পিরোজপুরে নমুনা পরীক্ষার ৮.৪৪ শতাংশ পজিটিভ, সুস্থতার হার ১২.৯০

পিরোজপুরে পরীক্ষার জন্য গত ৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত পাওয়া ৭৩৫টি নমুনার ফলের মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসাবে, ৮ দশমিক ৪৪ শতাংশেরই করোনা পজিটিভ এসেছে। জেলা থেকে এখন পর্যন্ত এক হাজার ১৪৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪০৯টি নমুনার ফল এখনো পাওয়া যায়নি।
২৮ মে ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

পদ্মার ভাঙনে ঝুঁকিতে পাটুরিয়া ঘাট

ঈদের পরে ঢাকায় ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ। পদ্মার ভাঙনে পাটুরিয়া ঘাট এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরিতে ওঠা-নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফেরিতে যানবাহন উঠতে নামতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।
২৮ মে ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
২৮ মে ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন

৩১ মে থেকে সীমিতভাবে চলবে গণপরিবহন, খুলবে অফিস

আগামী ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে সীমিতভাবে চলবে রেল ও লঞ্চসহ গণপরিবহন। একই তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
২৮ মে ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে সরকারি চাল জব্দ, ক্রেতাকে অর্থদণ্ড

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা দামের চালসহ বিদ্যুৎ মজুমদার নামের এক ক্রেতাকে আটক করে স্থানীয়রা।
২৮ মে ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে মতলবে ২ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ১৫ ঘণ্টার ব্যবধানে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দুই জন ঢাকায় মারা গেছেন।
২৮ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে দুই নারীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিন জন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং অপরজন পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে বাড়িতে ফিরেছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।
২৮ মে ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে করোনায় আরও ১ জনের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মে ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন

করোনাভয় এড়িয়ে ২ হাজার পাখির খাবার যোগাচ্ছেন পাবনার মিষ্টি ব্যবসায়ী সমর ঘোষ

করোনাভাইরাস মহামারি এড়াতে বন্ধ দোকান, হোটেল-রেস্তোরাঁ। ছিন্নমূল-নিম্নবিত্ত মানুষের পাশাপাশি চরম খাদ্য সংকটে পশুপাখিরাও। এমন পরিস্থিতিতে প্রতিদিন প্রায় দুই হাজার পাখির খাবার যোগান দিচ্ছেন পাবনার মিষ্টি ব্যবসায়ী সমর ঘোষ।
২৮ মে ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
২৮ মে ২০২০, ০৬:৪২ পূর্বাহ্ন

ইরানে লকডাউনের মূল দুই কারণ

ইরানে যখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ছিল, সে সময় ইরানের দায়িত্বশীলদের ভাবনায় প্রথমেই ছিল— ‘হাসপাতালগুলো ভর্তি, আইসিইউগুলোতে জায়গা নেই’ এমন অবস্থায় কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়, তাহলে হয়তো সর্বোচ্চ চিকিৎসা না পেয়েই তিনি মারা যেতে পারেন। যে কারণে সে সময় দায়িত্বশীল ব্যক্তিরা লকডাউনের সিদ্ধান্ত নেন। যাতে করোনার সংক্রমণ বাড়ার আগেই তা ঠেকানো যায়।
২৮ মে ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন

সেই মৌসুমী করোনায় আক্রান্ত ছিলেন না

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৌসুমী আখতার করোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায়। আজ বৃহস্পতিবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে মৌসুমীর নমুনা পরীক্ষা ফলাফল পাওয়া গেছে। মৌসুমীর মৃত্যু রহস্যের জট খুলতে ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
২৮ মে ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন

৩ জেলায় বজ্রপাতে নিহত ৪

বরিশাল, লালমনিরহাট ও বগুড়ায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।
২৮ মে ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইউনাইটেড হাসপাতালে আগুন: তদন্ত কমিটি গঠন

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে গত রাতে আগুন লাগার কারণ তদন্ত করতে কমিটি গঠন করেছে দমকল বাহিনী কর্তৃপক্ষ।
২৮ মে ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন

অগ্রাধিকারভিত্তিতে পিরোজপুরে নির্মাণ করা হবে সাড়ে ৮ কিলোমিটার বেড়িবাঁধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে সাড়ে আট কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
২৮ মে ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন

আম্পানের ৭ দিন পরও সাতক্ষীরায় প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম

সুপার সাইক্লোন ‘আম্পান’ আঘাত হানার পর সাত দিন কেটে গেলেও সাতক্ষীরা জেলার দুই উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ লবণপানিতে বন্দি জীবন কাটাচ্ছেন।
২৮ মে ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

শরীয়তপুরে ২ ওষুধ বিক্রেতার করোনা শনাক্ত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই ওষুধ বিক্রেতার করোনা শনাক্ত হয়েছে। তারা গত ১৯ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।
২৭ মে ২০২০, ০৫:০২ অপরাহ্ন

৫ মরদেহ উদ্ধার, ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
২৭ মে ২০২০, ০৪:৩৭ অপরাহ্ন

হাসপাতাল ছেড়েছেন নিউজিল্যান্ডের শেষ করোনা রোগী

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আজ ২৭মে দিনটি নিউজিল্যান্ডের জন্য মাইলফলক। এই প্রথম দেশটির কোনো হাসপাতালে একজনও করোনা রোগী নেই।
২৭ মে ২০২০, ০৪:২৪ অপরাহ্ন

রন হক সিকদারের বিরুদ্ধে মামলা ভিত্তিহীন ও বানোয়াট: ন্যাশনাল ব্যাংক

‘সিকদার গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা’ শিরোনামে দ্য ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত একটি খবরের ব্যাপারে সিকদার গ্রুপ অব কোম্পানির মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পক্ষ থেকে একটি ব্যাখ্যা হাজির করা হয়েছে।
২৭ মে ২০২০, ০৪:১৬ অপরাহ্ন