পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা ঘাট এলাকায় তীব্র ভাঙ্গন

মানিকগঞ্জে পদ্মা-যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে নদী তীরবর্তী পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা ঘাট এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এখনই ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে যে কোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম নৌপথ পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি চলাচল।
২৭ মে ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গণসচেতনতায় সেনাবাহিনীর অভিযান

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করতে অভিযান চালিয়েছে সেনা সদস্যরা। এ সময় সামাজিক দূরত্ব বাজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্কবিহীন মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করেন তারা।
২৭ মে ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

আম্পান: ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি গ্রামে ঢোকে, ভাটায় নেমে যায়

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের পায়রা নদীর পাড়ে ভাজনা গ্রাম। এই গ্রামে হালিমা খাতুন (৬০) তার দুই নাতিকে নিয়ে নদীর পাড়ে বেড়িবাঁধের ভেতরে ছোট্ট একটি টিনের ঘরে থাকেন। বাঁধটি গত বুধবার রাতে আম্পানের জলোচ্ছ্বাসে ভেঙে গেছে। সেই থেকে পাঁচ দিন ধরে জোয়ারের সময় পানি বাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামে ঢুকছে, আবার ভাটার সময় নেমে যাচ্ছে।
২৭ মে ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ১ জনের মৃত্যু

২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক জন মারা গেছেন। আজ বুধবার দুপুর দুইটার দিকে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর সদরের তরপুরচন্ডি এলাকায়।
২৭ মে ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

কঠোর ব্যবস্থা নেওয়ার পরও কেন করোনার ‘হটস্পট’ পেরু?

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে প্রথম থেকেই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় লাতিন আমেরিকার দেশ পেরু। বাড়িতে থাকার নির্দেশনা, সীমান্ত যোগাযোগ বন্ধ এমনকি কারফিউও জারি করা হয়।
২৭ মে ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে আরও ৮ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়িতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে এক জনের দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
২৭ মে ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের নমুনার চাপে কক্সবাজার মেডিকেলে করোনা পরীক্ষায় জট

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে আইইডিসিআরের ফিল্ড ল্যাবে সক্ষমতার চেয়ে বেশি নমুনা আসায় করোনা পরীক্ষায় জট লেগেছে। প্রতিদিন শত শত রোহিঙ্গার নমুনা সংগ্রহ, জনবল সংকট, ঈদের ছুটি, বান্দরবান ও চট্টগ্রামের বড় দুটি উপজেলাকে কক্সবাজার ল্যাবে সম্পৃক্ত করে দেওয়াসহ আরও বিভিন্ন কারণে এ জট সৃষ্টি হয়েছে বলে ল্যাবের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
২৭ মে ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

ফেনীতে পুলিশ সদস্যসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

ফেনীতে পুলিশ সদস্যসহ নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুর ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
২৭ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, পানিতে ডুবে গেছে ধান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিলাবৃষ্টিতে ধান, পাটসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা, শিমুলবাড়ী ও ভাঙ্গামোড় ইউনিয়নে শিলাবৃষ্টি হয়।
২৭ মে ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

পাবনায় কলেজছাত্রী ধর্ষণের শিকার

পাবনার চাটমোহর উপজেলায় ধর্ষণের শিকার কলেজছাত্রীকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরীক্ষা নীরিক্ষার জন্য ওই কিশোরীকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়েছে।’
২৭ মে ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন

যমুনায় ডুবে যাওয়া নৌকার আরও ২ যাত্রীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ডুবে যাওয়া নৌকার আরও দুই যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে আজ বুধবার সকালে। এ নিয়ে নিহতের সংখ্যা পাঁচ জনে পৌঁছেছে।
২৭ মে ২০২০, ১০:২০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৪০০ ছাড়াল

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক নারী চিকিৎসকসহ আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৭৫ জন। এ ছাড়াও, নতুন করে আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪২৫ জনে দাঁড়াল।
২৭ মে ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে ও ১ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে ও এক শিশু মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
২৭ মে ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

বরগুনার স্কুলছাত্র হত্যাকাণ্ডে ২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭

বরগুনার হৃদয় (১৫) হত্যাকাণ্ডে ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২৭ মে ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন

বাড়িচাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় বাড়ি চাপা পড়ে নজির উদ্দিন সরদার (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কিউটপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নজির উদ্দিন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কালাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
২৭ মে ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন

‘বিষাক্ত মদ’ পানে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৪

দিনাজপুরের বিরামপুরে ‘বিষাক্ত মদ’ পানে স্বামী-স্ত্রীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
২৭ মে ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন

নোবিপ্রবির গবেষকের নতুন পলিকীট আবিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপকূলের জলাভূমিতে নতুন প্রজাতির পলিকীটের সন্ধান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।
২৭ মে ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় পরীক্ষা ৮০১৫, শনাক্ত ১৫৪১, মৃত্যু ২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৫৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৯২ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪৪ জন।
২৭ মে ২০২০, ০৮:৩৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আইসোলেশনে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মে ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

‘আমি নিজের করোনা পজিটিভ রিপোর্টে নিজে স্বাক্ষর করেছি’

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবরেটরি ইনচার্জ অধ্যাপক ডা. শাকিল আহমেদ গত শনিবার থেকে অসুস্থ বোধ করছিলেন। কিন্তু এই কর্তব্যপরায়ণ চিকিৎসক এই অসুস্থতাকে তেমন একটা আমলে না নিয়ে নিজের কর্তব্য পালন করে যাচ্ছিলেন। তিনি চট্টগ্রামে কোভিড-১৯ টেস্ট পরিচালনায় নিয়োজিত একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।
২৭ মে ২০২০, ০৭:৩৯ পূর্বাহ্ন