মুক্তিযোদ্ধা মজেস চিসিম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইস্পাহানী জেরিন চা বাগানের অবসরপ্রাপ্ত চা শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মুজেস চিসিমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গতকাল বুধবার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
২৮ মে ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

শরীয়তপুরে আরও ৩১ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২১ জনের করোনা শনাক্ত হলো।
২৮ মে ২০২০, ০২:৫৭ অপরাহ্ন

কক্সবাজারে আরও ৭৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫১২ জনের করোনা শনাক্ত হলো।
২৮ মে ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর তিনটা ২০ মিনিটে রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোড এলাকায় এ দুঘর্টনা ঘটে।
২৮ মে ২০২০, ০২:৪৯ অপরাহ্ন

৫০ ভাগ আসন ফাঁকা রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত

সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে বাংলাদেশ রেলওয়ে সীমিতভাবে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে চলবে ট্রেনগুলো।
২৮ মে ২০২০, ০২:৪৬ অপরাহ্ন

পথ ভুলে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে পথ ভুলে লোকালয়ে আসা চিত্রল হরিণকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চি করেছেন।
২৮ মে ২০২০, ০২:৩৮ অপরাহ্ন

ভারত-চীন সীমান্ত বিরোধে মধ্যস্থতায় আগ্রহী ট্রাম্প

ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। লাদাখ সীমান্তে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন।
২৮ মে ২০২০, ০২:৩৬ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটা ও ১১ টার দিকে ওই দুই ব্যক্তির মৃত্যুর হয়।
২৮ মে ২০২০, ০২:২৫ অপরাহ্ন

ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের সীমা দুই তৃতীয়াংশ কমলো

সরকারের সুদ পরিশোধ বাবদ ব্যয় কমানো এবং আমানতকারীদের ব্যাংকে পাঠাতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের সীমা দুই তৃতীয়াংশ কমিয়ে দেওয়া হয়েছে।
২৮ মে ২০২০, ০২:২১ অপরাহ্ন

পরিবহন খাতের ৪ সংগঠনের যৌথ বিবৃতিতে চাঁদাবাজি বন্ধের দাবি

দেশে সড়ক পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের চারটি শীর্ষ সংগঠন টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের কাছে সহযোগিতা চেয়ে বিবৃতি দিয়েছে।
২৮ মে ২০২০, ০২:১৯ অপরাহ্ন

চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় গার্মেন্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিক পরিবহনের দায়ে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক কারখানা থিয়ানিস গার্মেন্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।
২৮ মে ২০২০, ০২:১৩ অপরাহ্ন

মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে

মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা। এ ছাড়াও ৩০ মে সাধারণ ছুটি শেষ হলেও ১৫ জুন পর্যন্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২৮ মে ২০২০, ০২:০৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ৩ জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের নগদ অর্থসহায়তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২৮ মে ২০২০, ০১:৪৯ অপরাহ্ন

লালমনিরহাটে ধর্ষণের অভিযোগে কারাগারে কলেজ শিক্ষার্থী

লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
২৮ মে ২০২০, ০১:৩৬ অপরাহ্ন

পাবনায় করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১২ টায় ঢাকা কুর্মিটোলা করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৮ মে ২০২০, ০১:২১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় আম্পানে চুয়াডাঙ্গায় ৩২ কোটি টাকার আমের ক্ষতি

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে চুয়াডাঙ্গা জেলায় ১০ হাজার ৫৮৪ মেট্রিক টন আমের ক্ষতি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
২৮ মে ২০২০, ০১:১০ অপরাহ্ন

বিএসএমএমইউর পরীক্ষাতেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের প্রতিষ্ঠানের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিসিআর পরীক্ষাতেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৮ মে ২০২০, ১২:৫৩ অপরাহ্ন

মানিকগঞ্জে আরও ৪ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৩২ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।
২৮ মে ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

পুঁজিবাজারে লেনদেন শুরু ৩১ মে

দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৩১ মে রোববার থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে। তবে লেনদেন হবে দুপুর দেড়টা পর্যন্ত। যা স্বাভাবিক সময়ে আড়াইটা পর্যন্ত হয়।
২৮ মে ২০২০, ১২:৩১ অপরাহ্ন

ব্রহ্মপুত্রে নৌকাডুবির ১৮ ঘণ্টা পর নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ১৮ ঘণ্টা পর এক নারীসহ নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
২৮ মে ২০২০, ১২:২৫ অপরাহ্ন