করোনা পরীক্ষার জন্যে ১২ ঘণ্টার অপেক্ষা!

মুখ ঢেকে বসে আছেন ফাতেমা আক্তার। বসে আছেন ১২ ঘণ্টা ধরে। ২ জুন বিকাল ৫টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল গেটে পৌঁছান ফাতেমা আক্তার। পরেরদিন সকাল ৯টার আগে নমুনা সংগ্রহ শুরু হবে না। ছবিটি যখন তোলা হয়েছে, ততক্ষণে সেখানে বসে অপেক্ষারত ফাতেমার ১২ ঘণ্টা সময় চলে গেছে। শুধু ফাতেমাই নন, তার মতো আরও অনেকেরই করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য এভাবে অপেক্ষায় কাটছে দিন-রাত।
৪ জুন ২০২০, ০৪:১৫ পূর্বাহ্ন

আগুনে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

হাসপাতালের অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৪ জুন ২০২০, ০২:১৩ পূর্বাহ্ন

বিসিএসের এক পরীক্ষা-নিয়োগেই যায় ৩ বছর

বাংলাদেশ সরকারি কর্মকমিশনকে (পিএসসি) ২ হাজার ২৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ২০১৭ সালের ৫ মার্চ চাহিদা পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বছরের ২০ জুন এই নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করতে পারেনি পিএসসি। ফলের অপেক্ষায় থাকতে থাকতে ৯ হাজারেরও বেশি প্রার্থী এখন একদিকে যেমন হতাশায় ভুগছেন, আরেকদিকে হারিয়ে যাচ্ছে তাদের তারুণ্য।
৪ জুন ২০২০, ০১:৫৬ পূর্বাহ্ন

১৭ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে নদীর আকতার মিয়া চৌধুরী খামার সংলগ্ন স্লুইচ গেটের পাশ থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।
৩ জুন ২০২০, ০৪:৫৪ অপরাহ্ন

করোনা আপডেট: ফরিদপুর ও জামালপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জামালপুরের সরিষাবাড়িতে নারায়ণগঞ্জফেরত এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে আজ মারা গেছেন। দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
৩ জুন ২০২০, ০৪:৪১ অপরাহ্ন

চোরাবালি থেকে ২টি গরুর জীবন বাঁচালো ফায়ার সার্ভিস

টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় পুকুরের চোরাবালিতে আটকে যাওয়া দুটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বুধবার দুপুরে এক ঘণ্টার চেষ্টায় গরু দুটিকে উদ্ধার করা হয়।
৩ জুন ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

করোনায় মারা গেলেন ডা. মহিউদ্দীন ও ডা. ওয়াহিদুল হক

করোনায় আক্রান্ত হয়ে বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন এবং ডিজি হেলথের অবসারপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. একেএম ওয়াহিদুল হক মারা গেছেন।
৩ জুন ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

কেরালায় হাতি হত্যা: বিচারের দাবিতে অনলাইন পিটিশনে লাখো মানুষের সই

পানিতে দাঁড়িয়ে আছে একটি হাতি। হাতিটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে কাছের একটি গ্রামে এসেছিল। তাকে আনারস খেতে দেয় স্থানীয় বাসিন্দারা। কিন্তু ওই আনারসটি ছিল বারুদে ভরা।
৩ জুন ২০২০, ০৪:০৬ অপরাহ্ন

অ্যাজমা সমস্যা নিয়ে সিএমএইচে প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পুরনো অ্যাজমার সমস্যা নিয়ে দুই দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান।
৩ জুন ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

সীমান্তে উত্তেজনা, চীন-ভারত সামরিক বাহিনীর আলোচনার উদ্যোগ

লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনায় বসছে ভারত ও চীন। আগামী শনিবার (৬ জুন) দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩ জুন ২০২০, ০৩:১০ অপরাহ্ন

করোনা আপডেট: কক্সবাজার, টাঙ্গাইল, চাঁদপুর, পটুয়াখালী ও ঠাকুরগাঁও

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে ১০ জনের শনাক্ত ও মারা গেছেন একজন। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ১২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন আর মারা গেছেন দুই জন। এ দিকে, করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে পাঁচ জন ও পটুয়াখালীতে একজন মারা গেছেন। দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
৩ জুন ২০২০, ০২:৫২ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে চউকের নগর পরিকল্পনাবিদের মৃত্যু

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমদ (৫৬) মারা গেছেন।
৩ জুন ২০২০, ০২:৪১ অপরাহ্ন

অভিযুক্তের বদলে নিরপরাধের কারাভোগ, তদন্ত সাপেক্ষে মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় অভিযুক্তের বদলে নিরপরাধের কারাভোগের ঘটনার বিষয়ে মূখ্য মহানগর হাকিমকে তদন্তের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
৩ জুন ২০২০, ০২:২৩ অপরাহ্ন

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ফুটবল খেলাকে কেন্দ্র করে কংশ নদের দুই পারে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ও নেত্রকোণার পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী দুটি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
৩ জুন ২০২০, ০২:০৬ অপরাহ্ন

‘হংকং ইস্যুতে ব্রিটেনের হস্তক্ষেপ, ভালো হবে না’ চীনের হুঁশিয়ারি

হংকং ইস্যুতে ব্রিটেনের হস্তক্ষেপের ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপি জানায়, চীনের পার্লামেন্টে পাশ হওয়া হংকং ‘জাতীয় নিরাপত্তা বিল’ নিয়ে ব্রিটিশ নেতাদের মন্তব্যের জবাবে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
৩ জুন ২০২০, ০১:৫৬ অপরাহ্ন

যশোরে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরে পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই শিশু মারা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
৩ জুন ২০২০, ০১:৫০ অপরাহ্ন

পটুয়াখালীতে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মেরামত কাজ শুরু

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পায়রা নদীর তীরবর্তী ৪১/৭ নং পোল্ডারের বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী স্লুইস গেট থেকে চার হাজার ফুট বাঁধ মেরামতের কাজ সোমবার থেকে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
৩ জুন ২০২০, ০১:৩৬ অপরাহ্ন

লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, এক্সকেভেটর ধ্বংস ভ্রাম্যমাণ আদালতের

টাঙ্গাইলের কালিহতী উপজেলার লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের দুইটি এক্সকেভেটর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ জুন ২০২০, ০১:১৫ অপরাহ্ন

বিনামূল্যে ১০ লাখ পিস নন-মেডিকেল মাস্ক দিয়েছে গ্রামীণ টেলিকম

করোনা প্রাদুর্ভাবের সময়ে যাদের মাস্ক কেনার সামর্থ নেই এবং যাদের কাছে মাস্ক পৌঁছাচ্ছে না তাদের কাছে মাস্ক পৌঁছে দিচ্ছে গ্রামীণ টেলিকম।
৩ জুন ২০২০, ১২:৫২ অপরাহ্ন

চাঁদপুরে আ. লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি সোহাগের ৫ দিনের রিমান্ড

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি হামিদুর রহমান ওরফে সোহাগ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত।
৩ জুন ২০২০, ১২:৪৯ অপরাহ্ন