প্রথম দিন চালু হচ্ছে পশ্চিমাঞ্চলের ৪ আন্তঃনগর ট্রেন

রোববার থেকে স্বল্প পরিসরে চালু করা হচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। প্রথম ধাপে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনে চালু হচ্ছে চারটি আন্তঃনগর ট্রেন। দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে এই জোনে চালু হবে আরও পাঁচটি যাত্রীবাহী ট্রেন।
৩০ মে ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

করোনাযোদ্ধা সেই কাউন্সিলর স্ত্রীসহ করোনা আক্রান্ত

করোনায় আক্রান্ত, উপসর্গ আছে অথবা স্বাভাবিক মৃত্যু হয়েছে এমন ব্যক্তিদের মরদেহের সৎকারের কাজ করা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।
৩০ মে ২০২০, ০২:৪৬ অপরাহ্ন

সিলেটে বন্যপ্রাণী হত্যার ঘটনায় মামলা

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়ায় ছয়টি শেয়াল, দুইটি বাঘডাশ ও একটি বেজি হত্যার ঘটনায় মামলা করেছে বনবিভাগ।
৩০ মে ২০২০, ০২:৪৩ অপরাহ্ন

প্রায় ১০ কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনামের করোনা যুদ্ধ জয়ের গল্প

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য দেখিয়েছে চীনের প্রতিবেশী দেশ ভিয়েতনাম। ৯ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে শনিবার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩২৮ জন, মৃতের সংখ্যা শূন্য।
৩০ মে ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

সৈকতের পাড়ে সেনাবাহিনীর বিনামূল্যের ‘সেনাবাজার’

কক্সবাজারে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং কাঁচা বাজারের চাহিদা পূরণ করতে আবারও সেনাবাজারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। গ্রামের প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে ৫০০ পরিবারের মাঝে বিনামূল্যে এ বাজার সুবিধা প্রদান করা হয়।
৩০ মে ২০২০, ০২:১৫ অপরাহ্ন

১ জুন সীমিত পরিসরে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১ জুন খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৩০ মে ২০২০, ০২:০১ অপরাহ্ন

কোভিড-১৯ এর পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং করল বিসিএসআইআর

নভেল করোনাভাইরাসের সম্পূর্ণ জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। আজ শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩০ মে ২০২০, ০১:৫৯ অপরাহ্ন

পটুয়াখালীতে ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে ব্যাংকার, স্বাস্থ্যকর্মী ও শিক্ষিকাসহ নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো।
৩০ মে ২০২০, ০১:৫২ অপরাহ্ন

এয়ার-অ্যাম্বুলেন্সে দুই ভাইয়ের দেশ ছাড়ার ঘটনা ‘ব্যবসায়িক দুর্বৃত্তায়ন’: টিআইবি

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা চেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা মাথায় নিয়ে ব্যক্তিগত এয়ার-অ্যাম্বুলেন্সে সিকদার গ্রুপের দুই পরিচালকের ব্যাংককে যাওয়ার ঘটনাকে দুর্নীতির বিরুদ্ধে ‘প্রধানমন্ত্রীর ঘোষিত শূন্য সহনশীলতা নীতির’ সরাসরি বরখেলাপ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩০ মে ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

এক্সিম ব্যাংকের ঘটনার তদন্ত চায় এবিবি

এক্সিম ব্যাংকের এমডিকে আটক ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। একইসঙ্গে এ ঘটনার পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
৩০ মে ২০২০, ০১:৪০ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করল জাতিসংঘ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ একসেট স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে জাতিসংঘ।
৩০ মে ২০২০, ০১:০৯ অপরাহ্ন

রংপুরে পুলিশ-আনসারসহ আরও ১০ জন করোনামুক্ত

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পুলিশ ও আনসার সদস্যসহ আরও দশ জন।
৩০ মে ২০২০, ০১:০২ অপরাহ্ন

বাগেরহাটে ভাইবোনসহ ৩ জনের করোনা শনাক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভাইবোনসহ একই পরিবারের তিন জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
৩০ মে ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

ফেনীতে খামার কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

ফেনীতে গরুর খামারের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার রামপুর পাটোয়ারী বাড়ী এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মে ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

করোনায় ছেলের মৃত্যু, উপসর্গ নিয়ে বাবা ও মায়ের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ১৩ দিনের মাথায় বাবা-মা-ছেলেসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় সর্বশেষ ওই পরিবারের মায়ের মৃত্যু হয়। এর আগে, গত ২৮ মে মারা যান বাবা। তার ১২ দিন আগে গত ১৭ মে মারা যান তাদের ছেলে।
৩০ মে ২০২০, ১২:২৮ অপরাহ্ন

কাল ১২টা থেকে ১টার মধ্যে মোবাইলে এসএসসির ফল

মোবাইলে এসএমএসের মাধ্যমে আগামীকাল দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মোবাইলে ফলাফল জানার জন্য এরই মধ্যে ১৩ লাখ ২৩ হাজার পরীক্ষার্থী-অভিভাবক তাদের ফোন নম্বর নিবন্ধিত করেছেন।
৩০ মে ২০২০, ১২:২১ অপরাহ্ন

ছেলেকে হত্যা করে আত্মহত্যা করলেন মা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ছয় বছরের ছেলেসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিফা খাতুন (২৬) নামের এক নারী। গতকাল রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মে ২০২০, ১২:১৬ অপরাহ্ন

হারিয়ে গেছে হাসি বেগমের মুখের হাসি

নদী ভাঙনের শিকার হাসি বেগমের আশ্রয় হয়েছিল বেড়িবাঁধে। গোলপাতার বেড়া দিয়ে চারটি দেয়াল, কয়েকটি টিন দিয়ে একচালা ঘরে স্বামী সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিলেন। ডিঙি নৌকায় মাছ ধরে চলত সংসার। তারপরও হাসি বেগম স্বামী সন্তানদের নিয়ে হাসিখুশি ছিলেন।
৩০ মে ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন

করোনায় চট্টগ্রাম বন্দর-কাস্টমের ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৫

করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী। যাদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী।
৩০ মে ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

করোনার নমুনা পরীক্ষার জন্য এক মাসের অপেক্ষা

কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন আনিছুর রহমান (২২)। করোনা উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার সকালে নমুনা পরীক্ষার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। তবে, সেখানে গিয়ে তিনি তাৎক্ষণিক নমুনা পরীক্ষা করাতে পারেননি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে পরামর্শ দেওয়া হয় ডাটা এন্টি করতে। পরামর্শ অনুযায়ী ডাটা এন্ট্রি করলে আগামী মাসের ৩০ তারিখে তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়।
৩০ মে ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন