জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়ম, ২ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্য সাময়িক বরখাস্ত

জেলেদের পুনর্বাসনে খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরগুনার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩ জুন ২০২০, ১২:৩০ অপরাহ্ন

লিবিয়া হত্যা: কিশোরগঞ্জ থেকে পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় অভিযুক্ত মানব পাচারকারী চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
৩ জুন ২০২০, ১২:১০ অপরাহ্ন

করোনাক্রান্তি মোকাবিলা: স্থানীয় বনাম বৈশ্বিক যোগাযোগ কৌশল

‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’- এটি রবীন্দ্রনাথের কালজয়ী উক্তি। আধুনিক পৃথিবীর জনস্বাস্থ্য ও যোগাযোগ নীতিতে রবীন্দ্রনাথের এই স্বরের প্রতিধ্বনি দেখি আমরা- ‘Think globally, act locally’ স্লোগানের মাধ্যমে। আজ পৃথিবী অভূতপূর্ব ঘোরলাগা সময় পার করছে। এই নিবন্ধের লেখকদ্বয় পৃথিবীর দুই প্রান্তে বসে করোনাভাইরাসে কাবু দুটি অঞ্চল থেকে কলম ধরেছেন। আমাদের যূথবদ্ধ ভাবনাটি কোভিড-১৯ অতিমারিকে বৈশ্বিক থেকে স্থানীয় দৃষ্টিতে দেখার প্রয়াস।
৩ জুন ২০২০, ১২:০৯ অপরাহ্ন

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার দায়ে অভিযুক্ত খালেদ আল-মিশাই ড্রোন হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার, টুইটে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার।
৩ জুন ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন

যত্রতত্র ফেলা হচ্ছে ব্যবহৃত পিপিই, মাস্ক, গ্লাভস; সংক্রমণ বাড়ার শঙ্কা

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে ওয়ান-টাইম প্লাস্টিক মেডিকেল পণ্যের ব্যবহার বেড়েছে। মাস্ক, গ্লাভস এগুলো ব্যবহার শেষে যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
৩ জুন ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। গত মঙ্গলবার রাতে এই যৌথ অভিযান চালানো হয়।
৩ জুন ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও দুই জন।
৩ জুন ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

বগুড়ায় খাদ্য কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

বগুড়ার শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন সরকারকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন নারীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ জুন ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন

গণস্বাস্থ্যের কিটে নয়, ত্রুটি নমুনা সংগ্রহ প্রক্রিয়ায়

অনুমোদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিটের কার্যকারিতার পরীক্ষা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এর মধ্যে অ্যান্টিবডি কিটের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। তবে, অ্যান্টিজেন কিটের নমুনা সংগ্রহে ত্রুটি থাকায় আপাতত বিএসএমএমইউকে এটির পরীক্ষা বন্ধ রাখতে বলেছে গণস্বাস্থ্য কেন্দ্র। বলা হয়েছে, নমুনা সংগ্রহের সঠিক সমাধান দেওয়ার পরে যাতে বিএসএমএমইউ আবার অ্যান্টিজেন কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করে।
৩ জুন ২০২০, ১০:১২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পরার দায়ে সাত জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
৩ জুন ২০২০, ১০:১০ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিসের ৯৭ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র মোট ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। বাকি ৮৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
৩ জুন ২০২০, ১০:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে আ. লীগ কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ইসলামপুর পুটিয়া গ্রামে আওয়ামী লীগ কর্মী রিন্টু বিশ্বাসকে (৪০) পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
৩ জুন ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন টেকনাফের ৫০ হাজার জেলে

কক্সবাজার জেলার টেকনাফ বঙ্গোপসাগরের উপকূলের কাছাকাছি মাছ ধরতে দেওয়ার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে টেকনাফ এলাকার জেলে সমাজের প্রতিনিধিরা।
৩ জুন ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন

করোনা আপডেট: দিনাজপুর, যশোর, নোয়াখালী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, পাবনা, ফেনী

দিনাজপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২৫৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। সুস্থ হয়েছেন ৫৫ জন ও মারা গেছেন দুই জন। যশোরে বাড়ছে করোনা সংক্রমণ। অধিকাংশ নমুনা যাচ্ছে খুলনা মেডিকেল কলেজ ল্যাবে। অতিরিক্ত চাপের কারণে ফলাফল পেতে দেরি হচ্ছে। করোনায় নোয়াখালীতে আরও একজনের মৃত্যু। সংক্রমণের উপসর্গ নিয়ে শরীয়তপুরে একজন মারা গেছেন। মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু। স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।
৩ জুন ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন

সিকদার গ্রুপের এমডি’র গাড়ি জব্দ

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
৩ জুন ২০২০, ০৮:৫১ পূর্বাহ্ন

করোনায় মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক ডা. এহসানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক চিকিৎসক। এ নিয়ে করোনায় দেশে ১৩ জন চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৩ জুন ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন

আজ শনাক্ত ২৬৯৫, মৃত্যু আরও ৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৫ হাজার ১৪০ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৪৬ জন।
৩ জুন ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন

লিবিয়ায় মানবপাচার চক্রের আরও ৩ ‘হোতা’ র‌্যাবের হাতে আটক

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন হোতাকে আটকের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
৩ জুন ২০২০, ০৬:১৭ পূর্বাহ্ন

আজ চালু হচ্ছে আরও ১১ আন্তঃনগর ট্রেন

জনসাধারণের চলাচলের সুবিধার্থে আরও ১১টি আন্তঃনগর ট্রেন আজ বুধবার চালু হয়েছে।
৩ জুন ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিপন্নপ্রায় হর্নবিল উদ্ধার

চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা থেকে বিশ্বব্যাপী বিপন্নপ্রায় পাঁচটি হর্নবিল প্রজাতির পাখি উদ্ধার করেছে বনবিভাগ। আজ বুধবার সকালে বনবিভাগের ওয়ইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক জহির আকন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
৩ জুন ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন