কক্সবাজারে এক দিনে ৪৬ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মে ২০২০, ০৪:০৯ অপরাহ্ন
‘উচ্চ ঝুঁকি’তে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, সামরিক শক্তি বাড়াবে বেইজিং
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক উচ্চ ঝুঁকির সময় পার করছে। এমনটাই জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙহে।
২৭ মে ২০২০, ০৪:০০ অপরাহ্ন
ঘর সরাতে কেটে গেছে জীবনের অধিকাংশ সময়
সত্তরোর্ধ্ব আবুল খায়ের বাস করেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদীর পাড়ে টগড়া গ্রামে। এক সময় নদীর পাড়ে ফসলি জমিসহ আরও স্থাবর-অস্থাবর সম্পদ ছিল। এখন থাকার জায়গাটুকু ছাড়া অবশিষ্ট বলতে কিছুই নেই।
২৭ মে ২০২০, ০৩:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র আইয়ুব আলী (১৭) নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
২৭ মে ২০২০, ০৩:২২ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ঝড়ে অর্ধশতাধিক বাড়ির ক্ষতি, উপড়ে গেছে শতাধিক গাছ
ঠাকুরগাঁওয়ে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে গেছে আম, লিচুসহ শতাধিক গাছ। এছাড়াও ভুট্টা, মরিচসহ অন্যান্য সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২৭ মে ২০২০, ০২:৫১ অপরাহ্ন
ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
২৭ মে ২০২০, ০২:০৩ অপরাহ্ন
বিএসএমএমইউকে আজ আরও ৬০০ কিট দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও ৬০০ কিট জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
২৭ মে ২০২০, ০১:৫৩ অপরাহ্ন
পুলিশের আরও ১৬১ সদস্য করোনামুক্ত
করোনাক্রান্ত আরও ১৬১ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। করোনামুক্ত হয়ে আজ বিকেলে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাসায় ফিরেছে।
২৭ মে ২০২০, ০১:৫২ অপরাহ্ন
বাংলাদেশকে অবশ্যই সাংবাদিক নিপীড়নের অবসান ঘটাতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞদের বিবৃতি
বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। বুধবার, জেনেভা থেকে দেওয়া ওই বিবৃতিতে বাংলাদেশের সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ওপর নিপীড়ন ও এর আগে তার সন্দেহজনক গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়।
২৭ মে ২০২০, ০১:৪৩ অপরাহ্ন
ময়মনসিংহে চাঁদাবাজীর অভিযোগে আটক ৫
ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজীর অভিযোগে পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৭ মে ২০২০, ০১:২৪ অপরাহ্ন
কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজিবপুরে করোনা উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হয়।
২৭ মে ২০২০, ১২:৫৭ অপরাহ্ন
মাদকবিরোধী সভা করার ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারিদের হামলা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামূড়া গ্রাম দিয়ে মাদক পাচার করতে দেওয়া হবে না—গ্রামবাসীরা এমন সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মাদক বিরোধী সভার উদ্যোগ গ্রহণকারী স্থানীয় বাজারের এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে পাচারের সঙ্গে জড়িত একটি চক্র।
২৭ মে ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়াল
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাতশ সাত জনে দাঁড়িয়েছে। এরমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপরেশানের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবসহ প্রায় ২০ জন জনপ্রতিনিধি আছেন।
২৭ মে ২০২০, ১২:৫০ অপরাহ্ন
লালমনিরহাটে পুলিশ পরিচয়ে ধানবীজ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধানবীজ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনের নামে হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন।
২৭ মে ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
সাধারণ ছুটি আর বাড়ছে না
সাধারণ ছুটি আর বাড়ছে না বলে বুধবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
২৭ মে ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
পঞ্চগড়ে ঢাকাফেরত আরও ৪ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ঢাকাফেরত আরও চার জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জন হলো।
২৭ মে ২০২০, ১২:০৪ অপরাহ্ন
নোয়াখালীতে মৃত ব্যবসায়ী করোনায় আক্রান্ত ছিলেন, স্ত্রী-ছেলেরও পজিটিভ
জ্বর, শ্বাসকষ্টে গত রোববার নোয়াখালীর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ৫৫ বছরের বয়সী ব্যবসায়ী করোনায় আক্রান্ত ছিলেন। করোনা শনাক্ত হয়েছে তার স্ত্রী ও ছেলেরও। এ নিয়ে নোয়াখালীতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১১।
২৭ মে ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
নগদ সহায়তার টাকা আত্মসাত, ফ্লেক্সিলোড দোকানি গ্রেপ্তার
পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার টাকা আত্মসাতের অভিযোগে হুসেন আলী (৩৫) নামে এক ফেক্সিলোড দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে।
২৭ মে ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে।
২৭ মে ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা ঘাট এলাকায় তীব্র ভাঙ্গন
মানিকগঞ্জে পদ্মা-যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে নদী তীরবর্তী পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা ঘাট এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এখনই ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে যে কোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম নৌপথ পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল।
২৭ মে ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন