চট্টগ্রামে প্রথম ৪৮ দিনে ১০০, জুনের সাত দিনেই ৫৪ মৃত্যু
চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় এপ্রিল মাসে। এর পর সাত সপ্তাহে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে এক শ জনের মৃত্যু হয়। জুনের প্রথম সপ্তাহে মৃতের সংখ্যা ৫৪ জনে পৌঁছে গেছে। স্বেচ্ছাসেবী সংগঠন আল-মানাহিল ফাউন্ডেশনের হিসাব এটি।
৯ জুন ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন
নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন ওরফে দুখু (৪৭) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পোরশার ফকিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ জুন ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ
সাভারের আশুলিয়া এলাকায় একটি দোতলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ডিইপিজেড স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
৯ জুন ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন
যশোরে ‘পুলিশি নির্যাতনে’ কলেজ ছাত্রের কিডনি বিকল
পুলিশের নির্যাতনে যশোরে এক কলেজ ছাত্রের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রের অভিযোগ, মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পুলিশের বেদম প্রহারে তাকে এখন মৃত্যুর সঙ্গে লড়তে হচ্ছে।
৮ জুন ২০২০, ০৫:০৭ অপরাহ্ন
করোনা আপডেট: কক্সবাজার, মাগুরা, বগুড়া
কক্সবাজারে আজ সোমবার ছয় রোহিঙ্গাসহ ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মাগুরায় দুই মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এবং জেলায় নতুন করে আরও পাঁচ জন আক্রান্ত হয়েছেন। এ দিকে, বগুড়ায় আজ বিকেলে করোনামুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন ১৫ পুলিশ সদস্য। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
৮ জুন ২০২০, ০৫:০৫ অপরাহ্ন
গালফ নিউজে বাংলাদেশের এমপির গ্রেপ্তারের সংবাদ
মানবপাচার ও অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের একজন আইন প্রণেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়েত কর্মকর্তারা। দেশটির রেসিডেন্স ইনভেস্টিগেশন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রসিকিউশন তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। গত শনিবার কুয়েতের মুশাররফ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ জুন ২০২০, ০৪:৫৮ অপরাহ্ন
অক্সিজেনের প্রতি সিলিন্ডারে ১৫ হাজার টাকা মুনাফা!
অক্সিজেন সিলিন্ডার থেকে অনৈতিক মাত্রায় মুনাফা করতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে চট্টগ্রামের অক্সিজেন ব্যবসায়ীরা। প্রতি সিলিন্ডারে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি দাম আদায় করছেন তারা।
৮ জুন ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন
পদ্মা সেতুর কাজে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌযান বন্ধ থাকবে বুধবার
পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজের জন্য আগামী বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এই অবস্থায় সেদিন যাত্রাবাড়ি-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
৮ জুন ২০২০, ০৩:০৮ অপরাহ্ন
করোনা আপডেট: নারায়ণগঞ্জ, কুমিল্লা, মানিকগঞ্জ, পঞ্চগড়, ফরিদপুর
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৪ জন ও কুমিল্লায় নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে তিন হাজার ৫৯৪ জন ও কুমিল্লায় এ এক হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হলো। মানিকগঞ্জেও উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এপ্রিল ও মে মাসে জেলায় মোট ১৪৯ জনের করোনা শনাক্ত হলেও, জুন মাসের প্রথম সপ্তাহেই করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ ছাড়া, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ বছর বয়সী এক নারী ও ফরিদপুরে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
৮ জুন ২০২০, ০৩:০৮ অপরাহ্ন
করোনামুক্ত হলেন ৩,০৪৯ পুলিশ সদস্য
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৪৯ জন সদস্য। করোনামুক্ত হওয়া অনেক পুলিশ সদস্য ইতোমধ্যে আবারও কাজে যোগ দিয়েছেন।
৮ জুন ২০২০, ০২:৪২ অপরাহ্ন
পুকুর পাড়ে স্যান্ডেল দেখে মিলল মরদেহের সন্ধান
নোয়াখালীর চাটখিলে বাক প্রতিবন্ধী এক যুবক ২৪ ঘণ্টার বেশি সময় নিখোঁজ থাকার পর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। আজ সোমবার বিকেলে নোয়াখলা গ্রামে একটি পুকুরের ধারে পড়ে থাকা স্যান্ডেলের সূত্র ধরে তার মরদেহ উদ্ধার করা হয়।
৮ জুন ২০২০, ০২:৩৭ অপরাহ্ন
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অপর এক জন। এ ঘটনায় পুলিশ চালকসহ একটি ট্রাক্টর আটক করেছে।
৮ জুন ২০২০, ০২:১৭ অপরাহ্ন
করোনা সম্পর্কে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় থেকে সচেতনতার বার্তা প্রচারের নির্দেশ
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও শুক্রবার জুমার নামাজের খুতবার সময় মাইকে কোভিড-১৯ নিয়ে জনগণের করণীয় সর্ম্পকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে অন্য সব ধর্মের উপাসনালয় থেকেও একই বার্তা প্রচার করতে বলা হয়েছে।
৮ জুন ২০২০, ০১:৫০ অপরাহ্ন
গভর্নর পদে বয়সসীমা বাড়াতে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেয়ার জন্য ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
৮ জুন ২০২০, ০১:৩৯ অপরাহ্ন
চলে গেলেন ভাষাসৈনিক মিরান উদ্দিন মাষ্টার
বার্ধক্যজনিত কারণে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিরান উদ্দিন মাষ্টার মারা গেছেন। আজ সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৮ জুন ২০২০, ০১:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা থেকে মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮ জুন ২০২০, ০১:১৫ অপরাহ্ন
করোনা আপডেট: চুয়াডাঙ্গা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, জামালপুর
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (তদন্ত) জেলায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে এক চিকিৎসক, দুই স্বাস্থ্য কর্মী ও একই পরিবারের চার জনসহ আরও ৪৯ জন, লক্ষ্মীপুরে আরও ১৮ জন ও নোয়াখালীতে নতুন আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও, জামালপুরে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য দিয়েছেন।
৮ জুন ২০২০, ০১:০১ অপরাহ্ন
করোনায় পুলিশে মৃত্যু বেড়ে ১৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কনস্টেবলের মৃত্যুর মধ্য দিয়ে বাহিনীটিতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৯।
৮ জুন ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
মন্ত্রী বীর বাহাদুরের সহকারী, গৃহকর্মীরও করোনা শনাক্ত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং করোনায় আক্রান্ত হওয়ার পর তার ব্যক্তিগত সহকারী, তার গৃহকর্মী এবং জেলা আওয়ামী লীগের এক নারী নেত্রীরও কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
৮ জুন ২০২০, ১২:৪৩ অপরাহ্ন
পিরোজপুরে বাড়ির আঙিনার সবজিখেত থেকে অজগর উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সবজি খেত থেকে ১০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
৮ জুন ২০২০, ১২:৩৭ অপরাহ্ন