বিএমপির অতিরিক্ত কমিশনারের করোনা শনাক্ত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের করোনা শনাক্ত হয়েছে। জেলায় আজ সোমবার বিকেল পর্যন্ত ৬১ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।
১ জুন ২০২০, ০১:৩৭ অপরাহ্ন

গ্রামের মাটিতে দাফনে বাধা, নদীর পাড়ে দাফন করল পুলিশ

করোনা উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতেল মারা গেছেন ১৯ বছর বসয়ী এক অন্তসত্ত্বা নারী। আজ ভোরে মরদেহ দাফনের জন্য বাবার বাড়ি নওগাঁর বদলগাছির তাজপুরে নেওয়া হয়। কিন্তু, গ্রামবাসীর বাধার কারণে মরদেহ হলে বাধা দেয় দাফন করা সম্ভব হয়নি। পরে পুলিশ তার মরদেহ নদীর পাড়ে দাফন করে।
১ জুন ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

করোনাভাইরাস: রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ হবে দেশ

করোনো আক্রান্তের মাত্রার ওপর ভিত্তি করে দেশকে তিন জোনে (রেড, গ্রিন ও ইয়োলো) ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১ জুন ২০২০, ০১:২৪ অপরাহ্ন

করোনা পজিটিভ জেনেও ১৫ দিন ঘুরে বেড়ানোর পর বোধোদয়

নিজে করোনায় আক্রান্ত জানার পরও কর্মস্থলে গেছেন। গ্রামে ফিরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেছেন স্বাভাবিকভাবে। কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার ১৫ দিন এভাবে পার হওয়ার পর তার বোধোদয় হয়েছে।
১ জুন ২০২০, ০১:২৩ অপরাহ্ন

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে গৃহবধূ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ জুন ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

সেবা চালু করতে চায় উবার-পাঠাও

অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টের মতো রাইড শেয়ারিং সেবা চালুর দাবি জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দিয়েছে দেশের দুটি প্রধান রাইড শেয়ারিং কোম্পানি উবার বাংলাদেশ লিমিটেড এবং পাঠাও লিমিটেড।
১ জুন ২০২০, ১২:২৯ অপরাহ্ন

‘ঢাকার বস্তিগুলোতে করোনা আক্রান্ত আছে কিনা জানা নেই’

রাজধানীর ভাষানটেক বস্তিতে ঈদের দুই দিন আগে বিকেলে একজন মুসল্লি নামাজ পড়তে এসে হঠাৎ করে মারা যান। মসজিদে ভিড় হয়। অন্য মুসল্লিদের জিজ্ঞেস করি— কী হয়েছে এত ভিড় কেন? তারা জানান, ‘একজন মুসল্লি নামাজ পড়তে এসে হার্ট অ্যাটাকে মারা গেছে, কেউ বলে স্ট্রোক করে মারা গেছে, কেউ বলে কীভাবে মারা গেছে জানি না!’
১ জুন ২০২০, ১২:২৫ অপরাহ্ন

বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলার আলোচিত আসামি সাইমুন (২৮) কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে পটুয়াখালীর গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার বাবু বাজারে কর্মজীবী হোস্টেল থেকে তাকে গ্রেপ্তার করে। ঘটনার আট দিন পর পুলিশ এই আলোচিত আসামিকে গ্রেপ্তারে সক্ষম হলো।
১ জুন ২০২০, ১২:১২ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি না মানলে দেশ আরও সংকটে নিমজ্জিত হতে পারে: কাদের

করোনাভাইরাস সংকটে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে স্বাস্থ্যবিধি না মানলে দেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।
১ জুন ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন

করোনা আপডেট: নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে নতুন শনাক্তের সংখ্যা ১৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে এ জেলায় মারা গেছেন দুজন। চাঁদপুরেও করোনা উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, পঞ্চগড়ে একই পরিবারের পাঁচ জনসহ ১২ জন ও ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে।
১ জুন ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তানাজ ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকেরা।
১ জুন ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে সন্দেহভাজন ৫ জেএমবি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন পাঁচ জন সদস্যকে আটক করেছে র‍্যাব। অভিযানে বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
১ জুন ২০২০, ১১:১০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৯০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সহায়তা লালমনিরহাটের সীমান্তবর্তী ও তিস্তা নদীর চরাঞ্চলের ৯০০ দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ জুন ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো বেনাপোল দিয়ে রেলপথে মরিচ, হলুদ, আদা আমদানি

স্থলপথে আমদানি-রফতানি বন্ধ থাকায় গতকাল রোববার রাতে রেলের ৪২টি ওয়াগানে করে ভারত থেকে ২ হাজার ৬০০ মেট্রিক টন শুকনা মরিচ, হলুদ ও আদা বেনাপোল বন্দর দিয়ে প্রথম আমদানি করা হয়েছে।
১ জুন ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ২ জনকে ২৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড় এলাকায় গ্রিনলেজ ব্যাংক পাহাড় কাটার দায়ে দুই জনকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
১ জুন ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

করোনায় অধ্যাপক শাকিলের মৃত্যুতে ঢাবি শিক্ষক সমিতির শোক

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
১ জুন ২০২০, ১০:২০ পূর্বাহ্ন

আমরা যা আজ ভাবছি, পশ্চিমা বিশ্ব তা আগামীকাল ভাবছে: ড. বিজন

ড. বিজন কুমার শীল বাংলাদেশের বিজ্ঞানী-গবেষক, পরিচিতি পৃথিবীব্যাপী। ছাগলের রোগপ্রতিরোধক ভ্যাকসিন আবিষ্কার করে আলোচনায় এসেছিলেন। তবে, পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন ২০০৩ সালে যখন তিনি সিঙ্গাপুরে সার্স ভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করেন। এখন তিনি আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন করোনাভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করে। কিট এখনো অনুমোদন পায়নি, তবে ড. বিজন পেয়েছেন মানুষের ভালোবাসা।
১ জুন ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

৫১২৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ১৮৭৬

সারা দেশে আজ সোমবার পর্যন্ত ৫ হাজার ১২৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৬ জন।
১ জুন ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় পরীক্ষা ১১৪৩৯, শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৩৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৩৪ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭২ জন।
১ জুন ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সদস্য আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ জুন ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন