বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন খারিজ
জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৮ লাখ টাকার সম্পদ থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
১ জুন ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন
‘বিশ্বাস করতে পারছি না আমি বেঁচে আছি’
লিবিয়ার মরুভূমি শহর মিজদায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে গত বুধবার। মানব পাচারকারীদের হাতে হওয়া এই নির্মম হত্যাকাণ্ড থেকে অলৌকিকভাবে যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে একজন তরিকুল ইসলাম।
১ জুন ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
করোনা আপডেট: সিলেট, মানিকগঞ্জ, মৌলভীবাজার, চাঁদপুর, ফরিদপুর
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মানিকগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আরও ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও, চাঁদপুরে দুজন ও ফরিদপুরে মারা গেছেন একজন।
১ জুন ২০২০, ০৭:১৭ পূর্বাহ্ন
চাঁদপুর লঞ্চঘাটে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধির দেখা নেই
সারা দেশে লঞ্চ, বাস, ট্রেনসহ গণপরিবহন সেবা চালু হওয়ায় কর্মমুখি লোকজন ছুটছেন যার যার গন্তব্যে। আজ সোমবার লঞ্চ চলাচলের দ্বিতীয় দিনেও চাঁদপুর লঞ্চঘাট যাত্রীর চাপে বেহাল দশা দেখা গেছে।
১ জুন ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন
শিলাবৃষ্টিতে সবজি-বীজ ক্ষেতের ক্ষতি
চারদিনের শিলাবৃষ্টিতে লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলায় ২০টি গ্রামে সবজি-বীজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
১ জুন ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
লিবিয়ায় মানবপাচার চক্রের ‘অন্যতম হোতা’ হাজী কামাল র্যাবের হাতে আটক
লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ জুন ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন
রাজধানীতে ‘সীমিত আকারে’ গণপরিবহন চালু
দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর অর্ধেক আসন খালি রাখার শর্তে আজ সোমবার থেকে ‘সীমিত আকারে’ চালু হয়েছে নগর পরিবহন। আসন খালি রাখার জন্য বাড়তি ভাড়া আদায়ের সুযোগও পাচ্ছে তারা।
১ জুন ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন
গাজীপুরে র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মাদক চোরাকারবারির মৃত্যু
গাজীপুরে মাদক চোরাকারবারিদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) ‘গুলিবিনিময়ে’ নুরুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
১ জুন ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন
আজ থেকে শুরু হচ্ছে বৈধতার আবেদন গ্রহণ, চলবে দেড় মাস
বহু প্রতীক্ষার পর আজ থেকে ইতালিতে বসবাসকারী বৈধ কাগজপত্রহীন অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। আইনে বলা হয়েছে, শুধু কৃষি ও গৃহস্থালির কাজের বিনিময়ে বৈধতা দেওয়া হবে। তবে, এই শর্তের বিরুদ্ধে ঘোর আপত্তি উঠেছে অভিবাসী পাড়ায়। প্রতিবাদী মানুষ খোলা চত্বরে নেমে এসেছেন। তারা বলেছেন, কোনো শর্ত চাই না। আমরা চাই— সবার জন্য স্টে পারমিট।
১ জুন ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন
মুক্তিযোদ্ধা কমলেশ: শেষ যাত্রায় সঙ্গে ছিল পুলিশ
মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী। ফরিদপুর সদরের মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছাড়াও জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক কাজে। ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি।
৩১ মে ২০২০, ০৫:০৪ অপরাহ্ন
করোনায় ঢাবি শিক্ষক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন।
৩১ মে ২০২০, ০৪:৪৮ অপরাহ্ন
ফরিদপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৮৮ জন।
৩১ মে ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল
সিলেটে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি নতুন করে যুক্ত হতে যাচ্ছে বেসরকারি মালিকানাধীন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
৩১ মে ২০২০, ০৪:২১ অপরাহ্ন
বাগেরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটের চিতলমারীতে হাসিব শেখ (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার বেলা ১১টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
৩১ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন
জাজিরা উপজেলা ভাইস চেয়ারম্যানের করোনা শনাক্ত
শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের করোনা শনাক্ত হয়েছে। তিনি গত ২৭ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।
৩১ মে ২০২০, ০৪:১০ অপরাহ্ন
অতিরিক্ত যাত্রী বহন করায় সুন্দরবন-৮ এর সুপারভাইজার গ্রেপ্তার
সামাজিক দূরত্ব বজায় না রাখা ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ঢাকা-পটুয়াখালী রুটের সুন্দরবন-৮ লঞ্চের সুপারভাইজার আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৩১ মে ২০২০, ০৪:০৪ অপরাহ্ন
বরিশালে করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। তাদের করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাস কষ্ট ছিল। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
৩১ মে ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
বর্ধিত বাস ভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহালের দাবি
গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৩১ মে ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
৬৬ দিন পর ঢাকার পথে পঞ্চগড় এক্সপ্রেস
৬৬ দিন পর পঞ্চগড়ের জন্য বরাদ্দকৃত আসনের অর্ধেক ফাঁকা রেখে পঞ্চগড় থেকে ঢাকার পথে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস। আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
৩১ মে ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
ফরিদপুর, হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ৩ শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ফরিদপুর, হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা তিন জনই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ রবিবার ফল ঘোষণায় তারা অকৃতকার্য হওয়ার খবর পায়।
৩১ মে ২০২০, ০৩:২৩ অপরাহ্ন