মালয়েশিয়ায় আটক রোহিঙ্গাদের নিতে বাংলাদেশ বাধ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া কর্তৃপক্ষ কর্তৃক আটককৃত ২৬৯ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ বলেছে, এটি কোনোভাবেই বাংলাদেশের দায়িত্ব নয়।
১০ জুন ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন

চুরির অভিযোগে কিশোর নির্যাতন, ব্যবসায়ী আটক

তেলের জারকিন চুরির অভিযোগে লালমনিরহাট শহরে ১৫ বছর বয়সী কিশোরকে নির্যাতনের অভিযোগে আশরাফ আলী লাল (৫৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ জুন ২০২০, ০৫:৪৩ পূর্বাহ্ন

দেশে ৯৫ শতাংশ মানুষের আয় কমেছে

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে গত মার্চের শেষের দিকে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে সারা দেশে ৯৫ শতাংশ মানুষের আয় কমেছে বলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক জরিপে জানা গেছে।
১০ জুন ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোঁজামিলের সেমিস্টার পদ্ধতি দেশের প্রধান চার বিশ্ববিদ্যালয়ে

দেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতির নামে যেভাবে পড়ানো হচ্ছে, তাতে শিক্ষার্থীরা এর কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না।
১০ জুন ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন

বিএসএমএমইউ গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার ফলাফল আজ নয়, দিতে পারে ‘আগামী সপ্তাহে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের ‘জিআর কোভিড-১৯ র‌্যাপিড টেস্ট’ কিটের কার্যকারিতা পরীক্ষা করছে। এ সপ্তাহেই পরীক্ষার ফল জমা দেওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা দিতে পারছে না।
১০ জুন ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন

করোনা আপডেট: মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুড়িগ্রাম, ঝিনাইদহ

মাদারীপুরে তিন পুলিশ সদস্যসহ একদিনে সর্বোচ্চ ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৫৪ জনের করোনা শনাক্ত হলো।
৯ জুন ২০২০, ০৫:২২ অপরাহ্ন

তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে স্ট্রোক করার পর তিনটি হাসপাতাল থেকে প্রত্যাখ্যাত হয়ে বিনা চিকিৎসায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
৯ জুন ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন

অভিযানের পর দোকান বন্ধ, মোবাইল ফোনের মাধ্যমে বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি

চট্টগ্রামে করোনাভাইরাসকে পুঁজি করে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।
৯ জুন ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভেজাল ব্লিচিং পাউডার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ভেজাল ব্লিচিং পাউডার বিক্রি ও স্প্রে ট্রিগারের দাম বেশি রাখার দায়ে ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ জুন ২০২০, ০৩:৪২ অপরাহ্ন

সীমান্ত সংকট: কাল দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ভারত-চীন

সীমান্ত পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে ভারত ও চীন। এনডিটিভি জানায়, বুধবার সামরিক পর্যায়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্ব লাদাখের ‘হট স্প্রিংস’ এলাকায় শীর্ষ সামরিক আলোচনার কথা রয়েছে।
৯ জুন ২০২০, ০৩:৩১ অপরাহ্ন

পাহাড় কাটায় ২ জনকে ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম শহরের আরেফিন নগর ও আকবর শাহ এলাকায় পাহাড় কাটার দায়ে এক মাদ্রাসার অধ্যক্ষসহ দুই ব্যক্তিকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
৯ জুন ২০২০, ০৩:৩০ অপরাহ্ন

করোনাভাইরাসে আরও দুই রোহিঙ্গার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই রোহিঙ্গা মারা গেছেন। গত রোববার রাতে ১০ নম্বর ক্যাম্পে ৫৮ বছর বয়সী একজন এবং গতকাল সোমবার রাতে ৭০ বছর বয়সী আরেক রোহিঙ্গা মারা যান।
৯ জুন ২০২০, ০৩:১৬ অপরাহ্ন

নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না, সাড়া দিচ্ছেন না

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না এবং চিকিৎসকদের কোনো প্রতিক্রিয়াতেই সাড়া দিচ্ছেন না।
৯ জুন ২০২০, ০৩:০৮ অপরাহ্ন

নোয়াখালীতে লকডাউন কার্যকরের নামে গাড়ি ভাঙচুরের অভিযোগ সরকার সমর্থকদের বিরুদ্ধে

নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় লকডাউন কার্যকর করার নামে সরকার সমর্থক একদল যুবকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, সড়কে যাত্রী ও চালকদের সঙ্গে অশোভন আচরণ, এমনকি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। মাইজদী বাজার ও সোনাপুর সড়কের বেশ কয়েকটি জায়গায় স্বঘোষিত এই স্বেচ্ছাসেবকরা সারা দিনে আজ আটটি গাড়ি ভাঙচুর করেছে।
৯ জুন ২০২০, ০২:৫২ অপরাহ্ন

করোনা আপডেট: নারায়ণগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৭০৫ জনের করোনা শনাক্ত হলো। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনায় জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৯০ জন করোনায় মারা গেলেন।
৯ জুন ২০২০, ০২:২৮ অপরাহ্ন

পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশকে সহায়তার আশ্বাস সড়ক পরিবহন মালিক সমিতির

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশনার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
৯ জুন ২০২০, ০২:১৪ অপরাহ্ন

উহানে করোনা সংক্রমণ হতে পারে গত আগস্ট থেকেই: হার্ভাড গবেষণা

চীনের হুবেই প্রদেশের উহানে নতুন করোনাভাইরাসের সংক্রমণ গত বছর ডিসেম্বরে নয়, বরং আগস্টে শুরু হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
৯ জুন ২০২০, ০২:০০ অপরাহ্ন

বাড়তি ভাড়া নিলে যানবাহনের নিবন্ধন ও রুট পারমিট বাতিলের নির্দেশ

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানলে যানবাহনের নিবন্ধন এবং রুট পারমিট বাতিল করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
৯ জুন ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

কাঁচাবাজার নির্মাণ নিয়ে মানিকগঞ্জে মুখোমুখী অবস্থানে সওজ ও পৌর কর্তৃপক্ষ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ করা কাঁচাবাজারটি আবারও নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে সড়ক ও জনপথ বিভাগ এবং মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। উভয় পক্ষই আইনিভাবে তাদের ন্যায্যতা দাবি করছে।
৯ জুন ২০২০, ০১:৫৪ অপরাহ্ন

ত্রাণ ও অর্থ সহায়তায় অনিয়মে এ পর্যন্ত ৮৯ জনপ্রতিনিধি বরখাস্ত

করোনাভাইরাস পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুই জন ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগে এ নিয়ে ৮৯ জন জনপ্রতিনিধি বরখাস্ত হলেন।
৯ জুন ২০২০, ০১:৪৩ অপরাহ্ন