যৌন হয়রানির অভিযোগে বাউফলে চিকিৎসক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ক্লিনিকে নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ জুন ২০২০, ০১:০০ অপরাহ্ন
পথচারীকে তল্লাশি করে টাকা নেওয়ার অভিযোগে বগুড়ায় ৪ পুলিশ প্রত্যাহার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক পথচারীর দেহ তল্লাশি করে টাকা নেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৯ জুন ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসক ডা. জলিলুর রহমান খানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা গেছেন।
৯ জুন ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ যুবক গ্রেপ্তার
ফেনীতে দুই পাউন্ড সাপের বিষসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলা থেকে ইকবাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
৯ জুন ২০২০, ১২:২৫ অপরাহ্ন
জর্জ ফ্লয়েড ও নিখিল তালুকদার হত্যার প্রতিবাদে ২৭ সংস্কৃতিজনের বিবৃতি
পুলিশের নির্যাতনে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখিল তালুকদারের মৃত্যুর ঘটনায় নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ২৭ জন শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মী।
৯ জুন ২০২০, ১২:১৪ অপরাহ্ন
সংসদ সদস্য রণজিত কুমারের করোনা শনাক্ত, সিএমএইচে ভর্তি
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি আছেন।
৯ জুন ২০২০, ১২:১২ অপরাহ্ন
বাজেটে কালোটাকা বৈধ করার পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান টিআইবির
আগামী অর্থবছরের বাজেটে কালোটাকা বৈধ করার পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৯ জুন ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
উপসর্গহীনদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা ‘বিরল’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উপসর্গ নেই এমন ব্যক্তির মাধ্যমে কোভিড-১৯ ছড়ানোর ঘটনা ‘বিরল’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
৯ জুন ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
গাজীপুরে ৮ আন্তঃজেলা ‘ডাকাত’ গ্রেপ্তার
গাজীপুরে বিপণি বিতানের নৈশপ্রহরীর হাত-পা-মুখ বেঁধে ডাকাতির ঘটনায় একটি আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইলসহ ডাকাতি কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।
৯ জুন ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
পুলিশের ৬৭১৮ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ১৯ জনের
দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭১৮ জনে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
৯ জুন ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
যশোরে সাংবাদিক পেটানো আ. লীগ নেতার শাস্তি দাবি
যশোরের কেশবপুর উপজেলায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করায় কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
৯ জুন ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
করোনা আপডেট: রাজশাহী, ঝিনাইদহ, ফেনী, মাদারীপুর, মানিকগঞ্জ
রাজশাহীতে একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহে নতুন করে চার জন করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়ার পাঁচ দিন পরে জানা গেছে দুই জনই করোনায় আক্রান্ত ছিলেন। নতুন আরও পাঁচ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মাদারীপুরে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের এক সদস্য রয়েছেন। মানিকগঞ্জে নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়ালো।
৯ জুন ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
খুলনায় যুবক হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত হত্যাকারী নিহত
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে নীল উৎপল রায় (২৮) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
৯ জুন ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন
একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, শনাক্ত সর্বোচ্চ ৩১৭১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।
৯ জুন ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৫ আগস্টের যন্ত্রণা নিয়ে বেঁচে ছিলেন শাহান আরা আবদুল্লাহ!
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক শাহান আরা আবদুল্লাহ। গত ৭ জুন রাত সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৯ জুন ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন (৫৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৯ জুন ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন
স্বাস্থ্য ঝুঁকিতে বুড়িমারীর সিলিকোসিসে আক্রান্ত শতাধিক পাথরভাঙ্গা শ্রমিক
চিকিৎসার অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার সিলিকোসিস রোগে আক্রান্ত শতাধিক পাথরভাঙ্গা শ্রমিক।
৯ জুন ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন
ঘুষের প্রস্তাব দেওয়া ডিএমপি’র সেই যুগ্ম কমিশনারকে বদলি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ঘুষের প্রস্তাব দেওয়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করা হয়।
৯ জুন ২০২০, ০৬:৫৭ পূর্বাহ্ন
‘অবনতি হয়নি অর্থে উন্নতি হয়েছে’
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার গত চার দিনে আর অবনতি হয়নি। চিকিৎসকদের মতে, যেহেতু অবনতি হয়নি, এটাকে উন্নতি বলা যায়।
৯ জুন ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন
টেকনাফে রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন, শিবিরে আতঙ্ক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে এক রোহিঙ্গাকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে একদল রোহিঙ্গার বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
৯ জুন ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন