিগত হ্যাচারিগুলো বন্ধ হয়ে গেছে।
১০ জুন ২০২০, ১২:১৩ অপরাহ্ন

এমপিদের সীমিত উপস্থিতিতে কঠোর স্বাস্থবিধি মেনে বাজেট অধিবেশন শুরু

করোনাভাইরাস মহামারীর মধ্যে শুরু হলো একাদশ সংসদের অষ্টম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কাল এই অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১০ জুন ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম।
১০ জুন ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

ময়মনসিংহে সন্দেহভাজন আরও ৩ জেএমবি সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। মুক্তাগাছায় মাত্র ১০ দিন আগে পাঁচ সন্দেহভাজন জঙ্গি আটকের পর আজ ভোরে নতুন তিন জন আটক হলেন।
১০ জুন ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

করোনায় পুলিশ কনস্টেবল এনামুলের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানার কনস্টেবল এনামুল হকের (৩৫) মৃত্যু হয়েছে।
১০ জুন ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

বাড়িতে আশ্রয় না পেয়ে আইসোলেশন সেন্টারে ফিরেছেন পালিয়ে যাওয়া সেই করোনা রোগী

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত সেই রোগী ওই সেন্টারেই ফিরেছেন।
১০ জুন ২০২০, ১০:২১ পূর্বাহ্ন

যশোরে নকল স্যানিটাইজারে বাজার সয়লাব

যশোরের বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে নকল হ্যান্ড স্যানিটাইজার। এ ছাড়া, পরিচিত বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক পণ্যের আদলে তৈরি করা হচ্ছে নকল জীবাণুনাশক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জীবাণুনাশক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। আর এতে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।
১০ জুন ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

নাটোরে ধর্ষণের শিকার গৃহবধূকেই ১ লাখ টাকা ‘জরিমানা’ করলেন ইউপি চেয়ারম্যান

নাটোরে ধর্ষণের শিকার গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রাম প্রধানদের বিরুদ্ধে।
১০ জুন ২০২০, ১০:০১ পূর্বাহ্ন

প্রায় চিকিৎসা বঞ্চিত ক্যান্সার, হার্ট, কিডনি এবং লিভারের রোগীরা

গত দুমাস ধরে দেশে একটি তেজস্ক্রিয় আইসোটোপের সরবরাহ না থাকায় ক্যান্সার, হার্ট, কিডনি এবং লিভারের সমস্যায় ভোগা রোগীদের অনেক গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা করা যাচ্ছে না। ফলে কার্যত বন্ধ রয়েছে তাদের চিকিৎসা।
১০ জুন ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি, ফুসফুসের সংক্রমণ কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং তাকে দেওয়া অক্সিজেনের মাত্রা কমেছে।
১০ জুন ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন

ঢাকার পূর্ব-পশ্চিম মেট্রোরেল নির্মাণে পরামর্শক নিয়োগের চুক্তি সই

ঢাকা মহানগরীর পূর্ব-পশ্চিম মেট্রোরেল নির্মাণে ২০ কিলোমিটার দীর্ঘ রুটের বিস্তারিত নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকির জন্য আজ বুধবার পরামর্শক নিয়োগের চুক্তি সই হয়েছে।
১০ জুন ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন

মায়ের কোলেই মারা গেলেন সেই রেমিট্যান্স যোদ্ধা রানা শিকদার

অবশেষে ছয় বছর বয়সী ছেলে আর বৃদ্ধা মার কোলেই মারা গেলেন সিঙ্গাপুরফেরত সেই রেমিট্যান্স যোদ্ধা রানা শিকদার।
১০ জুন ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন

আজ শনাক্ত সর্বোচ্চ ৩১৯০, মৃত্যু হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ১৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৭৪ হাজার ৮৬৫ জনের। এ সময়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২ জনে।
১০ জুন ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন

ফেনীতে গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলা থেকে নিজাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
১০ জুন ২০২০, ০৬:৪৩ পূর্বাহ্ন