প্লাজমা থেরাপি নিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল মঙ্গলবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিজেদের উদ্ভাবিত অ্যান্টিবডি কিট দিয়ে পরীক্ষা করিয়েছেন। এতে দেখা গেছে দুই দিনের মাথায় তার শরীরে সামান্য অ্যান্টিবডি তৈরি হয়েছে।
২৭ মে ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন

দুই জেলায় ঝড়ের কবলে পড়ে ৭ জনের মৃত্যু

জয়পুরহাট ও নারায়ণগঞ্জে ঝড়ের কবলে পড়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে মারা গেছেন একই পরিবারের তিন জনসহ মোট চার জন।
২৭ মে ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

জানাজা-দাফনের পরে জানা গেল করোনায় আক্রান্ত, স্ত্রী আইসোলেশনে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী (৬৫) করোনায় আক্রান্ত ছিলেন। তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়েছে। লকডাউন করে দেওয়া হয়েছে তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
২৭ মে ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন

আম্পানে পূর্ব সুন্দরবনে ক্ষতি ১ কোটি ৬৭ লাখ টাকা

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পূর্ব সুন্দরবনে ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার নয় শ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সুন্দরবনের কটকা এবং বিভিন্ন অফিস ও জেটিসহ অবকাঠামোর ক্ষতি হয়েছে বেশি। পুকুরগুলোতে লবণাক্ত পানি প্রবেশ করেছে। তবে বনে প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছপালার তেমন ক্ষতি হয়নি।
২৭ মে ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন

ইউনিয়ন আ. লীগের সেক্রেটারিকে হত্যা, গুরুতর আহত থানা কৃষকলীগের সভাপতি

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য কাইয়ুম শিকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা নড়াগতি থানা কৃষকলীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতের হাত ও পায়ের রগ কেটে দেয়।
২৭ মে ২০২০, ০৫:০৬ পূর্বাহ্ন

সিকদার গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
২৭ মে ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন চট্টগ্রাম সিটি কাউন্সিলর

চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন সিটি কাউন্সিলর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন।
২৭ মে ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

করোনার চিকিৎসায় চট্টগ্রামে বেসরকারি দুই হাসপাতাল অধিগ্রহণ করবে সরকার

চট্টগ্রামে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নির্ধারিত সরকারি হাসপাতালে শয্যা সংকটের পরিপ্রেক্ষিতে দুটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২৬ মে ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাসে যুবলীগের এক নেতা খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মে ২০২০, ০৪:০০ অপরাহ্ন

বাউফলে যুবলীগ নেতা নিহতের মামলা মেয়র ও প্রথম আলোর সংবাদিকসহ ৩৫ জনের বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতা তাপস কুমার দাস খুনের ঘটনায় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়েছে।
২৬ মে ২০২০, ০৩:১৭ অপরাহ্ন

পাহাড়ি ঢলে ডুবে গেছে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল

ভারতের মেঘালয় রাজ্যে অতিবৃষ্টিতে সিলেটের উত্তরের উপজেলা গোয়াইনঘাটের সারি, পিয়াইন ও গোয়াইন নদীতে পানি বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল।
২৬ মে ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ৭৩ যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, ৩ মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে ৭৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। জীবিত অবস্থায় ৫৪ জনের সঙ্গে তিন জনের মরদেহ পাওয়া গেছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৬ জন।
২৬ মে ২০২০, ০১:২৩ অপরাহ্ন

কুমিল্লায় করোনা আক্রান্ত ৪৭ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, কোয়ারেন্টিনে ২১

কুমিল্লায় এ পর্যন্ত ২৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মীসহ আরও ২২ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭২ জনে।
২৬ মে ২০২০, ০১:১৯ অপরাহ্ন

নিলুফার মঞ্জুরের মৃত্যুতে মানুষের জন্য ফাউন্ডেশনের শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর শোক প্রকাশ করেছে।
২৬ মে ২০২০, ১২:৫০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র নিয়ে অসত্য প্রচারণার অভিযোগে উইচ্যাটের অ্যাকাউন্ট বন্ধ করছে চীন

ভুয়া খবর ও ষড়যন্ত্রমূলক তত্ত্ব ছড়ানোর অভিযোগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করেছে চীন।
২৬ মে ২০২০, ১২:১৯ অপরাহ্ন

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২৬ মে ২০২০, ১২:০৫ অপরাহ্ন

মার্চ এপ্রিলের ভ্যাট রিটার্নে জরিমানা মওকুফ

করোনাভাইরাসের কারণে এ বছরের মার্চ ও এপ্রিলের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দিতে না পারলেও জরিমানা দিতে হবে না ব্যবসায়ীদের। ৯ জুনের মধ্যে জরিমানা ছাড়াই এই দুই মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে বলে আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে।
২৬ মে ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মেডিকেল অ্যাসিসটেন্টের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মেডিকেল অ্যাসিসটেন্ট হৃদয় কৃষ্ণ (৫৯) মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের গুয়াখোলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
২৬ মে ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজারে খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের সদর উপজেলা থেকে আবদুল আজিজ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঈদগাহ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
২৬ মে ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

পানিতে তলিয়ে গেছে চারালি বিলের পাকা ধান

কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানি বেড়েছে নদী, খাল, বিলসহ ছোট নালাগুলোতেও। পানিতে তলিয়ে গেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার চারালি বিলের পাঁচ শতাধিক বিঘার পাকা ধান।
২৬ মে ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন