ব্রহ্মপুত্রে নৌকাডুবির ১৮ ঘণ্টা পর নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ১৮ ঘণ্টা পর এক নারীসহ নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
২৮ মে ২০২০, ১২:২৫ অপরাহ্ন
বগুড়ায় গন্ধগোকুলের ৪ ছানা উদ্ধার
বগুড়ার শাজাহানপুর থেকে গন্ধগোকুলের (Indian Civet) চারটি ছানা উদ্ধার করেছেন একজন বন্যপ্রানী আলোকচিত্রী। কিন্তু উদ্ধারের আগেই মা গন্ধ গোকুলটিকে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে।
২৮ মে ২০২০, ১২:১১ অপরাহ্ন
বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন ২০ জন।
২৮ মে ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদকের জামিন নামঞ্জুর
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
২৮ মে ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জে কবিরাজ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম প্রামাণিক (৫৮) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ মে ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
লালমনিরহাটে পুলিশ সেজে ছিনতাই: গ্রেপ্তার ১
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধানবীজ ও টাকা ছিনতাই মামলার প্রধান আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
২৮ মে ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে নেভি অফিসার, পুলিশসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে নেভি অফিসার, পুলিশ, সিভিল সার্জনের গাড়ি চালক ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৪ জনে দাঁড়াল।
২৮ মে ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল ১ জুন থেকে
সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
২৮ মে ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে পুলিশ, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ আরও ৪০ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪০ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮৯। লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মে ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
করোনায় আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু
করোনা আক্রান্ত আরও এক পুলিশ কর্মকর্তা রাসেল বিশ্বাসের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ দুপুরে রাজধানী ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৮ মে ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিট: ফায়ার সার্ভিস
ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে গতরাতে আগুনে পাঁচ জন রোগী মারা যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উচ্চ ঝুঁকিতে রোগীদের সেখানে রাখা হয়েছিল।
২৮ মে ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
যমুনা থেকে আরও ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরও চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের পরিচয় জানা যায়নি।
২৮ মে ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
হাতিয়ায় ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, বজ্রপাতে আহত ৪
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় কালবৈশাখীতে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে শিশুসহ আহত হয়েছে চার জন।
২৮ মে ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
করোনা উপসর্গ নিয়ে শরীয়তপুর আইসোলেশন ওয়ার্ডে ১ জনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ঢাকাফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৮ মে ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
সিলেটে মেছোবাঘ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বরমসিদ্ধিপুর এলাকায় স্থানীয়দের হাতে ধরা পড়া একটি মেছোবাঘ উদ্ধার করেছে বনবিভাগ।
২৮ মে ২০২০, ১০:১২ পূর্বাহ্ন
চাঁদপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৮ মে ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন
পটুয়াখালীতে সাংবাদিকসহ আরও ৪ জনের করোনা শনাক্ত
পটুয়াখালীতে এক সাংবাদিকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।
২৮ মে ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
কয়রা ছাড়ছেন শত শত মানুষ
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আশ্রয় হারিয়ে খুলনার কয়রা উপজেলা ছাড়ছেন শত শত মানুষ। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। প্রতিদিনই জোয়ারের সঙ্গে বাড়ছে পানি। সেই সঙ্গে বাড়ছে পানিবাহিত ও অন্যান্য রোগ।
২৮ মে ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশে আটকে পড়া শতাধিক ভারতীয় ফিরে গেলেন
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা শতাধিক ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরেছেন।
২৮ মে ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় পরীক্ষা ৯৩১০, শনাক্ত সর্বোচ্চ ২০২৯, মৃত্যু ১৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ হাজার ২৯ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৩২১ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন।
২৮ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন