করোনা আপডেট: কক্সবাজার, ঠাকুরগাঁও, খুলনা, রাঙ্গামাটি, পিরোজপুর
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ শনিবার নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৪ জন কক্সবাজার জেলার বাসিন্দা। ঢাকাফেরত আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে ঠাকুরগাঁওয়ে। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এক করোনা রোগী মারা গেছেন। আর, করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙ্গামাটিতে নিজ বাড়িতে মারা গেছেন অপর এক প্রবীণ। অন্যদিকে, পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে উঠেছেন। দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
৬ জুন ২০২০, ০৪:০৪ অপরাহ্ন
ছয়দফা বাঙ্গালীর ‘স্বাধীনতার সনদ’: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার দেশে ঐতিহাসিক ছয়দফা দিবস পালন উপলক্ষে একটি নিবন্ধ লিখেছেন। নিবন্ধটি নিচে তুলে ধরা হলো:
৬ জুন ২০২০, ০৩:৩১ অপরাহ্ন
নিজের মাকে পুলিশে ধরিয়ে দিল সাত বছরের সন্তান
চাঁদপুরের শাহরাস্তিতে জান্নাতুল মাওয়া নামে পাঁচ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করে পাশের ডোবাতে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে গৃহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে ওই গৃহকর্মী ফাতেমা আক্তারকে (২৫) পুলিশে ধরিয়ে দিয়েছে তার সাত বছর বয়সের একমাত্র শিশু সন্তান আরমান।
৬ জুন ২০২০, ০৩:১৪ অপরাহ্ন
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক
বন্দর নগরী বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ শেখ সেলিম (৫২) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
৬ জুন ২০২০, ০২:৪৮ অপরাহ্ন
মানিকগঞ্জ ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪
মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ও চার জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে ধান মাড়াই করার সময় হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। এ দিকে, কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় বজ্রপাতে সেলিম মিয়া (২৮) ও কামরুল খন্দকার (১৪) নামে দুই জন মারা গেছেন। আজ শনিবার সকালে মাছ ধরার সময় বজ্রপাতে তারা মারা যান।
৬ জুন ২০২০, ০২:২০ অপরাহ্ন
কুষ্টিয়ার জেলা প্রশাসকের করোনা শনাক্ত
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ জেলায় আজ শনিবার সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১১ জনের করোনা শনাক্ত হলো।
৬ জুন ২০২০, ০২:০৫ অপরাহ্ন
বাগেরহাটে জোয়ারের পানিতে ২ শতাধিক ঘরবাড়ি প্লাবিত
বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় আম্পানে ভাঙা বেড়িবাঁধ থেকে জোয়ারের পানি ঢুকে দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
৬ জুন ২০২০, ০২:০৪ অপরাহ্ন
করোনা আপডেট: টাঙ্গাইল, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চেয়ারম্যানসহ জেলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুরে পুলিশ, ব্যাংকারসহ আরও ১২ জন, ফেনীতে একই পরিবারে পাঁচ জনসহ আরও ২৩ জন ও চাঁদপুরে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, নোয়াখালীতে এ পর্যন্ত অর্ধশত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
৬ জুন ২০২০, ০১:৪৩ অপরাহ্ন
করোনা আর ঘূর্ণিঝড়ে বিপর্যস্থ সুফিয়ার দিন কাটছে শূন্য ভিটায়
একদিকে করোনা আতঙ্ক, দিনমজুর ছেলের রোজগার নেই, অভাব অনটন সংসারে। অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানে নড়বড়ে ঘর, কালবৈশাখীতে উড়িয়ে নিয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সত্তর বছরের সুফিয়া বেগম এখন শূন্য ভিটাতেই পরিজন নিয়ে অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন।
৬ জুন ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
নোয়াখালীতে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক গৃহবধূকে স্বামীর সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ওই নারী আজ শনিবার বিকেলে সাত জনের নামে মামলা করেছেন।
৬ জুন ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
করোনা মোকাবিলায় করণীয়
বর্তমানে সারাবিশ্বের জন্য আতঙ্কের বিষয় করোনাভাইরান। গত ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে মরণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। থেমে গেছে বিশ্ব অর্থনীতির চাকা।
৬ জুন ২০২০, ০১:৩০ অপরাহ্ন
কোভিড-১৯ এর যে কোনো উপসর্গ থাকলেই পরীক্ষা: আইইডিসিআর
কোভিড-১৯ এর প্রধান চারটি উপসর্গের যে কোনো একটি থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
৬ জুন ২০২০, ০১:০৫ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটজনক
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের এমপি মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৬ জুন ২০২০, ১২:১৮ অপরাহ্ন
আম্পানে উপড়ে গেছে ‘শুভসন্ধ্যা সৈকতের’ ২৫ হাজার ঝাউ গাছ
ঘূর্ণিঝড় আম্পানের বরগুনার তালতলী উপজেলার ‘শুভ সন্ধ্যা’ সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনকারী ঝাউবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ১০ হেক্টর সৈকতের প্রায় ২৫ হাজার ঝাউগাছ ঝড়ে উপড়ে পড়েছে। ভেঙে গেছে পর্যটকদের যাতায়াতের জন্য নির্মিত রাস্তা। জোয়ারের তীব্র স্রোতে সৈকতের কোল ঘেঁষা ঝাউ গাছের নিচ থেকে বালু সরে যাওয়ায় এখন পুরো ঝাউবাগানটি ভাঙনের হুমকিতে আছে।
৬ জুন ২০২০, ১২:১২ অপরাহ্ন
কক্সবাজারে আইসিইউ সুবিধা না থাকায় ঠেকানো যাচ্ছে না মৃত্যু
২৪ ঘণ্টার ও কম সময়ে কক্সবাজার জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে দুইজন নারীসহ মারা গেছে পাঁচজন। চিকিৎসক ও মারা যাওয়া রোগীদের স্বজনরা অভিযোগ করে বলছেন, কক্সবাজারে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা থাকলে হয়ত অনেক করোনা রোগীর প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
৬ জুন ২০২০, ১২:০৩ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুঞ্জন
ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে।
৬ জুন ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
বাড়ি লকডাউনে গিয়ে পুলিশ জানল করোনা রোগী ফার্নিচার কিনতে গেছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করতে গিয়ে জানা গেছে তিনি ফার্নিচার কিনতে চট্টগ্রাম শহরে গেছেন।
৬ জুন ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
ত্রাণ ও নগদ সহায়তায় অনিয়মে হবিগঞ্জে ৩ জনপ্রতিনিধি বরখাস্ত
ত্রাণ বিতরণে দুর্নীতি এবং করোনা পরিস্থিতিতে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর নগদ সহায়তার সুবিধাভোগীদের নামের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ জুন ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
ঝিনাইদহ ফায়ার স্টেশনের গাছ কেটে জ্বালানি বানাচ্ছেন কর্মকর্তারা
অর্জুন গাছের গুড়ি কুড়াল ও করাত দিয়ে কাটছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সামনেই দাড়িয়ে থেকে তদারকি করছেন উপসহকারী পরিচালক মোহাম্মদ তারেক হাসান ভুঞা, স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার ও সাবস্টেশন অফিসার রউফ মোল্লা। ঘটনাটি ঝিনাইদহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের।
৬ জুন ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
চিকিৎসা দিয়েও কক্সবাজারে আহত হাতিকে বাঁচানো গেল না
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অসুস্থ একটি বন্য হাতিকে চিকিৎসার পরেও বাঁচানো সম্ভব হলো না।
৬ জুন ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন