করোনায় মারা গেলেন গাইনি চিকিৎসক আমেনা খাতুন

করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের আমেনা জেনারেল হাসপাতালের পরিচালক আমেনা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৬ মে ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যাওয়ায় ৩ ছেলে গ্রেপ্তার

জয়পুরহাটের সদর উপজেলায় ৮০ বছর বয়সী নারীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে তিন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য জানিয়েছেন।
২৬ মে ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

১১০০ পেরোলো করোনা জয়ী পুলিশের সংখ্যা

চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪ হাজার ৫৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাহসী এই সম্মুখযোদ্ধাদের অনেকেই পুনরায় যোগ দিয়েছেন নিজ নিজ কর্মস্থলে।
২৬ মে ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় পরীক্ষা ৫৪০৭, শনাক্ত ১১৬৬, মৃত্যু ২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন।
২৬ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে করোনায় কাউন্সিলরের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের কালীঘাট রোডের তার বাড়িতে আব্দুল আহাদ মারা যান৷ তার বয়স হয়েছিল ৬০ বছর৷
২৬ মে ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে একই পরিবারের ৫ জনসহ আরও ৩৫ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন একই পরিবারের সদস্য। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়াল।
২৬ মে ২০২০, ০৮:০৯ পূর্বাহ্ন

জানাজায় কেউ আসেনি, শুধু এসেছিল ‘মানবিক পুলিশ’

করোনা মৃত সন্দেহে তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়া পোশাক শ্রমিক মৌসুমী আক্তারের জানাজায় কেউ আসেননি। এমনকি পরিবারের সদস্যরাও না। কিন্তু পুলিশ এসেছিল।
২৬ মে ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন

ডেপুটি স্পিকারের স্ত্রী মারা গেছেন

একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৬ মে ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৪৫ জন

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৫ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২৬ মে ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন

কুলাউড়ায় পুলিশ কর্মকর্তার গাড়িচাপায় শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির নিচে চাপা পড়ে লাবিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৬ মে ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য এম এ মতিন মারা গেছেন

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার মিরপুর এলাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
২৬ মে ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন

সাগর-নদীবন্দরে সতর্কতা, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

বায়ুচাপের তারতম্যের আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
২৬ মে ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে প্রতি উপজেলায় আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা

কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় করোনা আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য জেলার মোট আটটি উপজেলার সকল নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে।
২৬ মে ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ময়ূর উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী গ্রাম থেকে একটি ময়ূর উদ্ধার করেছে গ্রামবাসী।
২৬ মে ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন

‘আমি ভালো আছি’

করোনা শনাক্তের পর আইসোলেশনে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন।
২৬ মে ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন

করোনায় শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
২৬ মে ২০২০, ০৩:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ফোনে মোদির ঈদ শুভেচ্ছা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
২৫ মে ২০২০, ০৪:১০ অপরাহ্ন

ইতালিতে বৈধতার সুযোগ: ভাগ্য বদলাতে পারে ৭ লাখ অবৈধ অভিবাসীর

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।
২৫ মে ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৮টা ৪২ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের কাকচিংয়ে।
২৫ মে ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে চার রোহিঙ্গাসহ নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৫ মে ২০২০, ০৩:৩০ অপরাহ্ন