বরিশালে সালিশে জুতার মালা পরিয়ে শাস্তি, ১ আসামি গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে দাখিল মাদ্রাসার এক কর্মচারী ও স্থানীয় একটি জামে মসজিদের ইমাম (৫০)কে সালিশে জুতার মালা পরানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ জুন ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন

দুই দিনের টানা বর্ষণে কমলগঞ্জে বন্যার আশঙ্কা

গত দুই দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে সবগুলো পাহাড়ি ছড়ার পানিও রয়েছে বিপৎসীমার ওপরে। নদের প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্যার আশঙ্কা রয়েছে এই উপজেলায়।
৪ জুন ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন

মনিকগঞ্জে ট্রাক থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ

মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিবহন থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ উঠেছে।
৪ জুন ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত, আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সিএনজি অটোরিকশায় টহল দেওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
৪ জুন ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাবার সামনে ছেলেকে পিষে দিয়ে গেল বেপরোয়া বাস

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসচাপায় মাজেদুর রহমান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ জুন ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

সরকারি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এখনও ‘হচ্ছে-হবে’

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪ জুন ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন

কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও দন্ত চিকিৎসক সাজেদুল হক রুবেল করোনায় আক্রান্ত হয়েছেন।
৪ জুন ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন

করোনায় রানা প্লাজার মালিকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ জুন ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন

চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল আসছে ৮ জুন

প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন বাংলাদেশে আসছে।
৪ জুন ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন

আজ শনাক্ত ২৪২৩, মৃত্যু আরও ৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৪২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৫৬৩ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৮১ জন।
৪ জুন ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশ দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে অন্যদের শিক্ষা দিতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুটি আঘাত সুপার ঘূর্ণিঝড় ‘আম্পান’ ও ‘কোভিড-১৯’ সফলভাবে মোকাবিলার প্রেক্ষিতে বাংলাদেশ অন্যদের শিক্ষা দিতে পারে।
৪ জুন ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।
৪ জুন ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

বাংলামোটরে বাসচাপায় ২ জনের মৃত্যু

রাজধানীর বাংলামোটরে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
৪ জুন ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

করোনায় চমেকের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান মারা গেছেন।
৪ জুন ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

স্বাস্থ্যসচিব পদে আব্দুল মান্নান

দেশে চলমান করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে মো. আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।
৪ জুন ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে লিচু পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হযরত আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বসতপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪ জুন ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ ২ নারী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় সড়ক দুঘটনায় দুই নারী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। সে সময় আহত হন মনির হোসেন নামে আরও এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
৪ জুন ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন

ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশির বাড়ি মৌলভীবাজারে

ভারতে গণপিটুনিতে নিহত ব্যক্তির বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার লাটিটিলা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
৪ জুন ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন

পর্যটকশূন্য ভেনিসের ‘হাহাকার’

ইতালির জলকন্যা ভেনিস। ১২ উৎসবের এই নগরে একের পর এক উৎসব লেগেই থাকে। সারাবছর পর্যটকের ভিড়ে গমগমে পরিবেশ। বিশেষ করে বছরের এই সময়টাতে ভেনিসে তিল ধারণের জায়গা থাকে না। এত মানুষ, এত আবেগ, ভালোবাসা ধারণ করার ক্ষমতাও ভেনিস মাঝেমধ্যে হারিয়ে ফেলে। যে কারণে গেল কয়েক বছর ধরে ভেনিসকে রক্ষা করার জন্য স্থানীয় সরকার নানা রকমের পরিকল্পনা করছে। কীভাবে ভেনিসের ঐতিহ্য আরও যুগ-যুগান্ত বাঁচিয়ে রাখা যায়, মানুষের ব্যবহার উপযোগী করে রাখা যায়, সেই পরিকল্পনায় তারা মগ্ন। এর মধ্যে বেশকিছু পরিকল্পনার বাস্তবায়নও শুরু হয়েছে। যেমন: ভেনিস ঘিরে সাবমার্সিবল বাঁধ নির্মাণ করা। যা জোয়ারের পানি বা জলোচ্ছ্বাস থেকে ভেনিসকে রক্ষা করবে।
৪ জুন ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন

‘টাকা না দিলে তিনি ভাতার কার্ড করে দেন না’

তার নাম মিনারা বেগম। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য৷ তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। তাদের অভিযোগ— বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা— এমন কোনো ভাতা নেই যেখান থেকে এই ইউপি সদস্য কমিশন নেন না৷
৪ জুন ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন