পিরোজপুরে আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন মারা গেছেন। মারা যাওয়া মো. শাহজাহান শেখ (৫৮) একজন চাল ব্যবসায়ী।
৩১ মে ২০২০, ০৩:০৭ অপরাহ্ন
নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি (৭৫) মারা গেছেন। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার একলাশপুরে তিনি মারা যান।
৩১ মে ২০২০, ০২:৫৯ অপরাহ্ন
‘যাতায়াতের সুবিধায়’ দেড় কিলোমিটার পাহাড় কাটল বিএফআইডিসি
প্রস্তাবিত একটি রাবার বাগানে যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রামের রাউজানের পাহাড়ি অঞ্চলে দেড় কিলোমিটার পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)।
৩১ মে ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
খাগড়াছড়িতে ৫ ও রাঙ্গামাটিতে ২ জনের করোনা শনাক্ত
খাগড়াছড়িতে নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ এ তথ্য জানিয়েছেন।
৩১ মে ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
সংখ্যালঘু নির্যাতনের বিচারের দাবিতে নাগরিক ও মানবাধিকার সংগঠনের যৌথ স্মারকলিপি
দেশে করোনাভাইরাস দুর্যোগকালীন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নারী নির্যাতন, জমি দখল, গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছেন জাতীয় পর্যায়ের বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
৩১ মে ২০২০, ০২:২৭ অপরাহ্ন
লঞ্চে সামাজিক দূরত্ব না মেনে যাত্রী পরিবহন
বরিশাল ও পিরোজপুরে শুরু হয়েছে লঞ্চে যাত্রী পরিবহন। তবে, প্রত্যেকটি লঞ্চে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যরক্ষা বিধি মেনে চলার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম দেখা গেছে। দীর্ঘ বন্ধের পর প্রথম দিনই যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি।
৩১ মে ২০২০, ০২:২৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনসহ ২৫ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচ জনসহ নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১০৯ জনে দাঁড়িয়েছে।
৩১ মে ২০২০, ০২:০৫ অপরাহ্ন
মাদারীপুরে ৩ পুলিশ সদস্যসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত
মাদারীপুরে তিন পুলিশ সদস্যসহ একদিনে জেলায় সর্বোচ্চ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। জেলা সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ মে ২০২০, ০১:৫৮ অপরাহ্ন
‘যাত্রী স্বার্থে’ ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে আপত্তি নেই বাস অপারেটরদের
করোনাভাইরাস মহামারিতে বাস মালিকদের ক্ষতি পুষিয়ে দিতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ‘যাত্রীদের স্বার্থ বিবেচনায়’ মেনে নিয়েছে দেশের বড় বাস অপারেটররা। এরই মধ্যে বিভিন্ন আন্তঃজেলা রুটে বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে বিভিন্ন টার্মিনালগুলো থেকে।
৩১ মে ২০২০, ০১:৫৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবলীগ নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ার টেংকেরপাড় এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩১ মে ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
করোনাযোদ্ধা সেই কাউন্সিলর স্ত্রীসহ স্কয়ারে ভর্তি
করোনায় মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজে এগিয়ে আসা ও নানা কার্যক্রমে আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩১ মে ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
করোনামুক্ত হলেন আরও ১৫৩ পুলিশ সদস্য
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫৩ জন পুলিশ সদস্য। আজ বিকালে তারা ছাড়পত্র নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
৩১ মে ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে ৬০০ ডলার জরিমানা
সামাজিক দূরত্ব বিধি না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে ৬০০ ডলার জরিমানা করা হয়েছে।
৩১ মে ২০২০, ০১:৩১ অপরাহ্ন
কুমিল্লায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। এ ছাড়াও. গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
৩১ মে ২০২০, ০১:১৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ৫ অনলাইন নিউজ পোর্টাল ‘ব্লকড’, কারণ জানেন না সম্পাদকরা
ঘোষণা ছাড়াই নারায়ণগঞ্জের পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে সেই পোর্টালগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদেরকে কিছুই জানায়নি। ফলে ‘ব্লক’ হওয়ার সুনির্দিষ্ট কারণও জানেন না সম্পাদকরা।
৩১ মে ২০২০, ০১:১৫ অপরাহ্ন
জয়পুরহাটে চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত
জয়পুরহাটে দুই চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্তান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৪ জনে।
৩১ মে ২০২০, ০১:০৮ অপরাহ্ন
ব্যাংক ঋণের ২ হাজার কোটি টাকা সুদ মওকুফের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী বন্ধের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যাংক ঋণ গ্রহীতাদের দুই মাসের সুদ মওকুফ করতে সরকারের পক্ষ থেকে দুই হাজার কোটি টাকার নতুন আরেকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
৩১ মে ২০২০, ০১:০৪ অপরাহ্ন
নোয়াখালীতে এক দিনে ৯০ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৬৫ জন।
৩১ মে ২০২০, ০১:০৩ অপরাহ্ন
টঙ্গীতে করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু, উপসর্গ নিয়ে মারা গেলেন আরেক শিক্ষক
করোনা আক্রান্ত হয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের এক সহকারী অধ্যাপক (৫৮) মারা গেছেন। আর উপসর্গ নিয়ে সিরাজ উদ্দিন সরকারি বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক (৬০) এর মৃত্যু হয়েছে।
৩১ মে ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
প্রথম আলোর সাংবাদিককে আসামি করার প্রতিবাদে মানববন্ধন
যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ রোববার সকাল ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩১ মে ২০২০, ১২:৪০ অপরাহ্ন