করোনায় পুলিশের ৫৩৩৩ সদস্য আক্রান্ত, মৃত্যু ১৫, সুস্থ ২০৫৯

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ পুলিশের পাঁচ হাজার ৩৩৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৭০৬ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সারাদেশে আজ পর্যন্ত পুলিশের পাঁচ হাজার ৩১২ জন সদস্য কোয়ারেন্টিনে এবং এক হাজার ৩২২ জন সদস্য আইসোলেশনে আছেন।

চিকিৎসায় এ পর্যন্ত দুই হাজার ৫৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন ১৫ জন।