বিআরটিএ’র সীমিত সেবা চালু
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার থেকে সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৩১ মে ২০২০, ১২:২৫ অপরাহ্ন
বন্ধ থাকছে রাইড শেয়ারিং
কাল থেকে বাস, মিনিবাসসহ সড়কে অন্যান্য গণপরিবহন চালু হলেও বন্ধ থাকছে রাইড শেয়ারিং পরিষেবা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাঠাও, উবার ও সহজের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম স্থগিত রাখতে বলেছে বিআরটিএ।
৩১ মে ২০২০, ১২:০৪ অপরাহ্ন
ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর শিরীন হক ও বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী নারী নেত্রী শিরীন হক ও তাদের ছেলে বারিশ চৌধুরীরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে বাসাতেই রয়েছেন।
৩১ মে ২০২০, ১২:০৪ অপরাহ্ন
চা বিক্রেতা খালেকের স্কুলে শতভাগ পাশ
এ বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের চা বিক্রেতা আব্দুল খালেকের প্রতিষ্ঠিত নলুয়া চাঁদপুর হাইস্কুল থেকে শতভাগ পাস করেছে।
৩১ মে ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।
৩১ মে ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু
চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার কিছু সময় পরে শ্বাসকষ্টে আরও দুজনের মৃত্যু হয়েছে।
৩১ মে ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
ট্রেনে স্বাস্থ্যবিধির ব্যত্যয় হয়নি: রেলমন্ত্রী
সাধারণ ছুটির পর আজ চালু হওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিয়ে সন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যাত্রী বা অন্য কোনো দিক থেকেও অভিযোগ উঠেনি।
৩১ মে ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে আরও ৯ জনসহ মোট করোনা আক্রান্ত ১৪৯
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৪৯ জন। আজ রবিবার বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।
৩১ মে ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন
শ্রীপুরে মা ও ভাইবোনদের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার নূরা জিপিএ-৫ পেয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার বাজার এলাকায় মা ও ভাইবোনের সঙ্গে হত্যার শিকার হওয়া সেই এসএসসি পরীক্ষার্থী নূরা সাবরিনা জিপিএ-৫ পেয়েছে। সে স্থানীয় এইচ কে একাডেমি এন্ড স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
৩১ মে ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
অবৈধ পথে ইউরোপে প্রবেশের নতুন রুট বলকান অঞ্চলের ইতিকথা
গত ২৮ মে লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মিজদাহতে মানবপাচারকারী চক্রের সদস্যদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার সংবাদটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
৩১ মে ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
দিনাজপুরে ৩৩ হাজারের মধ্যে গণিতে অকৃতকার্য ১৯ হাজার
দিনাজপুর শিক্ষাবোর্ডে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ৩৩ হাজার ১৩৬ পরীক্ষার্থীর মধ্যে গণিতেই ১৯ হাজার ২৯৬ জন। ইংরেজিতে অকৃতকার্য ৮ হাজার ৭৩৮ জন।
৩১ মে ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
সঙ্গে রাখুন প্রয়োজনীয় কিছু জিনিস
চলমান কোভিড-১৯ মহামারি কতোদিন স্থায়ী হতে পারে সেটি এখনও নিশ্চিত করে বলা যায় না। আবার মানুষের জীবন-জীবিকাও মহামারির কারণে দীর্ঘদিন থেমে থাকলে চলবে না। সেজন্যই মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের পর আবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার চেষ্টা করছে মানুষ।
৩১ মে ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
করোনায় সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর।
৩১ মে ২০২০, ১০:১৪ পূর্বাহ্ন
করোনায় মারা গেলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ।
৩১ মে ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
বরিশাল বোর্ডে উত্তীর্ণের হারে শীর্ষে পিরোজপুর
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীন ছয়টি জেলার মধ্যে উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এবার জেলা থেকে ৮৩ দশমিক ৯৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে ভোলা জেলায়, ৭৬ দশমিক ১৮ শতাংশ।
৩১ মে ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন
বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ল
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন বাস ভাড়া আগের চেয়ে ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
৩১ মে ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে যশোরে বিদ্যুৎ খাতে ১০ কোটি টাকার ক্ষতি
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে যশোরে বিদ্যুৎ খাতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে পল্লী বিদ্যুৎ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
৩১ মে ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন
মৃত্যু সর্বোচ্চ ৪০, শনাক্তও সর্বোচ্চ ২৫৪৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৫০ জনে দাঁড়াল। একই সময়ে আক্রান্ত আরও দুই হাজার ৫৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ হাজার ১৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত।
৩১ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
৮০ শতাংশ বাড়ছে না বাস ভাড়া, সমন্বয় আজই
করোনাকালীন বাস ভাড়া আগের চেয়ে ৮০ শতাংশ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেতৃত্বাধীন বিশেষ কমিটির যে প্রস্তাব, তা কমিয়ে সরকারের পক্ষ থেকে যুক্তিসঙ্গত হার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৩১ মে ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন
বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম আর নেই
দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম আর নেই।
৩১ মে ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন