যশোরে ঘুড়ি উড়াতে গিয়ে শিশুর মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তপু দাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ছয় বছর। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তপু ওই গ্রামের পরশ দাসের ছেলে।
২ জুন ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন
কলেজে ভর্তির অপেক্ষা বাড়ছে
শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং সমমানের পাঠ্যক্রমের অনলাইন ভর্তি প্রক্রিয়া ১০ মে থেকে শুরু করার কথা ছিল শিক্ষা বোর্ডগুলোর। তবে এ বছরের মাধ্যমিক (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল সঠিক সময়ে প্রকাশ করতে না পারায় তারা তা করতে পারেনি।
২ জুন ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন
কুমিল্লায় ক্রেন উল্টে নিহত ১
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ক্রেন উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মোহনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ জুন ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন
ন্যাশনাল ব্যাংকের ৬০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
২ জুন ২০২০, ০৫:০২ পূর্বাহ্ন
ফরিদপুরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৩০৫ জন।
১ জুন ২০২০, ০৫:০১ অপরাহ্ন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা শনাক্ত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের করোনা শনাক্ত হয়েছে। কিছু সময় আগে তার রিপোর্ট পজিটিভ এসেছে।
১ জুন ২০২০, ০৪:৫১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে জঙ্গল থেকে নারীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি জঙ্গলের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নারগুণ ইউনিয়নের পশ্চিম নারগুণ গ্রামের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ জুন ২০২০, ০৪:২৬ অপরাহ্ন
ভূমধ্যসাগরে নৌকাডুবি: সিলেটে মানব পাচারকারী গ্রেপ্তার
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে গত বছরের ৯ মে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৩৭ জন বাংলাদেশি নিহতের ঘটনার পর দায়ের করা ছয়টি মানব পাচার মামলার অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ জুন ২০২০, ০৪:২০ অপরাহ্ন
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে এ ঘটনা ঘটে।
১ জুন ২০২০, ০৪:০৯ অপরাহ্ন
বৃষ্টিতে ভিজে সারাদিন অপেক্ষার পরও তারা বয়স্ক ভাতা পেলেন না
বৃষ্টিতে ভিজে দিনভর অপেক্ষার পরও ব্যাংক থেকে বয়স্কভাতার টাকা না পাওয়ার অভিযোগ করেছেন লালমনিরহাটের ৭০ জন বয়োবৃদ্ধ।
১ জুন ২০২০, ০৪:০৭ অপরাহ্ন
নোয়াখালীতে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আটক ১
নোয়াখালীর সেনবাগে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
১ জুন ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
গালে কলম চেপে রেখে লিখেই মাধ্যমিকের গণ্ডি পার হলো মাসুদ
গালে কলম চেপে রেখে লিখেই মাধ্যমিকের গণ্ডি পার হলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাসুদুর রহমান। অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের অনুপ্রেরণায় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ ৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হলো সে।
১ জুন ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে অফিস খোলার অনুমতি
শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষাগার, গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজ চালানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
১ জুন ২০২০, ০৩:২৫ অপরাহ্ন
খামারে দুর্বৃত্তদের আগুনে ২ হাজার মুরগি পুড়ে ছাই
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি মুরগির খামারে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে খামারের প্রায় দুই হাজার লেয়ার মুরগি পুড়ে মারা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটনাটি ঘটেছে।
১ জুন ২০২০, ০৩:২৪ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক চোরাকারবারি নিহত
বান্দরবান জেলার নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি নামক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক চোরাকারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা মাদক চোরাকারবারি আব্দুর রহমান নিহত হয়েছেন।
১ জুন ২০২০, ০৩:১৪ অপরাহ্ন
পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদা উপজেলায় বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
১ জুন ২০২০, ০২:৫৫ অপরাহ্ন
দেশে করোনায় পারিবারিক আয় কমেছে ৭৪ শতাংশ: সমীক্ষা
করোনাভাইরাসের প্রভাবে দেশের ১০ কোটি ২২ লাখ মানুষ অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছেন উল্লেখ করে একটি সমীক্ষায় বলা হচ্ছে, পরিবারের উপার্জন প্রায় ৭৪ শতাংশ কমে গেছে এবং ১৪ লাখেরও বেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন বা ফিরে আসছেন।
১ জুন ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
দিনাজপুরে কাজের দাবিতে হোটেল শ্রমিকের বিক্ষোভ
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিকেরা কাজের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন।
১ জুন ২০২০, ০২:৪১ অপরাহ্ন
সচিবালয়ে উপস্থিত থাকবেন ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী
বর্তমান করোনা পরিস্থিতিতে সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে।
১ জুন ২০২০, ০২:২৬ অপরাহ্ন
করোনা আপডেট: কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, সুনামগঞ্জ, ঝিনাইদহ
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে ও করোনা উপসর্গ নিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। কুমিল্লায় নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং নোয়াখাালীতে করোনা আক্রান্ত এক মুয়াজ্জিন মারা গেছেন। ঝিরগাছায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা চার জন। এছাড়াও, সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যা সুনামগঞ্জে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা।
১ জুন ২০২০, ০২:০৫ অপরাহ্ন