ঝিনাইদহে ৫ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭
ঝিনাইদহের ছয়টি উপজেলায় গত পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন। ঝিনাইদহ ট্রাফিক বিভাগ মনে করে, বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অসতর্কতা ও অদক্ষতাই এ সব দুর্ঘটনার মূল কারণ।
৩ জুন ২০২০, ০৫:৩০ পূর্বাহ্ন
জুনের শেষে লাখ ছুঁতে পারে করোনা রোগীর সংখ্যা
বাংলাদেশে প্রায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়ছে। এতে তীব্র চাপের মধ্যে পরছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এরই মধ্যে একটি গবেষক দল সতর্ক করে দিয়েছে যে চলতি মাসের শেষের দিকে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হতে পারে।
৩ জুন ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন
কোয়ারেন্টিনে থাকা ৬ চিকিৎসককে বের করে দিল হোটেল মিলেনিয়াম
করোনা চিকিৎসা সেবায় সহায়তার আশ্বাস দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে (খুমেক) প্রায় ৮০ লাখ টাকার বিল পাঠিয়েছে খুলনা ডায়াবেটিক হাসপাতাল এবং হোটেল মিলেনিয়াম কর্তৃপক্ষ।
২ জুন ২০২০, ০৫:০৩ অপরাহ্ন
করোনা আপডেট: নারায়ণগঞ্জ, চাঁদপুর, সিরাজগঞ্জ, পটুয়াখালী ও ঠাকুরগাঁও
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা গেছেন আর জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০৪৭ জন। সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে মারা গেছেন দুজন। করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর ও পটুয়াখালীতে মারা গেছেন দুজন। দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ সব খবর পাঠিয়েছেন।
২ জুন ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে করোনায় বন কর্মকর্তার মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত এক বন কর্মকর্তা মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
২ জুন ২০২০, ০৪:১১ অপরাহ্ন
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।
২ জুন ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন
করোনা আপডেট: কক্সবাজার, মাদারীপুর, লক্ষ্মীপুর, পিরোজপুর, ফরিদপুর
দেশে গত ২৪ ঘণ্টায় ১২,৭০৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২,৯১১ জনকে শনাক্ত করা হয়েছে। কক্সবাজারে আরও ৬২ জন, মাদারীপুরে চার পুলিশ সদস্যসহ ২৬ জন, লক্ষ্মীপুরে আরও ২২ জন, পিরোজপুরে পূবালী ব্যাংকের ব্যবস্থাপকসহ নতুন করে সাত জন ও ফরিদপুরে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
২ জুন ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
ঢাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার আওতায় আনার সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২ জুন ২০২০, ০৩:১৩ অপরাহ্ন
করোনায় স্ত্রীর মৃত্যুর ৭ দিন পর মারা গেলেন বিমানের সাবেক ক্যাপ্টেন
বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন আলি আশরাফ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় স্ত্রী মারা যাওয়ার সাত দিন পর রাজধানীর একটি হাসপাতালে আজ মঙ্গলবার সকালে করোনাতেই মারা গেলেন তিনি।
২ জুন ২০২০, ০২:৩৯ অপরাহ্ন
উহানে ১৯ দিনে ৯৯ লাখ মানুষের করোনা পরীক্ষা, শনাক্ত হয়নি কেউ
উহানে ৯৯ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করে একজনেরও করোনা শনাক্ত হয়নি বলে দাবি করেছে উহান স্বাস্থ্য কমিশন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২ জুন ২০২০, ০২:২৩ অপরাহ্ন
করোনায় পুলিশের আরও ১ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও একজন সদস্য মারা গেছেন। পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
২ জুন ২০২০, ০২:০৭ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী, যশোরে ৫ বাসের বিরুদ্ধে মামলা
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী ওঠানোয় যশোরে ৫টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে।
২ জুন ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের করোনা শনাক্ত, বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ
চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুল করিমসহ নয় জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানান।
২ জুন ২০২০, ০১:২৮ অপরাহ্ন
ভর্তি নেয়নি বেসরকারি ৬ হাসপাতাল, অ্যাম্বুলেন্সেই নারীর মৃত্যু
অ্যাজমাজনিত শ্বাসকষ্ট নিয়ে ছয়টি বেসরকারি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে সরকারি হাসপাতালে যাওয়ার আগে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন ৬৩ বছর বয়সী এক নারী।
২ জুন ২০২০, ০১:২৬ অপরাহ্ন
গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বাম জোটের মানববন্ধন
গণপরিবহনে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এসময় তারা জ্বালানি তেলের দাম কমানো ও প্রয়োজনে সরকারি ভর্তুকী দেওয়ার আহ্বান জানান।
২ জুন ২০২০, ০১:০৯ অপরাহ্ন
ভারতের মহারাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ‘ঘূর্ণিঝড় নিসর্গ’, মুম্বাইয়ে রেড অ্যালার্ট
ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
২ জুন ২০২০, ১২:৫৭ অপরাহ্ন
‘নাইট’ খেতাব পেলেন কুতুবউদ্দিন আহমেদ
স্পেনের সর্বোচ্চ খেতাব ‘নাইট অফিসার’ উপাধি পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পাচ্ছেন তিনি। প্রতিবছর ‘অর্ডার অব সিভিল মেরিটে’র আওতায় দেশি ও বিদেশি নাগরিকদের বিভিন্ন খেতাবে ভূষিত করেন স্পেনের রাজা।
২ জুন ২০২০, ১২:৫০ অপরাহ্ন
চাঁদপুরে আ. লীগ নেতা হত্যা মামলার ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ভার্চুয়াল আদালত।
২ জুন ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
মৃত্যুর পর করোনা শনাক্ত, গলাচিপায় ১০০ বাড়ি লকডাউন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে ১০০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এই গ্রামের এক নারী মারা যাওয়ার পর মরদেহের নমুনা থেকে করোনা শনাক্ত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
২ জুন ২০২০, ১২:২৭ অপরাহ্ন
বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের, উদ্বিগ্ন পেন্টাগন
পুলিশি হেফাজতে কৃষাঙ্গ মৃত্যুর জেরে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সহিংস আন্দোলন। শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
২ জুন ২০২০, ১২:১৩ অপরাহ্ন