নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক কারাগারে
নোয়াখালীর চাটখিলে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ জুন ২০২০, ১২:০৭ অপরাহ্ন
অভাব রুখতে পারেনি আসমানীকে
গৃহশিক্ষক তো দূরের কথা অভাবের সংসারে ঠিকমত খাবারই জোটেনি আসমানীর। জোটেনি ভালো পোশাকও। সহপাঠীরা সবাই ইঞ্জিনচালিত গাড়িতে স্কুলে যাওয়া-আসা করলেও দিনমজুর বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই সারাবছর বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে স্কুলে ক্লাস করতে হয়েছে তাকে। সব বাধা মাড়িয়ে সে এ বছর এসএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে।
২ জুন ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
করোনায় পুলিশের ৫৩৩৩ সদস্য আক্রান্ত, মৃত্যু ১৫, সুস্থ ২০৫৯
বাংলাদেশ পুলিশের পাঁচ হাজার ৩৩৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৭০৬ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।
২ জুন ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
ঘুষের মামলায় বরখাস্ত দুদক পরিচালক বাছিরের জামিন নামঞ্জুর
ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন ভার্চুয়াল শুনানিতে নামঞ্জুর করেছেন আদালত।
২ জুন ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
পাবনায় মামলার আসামিকে কুপিয়ে হত্যা
পাবনায় একাধিক মামলার পলাতক আসামি অন্তর হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দলের দুর্বৃত্তরা।
২ জুন ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
‘আমি সুস্থ হয়ে উঠবো, সুস্থ হয়ে উঠতেই হবে’
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত তার স্ত্রী নারী নেত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীর শারীরিক অবস্থাও উন্নতির দিকে।
২ জুন ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
আসামে ভূমিধসে ২০ জনের মৃত্যু
ভারতের আসামে ভূমিধসে অন্তত ২০ জন মারা গেছেন। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুরের দিকে আসামের তিনটি জেলায় ভূমিধসের ঘটনা ঘটে।
২ জুন ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
নিজ ঘর ও কর্মস্থলে সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহ্বান কাদেরের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার সংক্রমণ রোধে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে নিজ নিজ গৃহ এবং কর্মস্থলে সচেতনতার প্রাচীর নির্মাণের আহ্বান জানিয়েছেন।
২ জুন ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক অগ্রগতি স্লথ হলেও সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ জুন ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন
বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া বাতিলের দাবি ক্যাবের
দেশে চলমান করোনা মহামারির সময়ে শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিলের দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
২ জুন ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন
মোবাইল ফোন ব্যবহারে খরচ আরও বাড়বে
মোবাইল ফোন ব্যবহারকারীরা আগামী অর্থবছরে আরও বেশি করের মুখোমুখি হতে পারেন। কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুরোপুরি সচল করার জন্য যে রাজস্ব সংগ্রহের প্রয়োজন, তার একটি অংশ এই খাত থেকে জোগাড় করার কথা ভাবছে অর্থ মন্ত্রনালয়।
২ জুন ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।
২ জুন ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
বাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন
বাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়ার সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
২ জুন ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন
আজ শনাক্ত সর্বোচ্চ ২৯১১, মৃত্যু আরও ৩৭
গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৯১১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়াল। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে মারা গেছেন আরও ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন।
২ জুন ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
করোনা আপডেট: কক্সবাজার, ফেনী, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী, ঠাকুরগাঁও
দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। ফেনীতে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশালে ১৭ পুলিশ সদস্যসহ আরও ৪৫ জনের করোনা শনাক্ত। সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জে একটি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।
২ জুন ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইকচালকের মৃত্যু
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী হোসেন (২৭) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ জুন ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন
সামনে অন্ধকার: আশঙ্কা বিশেষজ্ঞদের
সারা দেশে জনসাধারণের চলাচল বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি সকলের শারীরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে না পারে তাহলে সামনে দেশ আরও অন্ধকার দিন দেখতে পাবে।
২ জুন ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
করোনায় ঢামেকের ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী।
২ জুন ২০২০, ০৭:০০ পূর্বাহ্ন
দেশের বেসরকারি খাতে এডিবির ঋণ বাড়ছে ২৩৭ মিলিয়ন ডলার
চলমান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বেসরকারি খাতকে চাঙ্গা করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা বাড়ছে ২৩৭ মিলিয়ন ডলার।
২ জুন ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন
গঠনমূলক কিছু বলার না থাকলে মুখ বন্ধ রাখুন, ট্রাম্পকে হিউস্টনের পুলিশপ্রধান
যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বিক্ষোভের জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে হিউস্টনের পুলিশপ্রধান আর্ট অ্যাকেভেডো বলেছেন, ‘আপনার যদি গঠনমূলক কিছু বলার না থাকে, তাহলে মুখ বন্ধ রাখুন। কারণ, ২০ বছর বয়স কিংবা এর আশপাশের বয়সের ছেলে-মেয়েদের আপনি ঝুঁকিতে ফেলছেন। এটা কর্তৃত্ব ফলানোর নয়, মানুষের হৃদয় ও মন জয় করার বিষয়।’
২ জুন ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন