ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৫ মে ২০২০, ০২:২৬ অপরাহ্ন
করোনা সন্দেহে পোশাক শ্রমিকের মরদেহ তিস্তা নদীতে, ২ দিন পর উদ্ধার
লালমনিরহাটের আদিতমারীতে করোনা সন্দেহে মৃত এক পোশাক শ্রমিকের মরদেহ তিস্তা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
২৫ মে ২০২০, ০২:০৫ অপরাহ্ন
ঈদের সকালে লালমনিরহাটে ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়ি
লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা ইউনিয়নে ঈদের দিন আজ সোমবার সকালে আকস্মিক ঝড়ে শতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি এবং দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। ঈদের আনন্দ থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে রয়েছেন খোলা আকাশের নিচে।
২৫ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন
‘মৃতেরা কেবলই সংখ্যা নয়’
নিউইয়র্ক টাইমসের রোববারের সংখ্যা। প্রথম পাতা জুড়ে নেই কোনো ছবি, নেই বিজ্ঞাপন। পত্রিকাটির চার পাতা জুড়ে কেবল একটাই খবর- ‘যুক্তরাষ্ট্রে মৃত লাখের কাছে, অবর্ণনীয় ক্ষতি।’
২৫ মে ২০২০, ০১:১৬ অপরাহ্ন
মানিকগঞ্জে আরও ১৬ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। আজ সোমবার ভোর রাতে মারা যান মানিকগঞ্জ সদর উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি।
২৫ মে ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
টাঙ্গাইলে আরও ১৩ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মির্জাপুর উপজেলায় ছয় জন, দেলদুয়ার তিন জন, নাগরপুর, বাসাইল, ঘাটাইল ও মধুপুর উপজেলায় একজন করে আছেন।
২৫ মে ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
‘কেন মা কোলে নেয় না, আদর করে না, কবে মাকে জড়িয়ে ধরব?’
ছোট্ট শিশু অথৈ চাকমা। বয়স প্রায় চারের কাছাকাছি। ঘরের এক কোণে খেলনা হাড়ি-পাতিল আর পুতুল দিয়ে খেলছে। আরেক ঘর থেকে ভিডিও কলের মাধ্যমে মেয়েকে দেখছেন মা।
২৫ মে ২০২০, ১২:২৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।
২৫ মে ২০২০, ১২:১০ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হওয়ার খবরে মোবাইল বন্ধ করে আত্মগোপন
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানার পর নিজের মোবাইল বন্ধ করে মানিকগঞ্জে আত্নগোপনে গেছেন ২৬ বছর বয়সী এক যুবক। জেলা শহরের নওখন্ড এলাকায় তার বাড়ি।
২৫ মে ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
রাজশাহীতে নারী পুলিশ সদস্যের মৃত্যু, নমুনা সংগ্রহ
রাজশাহীতে ঈদের দিন সকালে পুঠিয়া থানায় কর্মরত অবস্থায় কনস্টেবল সামিয়ারা খাতুন (২৭) মারা গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জে। সামিয়ারার দুই বছরের একটি সন্তান আছে।
২৫ মে ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
ঈদ এসেছে, খুশি আসেনি
বাচ্চারা ঈদের চাঁদ দেখতে দৌড়ে বাসার ছাদে যায়নি। কোনো হইহুল্লোড় নেই, আতশবাজি নেই, উচ্চস্বরে হর্নের শব্দ নেই, এমনকি বাইরে উদযাপনের কোনো আয়োজনও নেই। বাইরে সব কিছু শান্ত, চারিদিক নিস্তব্ধ। ভিতরে, করোনায় ঘরবন্দি মানবের কাটানো আরও একটা দিন।
২৫ মে ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
চাঁদপুর শিশু পরিবারে রঙিন ঈদ
করোনাকালে যখন সবকিছুই রঙহীন, ফ্যাকাশে তখন এই শিশুরা নিজেদের মতো রঙিন হয়ে উদযাপন করছে ঈদ।
২৫ মে ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
ঈদের দিনেও বাঁধ রক্ষায় কাজ করেছেন স্থানীয়রা
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে খুলনার কয়রা উপজেলার ৮০ ভাগ এলাকা। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তো নিজেদেরকেই প্লাবনের হাত থেকে এলাকাকে রক্ষা করতে হবে। তাই ঈদের দিনেও ভোর থেকে সাত হাজারের বেশি মানুষ মিলে স্বেচ্ছায় বাঁধ রক্ষার কাজ করেছেন।
২৫ মে ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন
আজ সর্বোচ্চ শনাক্ত ১৯৭৫, মৃত্যু আরও ২১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৯৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫০১ জন।
২৫ মে ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
কুলাউড়ায় পথশিশুদের মাঝে ঈদ উপহার
মৌলভীবাজারের কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুরা করোনা পরিস্থিতির মাঝেই পেয়েছে বিশেষ ঈদ উপহার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উপহার দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়। যে কারণে হাসি ফুটেছে তাদের মুখে। তাদের ঘরেও ঈদের আনন্দ।
২৫ মে ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ছুরিকাঘাতে মো. ফেরদৌস (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
২৫ মে ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
ফেনীতে ভূমি কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত আরও ৬
ফেনীতে একজন ভূমি কর্মকর্তাসহ আরও ছয় জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রোববার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৫ মে ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন
আজ জাতীয় কবির ১২১তম জন্মবার্ষিকী
বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ।
২৫ মে ২০২০, ০৬:১৭ পূর্বাহ্ন
‘ঘরে খাবার নাই, করোনার ভয়ও নাই’
পুরাতন কচুক্ষেত এলাকার বাসিন্দা চার সন্তানের জননী মাসুদা বেগম। প্রতিদিনের মতো আজও এক সন্তানকে কোলে নিয়ে মিরপুর ১৪ নম্বর ডেন্টাল কলেজের সামনের রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছিলেন।
২৫ মে ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১২১ করোনা রোগী শনাক্ত
নারায়ণগঞ্জে নতুন করে কোভিড-১৯ পজিটিভ আরও ১২১ জনকে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২৫ জন।
২৫ মে ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন