২৪ ঘণ্টায় পরীক্ষা ১১৩০১, শনাক্ত সর্বোচ্চ ২৫২৩, মৃত্যু ২৩

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৫২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪২ হাজার ৮৪৪ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮২ জন।
২৯ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধরের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাজমুল হুদা নবীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৯ মে ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

১৫ টন সরকারি চাল জব্দ, ওসি-এলএসডি ও নৈশপ্রহরী পুলিশি হেফাজতে

বগুড়ার গাবতলী উপজেলায় কালোবাজারে বিক্রি সময় সরকারি চাল জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ১৫ টন চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
২৯ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

সুস্থ হয়ে কাজে ফিরেছেন করোনা আক্রান্ত ১৫৬৩ পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশের করোনা আক্রান্ত ১ হাজার ৫৬৩ সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
২৯ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে এক স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
২৯ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

বেনাপোলে ১০ মিনিটে শুল্কায়ন, ৯ মিনিটে রিলিজ অর্ডার

মাত্র দশ মিনিটে শুল্কায়ন, নয় মিনিটে রিলিজ অর্ডার। শুল্কায়ন সময় হ্রাসে নতুন রেকর্ড। গত ১৯ মে ১৯ মিনিটে শুল্কায়ন থেকে রিলিজ অর্ডার পর্যন্ত কাজে এ রেকর্ড করে দেশের দ্বিতীয় বৃহত্তম বেনাপোল কাস্টম হাউস।
২৯ মে ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে গণপরিবহনে চলাচলে সতর্কতা

গণপরিবহন মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু, গণপরিবহনে চলাচল করার সময় নতুন করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের বাড়তি ঝুঁকি রয়েছে অবশ্যই।
২৯ মে ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’

করোনা শনাক্ত হওয়া পর থেকে নিজ বাসায় আইসোলেশনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে শারীরিকভাবে বেশ দুর্বলতা অনুভব করায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে এক ব্যাগ রক্ত নেন। নিয়মিত কিডনি চিকিৎসার অংশ হিসেবে ডায়ালাইসিসও করান। নিয়েছেন প্লাজমা থেরাপিও। প্লাজমা থেরাপি নেওয়ার পর এর কার্যকারিতা দেখে ভাবেন, দেশের সব মানুষেরই প্লাজমা থেরাপি সুবিধা পাওয়া দরকার। তাই ‘প্লাজমা ব্যাংক’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।
২৯ মে ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন

‘শিথিলতা’ বিষয়ে জাতীয় কারিগরি কমিটির পরামর্শ

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যে প্রযোজ্য বিধিগুলো সঠিকভাবে প্রয়োগ না করে তা শিথিল করা হলে রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
২৯ মে ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

২৫ মে ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে ‘দেশ ছেড়েছেন দুই ভাই’

করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত বিধিনিষেধের মধ্যেই গত ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্স দুই জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়।
২৯ মে ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন

‘অসহায়ভাবে ইউনাইটেডের করোনা ইউনিটে বাবাকে পুড়ে যেতে দেখেছি’

ভার্নন আন্থনী পাল (৭৫) ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
২৮ মে ২০২০, ০৫:০৭ অপরাহ্ন

চীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং 'জাতীয় নিরাপত্তা বিল' পাস

চীনের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বিতর্কিত হংকং ‘জাতীয় নিরাপত্তা বিল’। বৃহস্পতিবার, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর ২৮৭৮ প্রতিনিধি বিলটির পক্ষে ভোট দিয়েছেন। বিলটির বিপক্ষে ভোট পড়েছে একটি। ৬ জন প্রতিনিধি বিলটিতে ভোট দেননি।
২৮ মে ২০২০, ০৪:১৮ অপরাহ্ন

ভারত থেকে ফিরলেন আরও ২২ বাংলাদেশি

ভারতে লকডাউনে আটকা পড়া ২২ জন বাংলাদেশি দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।
২৮ মে ২০২০, ০৪:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামে সিনিয়র নার্সের করোনা শনাক্ত, নেই উপসর্গ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সের করোনা শনাক্ত হয়েছে। তবে তার করোনার উপসর্গ ছিল না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার আজ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৮ মে ২০২০, ০৪:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ২৩ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. রাকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
২৮ মে ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

অবৈধভাবে বালু তোলায় কালিহাতীতে ধ্বংস করা হলো ৬ ড্রেজার

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের বেশি পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ মে ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রতিবেশীর তালাবদ্ধ ঘর থেকে সাত বছরের শিশু রিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ মে ২০২০, ০৩:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় আরও ৮ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল হক দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মে ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

মোরেলগঞ্জে ২৭০ বস্তা সরকারি চালসহ ট্রলারডুবি

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৭০ বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ খাদ্যগুদাম থেকে চাল নিয়ে লক্ষ্মীখালী বাজারে যাওয়ার পথে জিউধরা ইউনিয়নের ঠাকুরানতলা গ্রাম সংলগ্ন খালে ট্রলারটি ডুবে যায়।
২৮ মে ২০২০, ০৩:২৮ অপরাহ্ন

বাগেরহাটে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ মে ২০২০, ০৩:২৬ অপরাহ্ন