৩১ মে থেকে নৌযান চলবে
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলবে।
২৯ মে ২০২০, ০১:৪৭ অপরাহ্ন
জাস্টিস ফর ফ্লয়েড: উত্তাল মিনিয়াপোলিস, সিএনএনের সাংবাদিক আটক
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা শহর। টানা তৃতীয় দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগ, লুটপাট ও তুমুল ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে সরাসরি সংবাদ প্রচারের সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিকসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
২৯ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন
মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
মেহেরপুর জেনারেল হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ার বাসিন্দা ছিলেন।
২৯ মে ২০২০, ০১:০৭ অপরাহ্ন
কক্সবাজারে আরও ৭১ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২৯ মে ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
আত্রাই নদীতে গোসলে নেমে ২ শিক্ষার্থী নিখোঁজ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুর একটার দিকে বীরগঞ্জের আত্রাই নদীর ঝাড়বাড়ি-জয়গঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মে ২০২০, ১২:৪৬ অপরাহ্ন
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি
লিবিয়ায় গুলি করে হত্যা করা ২৬ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং পুরো ঘটনার তদন্তসহ এর সঙ্গে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ আদায়ের জন্য আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও লিবিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।
২৯ মে ২০২০, ১২:২৬ অপরাহ্ন
কালভার্টের মুখ ভরাট করে গোয়াল নির্মাণ, পানিতে তলিয়ে আছে ৬ পরিবারের ঘর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয় অসহায় পরিবারের বাড়িঘর পাঁচ দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। অথচ পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টের মুখে মাটি ভরাট করে গরুর গোয়াল ঘর নির্মাণ করেছেন স্থানীয় এক প্রভাবশালী।
২৯ মে ২০২০, ১২:২১ অপরাহ্ন
নোয়াখালীতে স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামী পলাতক
স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় নোয়াখালীর সদর উপজেলায় স্ত্রী ও তিন মাসের শিশু সন্তানকে হত্যা করে পালিয়েছে ঘাতক আকবর আলী বাবর। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের তিরানব্বই সাল্লা প্রকাশ কাজির টেক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
২৯ মে ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
ফরিদপুরে দাফনের পর জানা গেল মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন
ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন পোশাক ব্যবসায়ী (৫০)। গতকাল বিকাল সোয়া পাঁচটার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৯ মে ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
বাঘে ছুঁলে ১৮ ঘা আর পুলিশে ছুঁলে ৩৬ ঘা?
সুন্দরবনে ঘুরতে গিয়ে বনরক্ষীদের দৃষ্টি এড়িয়ে ‘প্রবেশ নিষেধ’ ও ‘বিপজ্জনক’ এলাকায় ঢুকে পড়ে একদল কিশোর। সংখ্যায় তারা ছয় জন। তাদের বয়স ১৬-১৭ বছর। এদের মধ্যে দুই জন ঢাকায় থাকে। আর বাকি চার জন গ্রামে।
২৯ মে ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ৪৫৮, মৃত্যু ১০
বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৩৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ১০ জনের। স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
২৯ মে ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
প্রায় ৯ কোটি টাকার মাছ ভেসে গেছে
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানিতে পটুয়াখালী জেলার ৬২৩ টি মৎস্য ঘের ও ৫ হাজার ৭৫৪ টি পুকুর প্লাবিত হয়েছে। ফলে, নয় কোটি টাকার মাছ ভেসে গেছে। জেলা মৎস্য অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
২৯ মে ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
বরিশালে ১৪ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ, কীর্তনখোলা নদীতে অবমুক্ত
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদী থেকে ১৪ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু পোনাসহ মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
২৯ মে ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন
বাস-লঞ্চের ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমানোর আহ্বান
করোনা মহামারির সময় বাস-লঞ্চের ভাড়া না বাড়িয়ে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
২৯ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে ওসিসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত
নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামসহ জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৯ জনে দাঁড়াল।
২৯ মে ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
আজ শনাক্তের হার ২২.৩৩, ৮ দিনে বেড়েছে ৪.৯১ শতাংশ
দেশে মহামারি করোনাভাইরাসে শনাক্ত রোগীর হার প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।
২৯ মে ২০২০, ১০:০০ পূর্বাহ্ন
চট্টগ্রামে নবজাতক করোনায় আক্রান্ত
চট্টগ্রামে এক নবজাতক করোনায় আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট এইচএম হামিদুল্লাহ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
২৯ মে ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২টি ডিম দিয়েছে জুলিয়েট
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২টি ডিম দিয়েছে কুমির জুলিয়েট। আজ শুক্রবার সকালে প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
২৯ মে ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন
এলাকাবাসী তাকে বলে ‘স্প্রে আশিক’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘর-বাড়ি, হাসপাতাল, ক্লিনিক, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসে জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করা আশিক।
২৯ মে ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
ভাঙনের মুখে পাটুরিয়া ফেরিঘাট, ২ পন্টুন দিয়ে চলছে যাত্রী-যানবাহন পারাপার
গত কয়েকদিন ধরে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙনের মুখে পড়েছে পাটুরিয়া ফেরিঘাট।
২৯ মে ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন