বরিশালে করোনায় মৃতদের স্মরণে ৫ কি.মি. সড়কে বৃক্ষরোপন

করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের স্মরণে বরিশালে পাঁচ কিলোমিটার সড়কের পাশে বৃক্ষরোপন করা হয়েছে।
৬ জুন ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশের এসআই’র মৃত্যু

জ্বর ও সর্দিকাশিতে ভুগে মারা গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার এক উপপরিদর্শক (এসআই)। আজ সকালে সীতাকুণ্ডের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
৬ জুন ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন

যশোরে চোলাই মদসহ ২ মাদক চোরাকারবারি আটক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে ১০৮ লিটার চোলাই মদসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।
৬ জুন ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন

করোনাভাইরাসের প্রভাব পড়ছে দেশের মেগা প্রকল্পগুলোতে

দেশে করোনা মহামারির প্রকোপ শুরু হওয়ার আগেই নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে ছিল বেশিরভাগ মেগা উন্নয়ন প্রকল্প। মহামারি শুরু হওয়ার পর কয়েকমাস বন্ধ থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়।
৬ জুন ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ও হবিগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলায় ঝড়ের কবলে পড়ে ও হবিগঞ্জে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে দুই জেলায় চার জনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা। সরাইলের বুড্ডা গ্রামের আব্দুল আলীম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে ঘূর্ণির মতো কিছু একটা আকাশে দেখা যায়। মুহূর্তে নেমে এসে অন্তত ১০-১৫টি কাঁচা বাড়ি মাটিতে মিশিয়ে দিয়ে যায়।’
৬ জুন ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ২৬৩৫, মৃত্যু আরও ৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩ হাজার ২৬ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪৬ জন।
৬ জুন ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

চকরিয়া পৌর এলাকা ও ডুলাহাজারার ৩টি ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা

কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌর এলাকা এবং উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২, ৩, ও ৮ নম্বর ওয়ার্ডকেও করোনাভাইরাস সংক্রমণের ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের সবগুলোই ‘রেড জোন’ ঘোষণা করা হয়।
৬ জুন ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন

করোনা আপডেট: মানিকগঞ্জ, নোয়াখালী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ

মানিকগঞ্জে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনায় আক্রান্ত ৮৪ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের ছয় সদস্যসহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
৬ জুন ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরানকে হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে তাকে শহরের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়।
৬ জুন ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ন

৫০ লাখের বেশি পরিবহন শ্রমিকের জন্য পিপিই, চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি

পরিবহন শ্রমিকদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ, চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
৬ জুন ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আবারও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গতকাল রাতে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার কিডনি ডায়ালাইসিসও ভালোভাবে সম্পন্ন হয়েছে। ফলে তার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। গত বৃহস্পতিবার তার কিডনি ডায়ালাইসিস ঠিকমতো করা যায়নি। গতকালের তুলনায় আজকে অক্সিজেনও কম মাত্রায় দিতে হচ্ছে।
৬ জুন ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন

সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৬ জুন ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন

পাবনায় গুলি করে ও কুপিয়ে ২ জনকে হত্যা

পাবনা সদর উপজেলায় দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোররাতে উপজেলার ভাড়ারা ও মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হুকুম আলী খাঁকে (৬৫) ডেকে বাড়ি থেকে বের করেন। হুকুম আলী বাইরে আসার সঙ্গে সঙ্গে তারা গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
৬ জুন ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন

কিটের অনুমোদন বিষয়ক লিগ্যাল নোটিশের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের কোনো সম্পর্ক নেই

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিটের অনুমোদনে স্বাস্থ্যমন্ত্রীকে কোনো ধরনের লিগ্যাল নোটিশ দেয়নি প্রতিষ্ঠানটি।
৬ জুন ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন

গণস্বাস্থ্যের কিটের পরীক্ষা শেষ, বুধবারের মধ্যে প্রতিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষ করেছে এবং আগামী বুধবারের মধ্যে ওষুধ প্রশাসনে প্রতিবেদন জমা দিতে পারে।
৬ জুন ২০২০, ০৫:২০ পূর্বাহ্ন

১৫ দিনে ২৭ হাজার আসামিকে জামিন

সারা দেশে নিম্ন আদালত গত ১৫ কার্যদিবসে ২৭ হাজার ৪৮০ জন ফৌজদারি মামলার আসামিকে জামিন দিয়েছেন। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে জামিন পেয়েছেন ছয় হাজার ৫৪২ জন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।
৬ জুন ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন

বগুড়ায় ১ হাজার কেজি সরকারি চাল উদ্ধার

বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় একটি সমিতির পরিত্যক্ত ঘর থেকে সাড়ে ৩৩ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ।
৬ জুন ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন

করোনাকালে চিকিৎসা!

আবু সাঈদ ব্যাংকের চাকরি থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। ডায়াবেটিস আগে থেকেই ছিল। এখন যোগ হয়েছে জ্বর, কাশি। চিকিৎসার জন্যে বের হয়েছিলেন বাসা থেকে। বেশ কয়েকটি ক্লিনিকে গেছেন চিকিৎসার জন্যে। কোনো ক্লিনিক তার চিকিৎসা করেনি, ফিরিয়ে দিয়েছে। করোনায় আক্রান্ত নন, সেই সার্টিফিকেট ছাড়া তার চিকিৎসায় অপারগতা প্রকাশ করেছে ক্লিনিকগুলো। নিরুপায় হয়ে অসুস্থ শরীরে গতকাল সকালে গিয়েছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে। হাসপাতালের বাইরে কয়েক ঘণ্টা অপেক্ষা করে আরও ক্লান্ত হয়ে পড়েছেন। দুটি অ্যাম্বুলেন্সের মাঝখানে বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। করোনা পরীক্ষা করাতে ব্যর্থ হয়ে দুপুরের দিকে ফিরে গেছেন আবু সাঈদ।
৬ জুন ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন

পুরান ঢাকায় কারখানায় আগুন, দগ্ধ ২

পুরান ঢাকার রায়সাহেব বাজারে একটি তিনতলা ভবনের নীচতলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৭টায় এই আগুন লাগে। এতে দুই জন দগ্ধ হয়েছেন।
৬ জুন ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার খামারকান্দি গ্রামের পাশে বগুড়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন— খামারকান্দি গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের আফসার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
৬ জুন ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন