করোনাভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দিতে সরকার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মহামারি থেকে দেশের জনগণকে বাঁচাতে এবং অর্থনীতি সচল রাখতে সরকার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ জুন ২০২০, ০২:২৮ অপরাহ্ন
ভারতে ঘূর্ণিঝড় নিসর্গে ২ জনের মৃত্যু, আহত ১৪
ভারতের ছত্তিশগড়ে ঘূর্ণিঝড় নিসর্গে দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
৪ জুন ২০২০, ০২:১৩ অপরাহ্ন
বরিশালে করোনা থেকে সুস্থ হওয়া চিকিৎসক দ্বিতীয়বার আক্রান্ত
করোনা থেকে সুস্থ হওয়ার কিছুদিন পর আবার করোনা আক্রান্ত হয়েছেন বরিশালের এক চিকিৎসক। তিনি, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন। করোনা থেকে সম্পূর্ণভাবে সেরে উঠে কাজে যোগ দেওয়ার ১০ দিন পর বুধবার রাতে পাওয়া রিপোর্টে আবার কোভিড-১৯ পজিটিভ এসেছে তার।
৪ জুন ২০২০, ০২:০৭ অপরাহ্ন
করোনাকালে টেলিমেডিসিন সেবা
করোনা দুর্যোগে মানুষ যাতে ঘরে থেকেই চিকিৎসা সুবিধা পেতে পারে সে লক্ষ্যে টেলিমিডিসিন সেবার উদ্যোগ নিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন।
৪ জুন ২০২০, ০১:৫৭ অপরাহ্ন
করোনায় ১৭, করোনা উপসর্গ নিয়ে ৫ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত ১০১৬
দেশে করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইনে থেকে ‘যুদ্ধ’ করছেন চিকিৎসকরা। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে প্রাণও হারিয়েছেন অনেক চিকিৎসক।
৪ জুন ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
জয়পুরহাটে বকেয়া বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ করেছে চিনিকল শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকেরা জানান, এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
৪ জুন ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১১ বছরের শিশু ওরকাইদ ও ১৭ বছরের নছর উদ্দিনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
৪ জুন ২০২০, ০১:২০ অপরাহ্ন
‘সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত মহাবিপদের দিকে ঠেলে দেবে’
দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা বিপদজনকভাবে বাড়ছে তখন সরকারের সাধারণ ছুটি তুলে নিয়ে ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে’ অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার ৩৪৪ নাগরিক।
৪ জুন ২০২০, ০১:১৪ অপরাহ্ন
ফরিদপুরে লকডাউন ভঙ্গ করায় করোনা আক্রান্ত ব্যক্তিকে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে করোনা আক্রান্ত ব্যক্তি লকডাউন অমান্য করে বাড়ির বাইরে যাওয়ায় তাকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ জুন ২০২০, ০১:১১ অপরাহ্ন
যশোরে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত কলেজ শিক্ষার্থীকে হত্যা
যশোরে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে কলেজ শিক্ষার্থী নুরুজ্জামান বাবুকে (১৮) অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। আজ বৃহস্পতিবার সকালে পুড়াখালী বাঁওড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
৪ জুন ২০২০, ০১:১১ অপরাহ্ন
যশোরে হনুমানের কামড়ে পুলিশসহ আহত ১০
যশোরে গত দুদিনে হনুমানের কামড়ে দশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আট জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হাসপাতাল থেকে।
৪ জুন ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
আইএমএফের ঋণে রিজার্ভে নতুন রেকর্ড
কোভিড-১৯ মহামারিতে অর্থনীতির বিভিন্ন সূচক চাপের মধ্যে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ দিনের শুরুতে নতুন রেকর্ড সৃষ্টি করে ৩৪ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
৪ জুন ২০২০, ১২:৪৪ অপরাহ্ন
সন্তানের অত্যাচারে বাড়ি ছেড়ে ঝুপড়ি ঘরে বৃদ্ধ বাবা
বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এক নিষ্ঠুর সন্তান। বর্তমানে ওই বৃদ্ধ পরের জমিতে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন। খাচ্ছেন প্রতিবেশীর বাড়িতে। এভাবেই গত সপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ বাবা।
৪ জুন ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
মেস ভাড়া নিয়ে বচসায় তালাবদ্ধ ৬ ছাত্রীকে উদ্ধার করল পুলিশ
বকেয়া মেস ভাড়ার জন্য আটকে রাখার অভিযোগ পেয়ে কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছয় ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা সংলগ্ন ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৪ জুন ২০২০, ১২:৩২ অপরাহ্ন
জামালপুর-২ আসনের সংসদ সদস্যের করোনা শনাক্ত
জামালপুর-২ (ইসলামপুর) সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, দুই উপজেলা ভাইস চেয়ারম্যান, এক ম্যাজিস্ট্রেট, এক উপজেলা প্রকৌশলী ও দুই স্বাস্থ্যকর্মীসহ জেলায় মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩০৪ জনের করোনা শনাক্ত হলো।
৪ জুন ২০২০, ১২:০৬ অপরাহ্ন
মে মাসে সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেকই মোটরসাইকেল সংশ্লিষ্ট
দেশে সাধারণ ছুটির মধ্যে এপ্রিলের তুলনায় মে মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা যেমন বেড়েছে তেমনি প্রায় দ্বিগুণ হয়েছে নিহতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
৪ জুন ২০২০, ১২:০৫ অপরাহ্ন
করোনায় আক্রান্ত ছিলেন জর্জ ফ্লয়েড
যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহত জর্জ ফ্লয়েড করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বুধবার তার চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৪ জুন ২০২০, ১২:০০ অপরাহ্ন
করোনা আপডেট: নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, মানিকগঞ্জ ও পঞ্চগড়
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীতে নতুন করে চার জনের করোনা শনাক্ত হয়েছে এবং এ জেলায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, লক্ষ্মীপুরে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ জন এবং পঞ্চগড়ে চার জন। অন্যদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে।
৪ জুন ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
মারা যাওয়া পুলিশ কনস্টেবল মামুন করোনায় আক্রান্ত ছিলেন
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কনস্টেবল মো. মামুন উদ্দীনের (২৭) করোনা শনাক্ত হয়েছে।
৪ জুন ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
বরিশালে সালিশে জুতার মালা পরিয়ে শাস্তি, ১ আসামি গ্রেপ্তার
বরিশালের মেহেন্দিগঞ্জে দাখিল মাদ্রাসার এক কর্মচারী ও স্থানীয় একটি জামে মসজিদের ইমাম (৫০)কে সালিশে জুতার মালা পরানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ জুন ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন