করোনাকালে রেমিট্যান্স যোদ্ধাদের মোমবাতি ঈদ!

মানুষ ভাবে এক, হয় আরেক। মানুষের চিন্তা চেতনার সঙ্গে, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে অনেক কিছুর হিসেব মেলে না। এরপরও মানুষ নিয়তির কাছে নিজেকে সঁপে দেয়। জন্মের পর কে কি করবে, কে কোথায় থাকবে, কোথায় যাবে সে জানে না। অধিকন্তু নিয়তি নির্ধারণ করে দেয় অনেক কিছু। তেমনি এক নিয়তির নাম পরবাস। এই দূর পরবাসে প্রবাসীরা অনেক মধুর, প্রাণখোলা আনন্দ থেকে বঞ্চিত।
২৪ মে ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ইউএনও-সাংবাদিকসহ ২৯ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকসহ করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭ জনে দাঁড়িয়েছে। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মে ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

লোনা পানিবন্দি ধ্বংসস্তূপের জীবন

শুনলাম সাইক্লোন আম্পানের আঘাতে খুলনার কয়রা উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। কিন্তু, দূরত্ব ও দুর্গমতার কারণে প্রকৃত সংবাদ জানা কঠিন। ফলে গণমাধ্যমেও তার প্রতিফলন নেই। প্রকৃত অবস্থা দেখতে-জানতে-বুঝতে হবে, শুধু শুনে লেখা যাবে না। যাত্রা করলাম কয়রার উদ্দেশে।
২৪ মে ২০২০, ০৫:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আরও ১০ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মে ২০২০, ০৫:০৬ পূর্বাহ্ন

ঘরে ঘরে করোনার নমুনা সংগ্রহে ১০টি টিম

কক্সবাজার সদর উপজেলায় ঘরে ঘরে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলার আওতাধীন মোট ১০টি ইউনিয়নে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাতে ১০টি টিম গঠন করা হয়েছে।
২৪ মে ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন

জুডিশিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারকদের পক্ষ থেকে ঈদ উপহার

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দশম ব্যাচের বিচারকদের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও অসহায় ২৩৩টি পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এসব উপহার পৌঁছে দেওয়া হয়।
২৪ মে ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন

ঢাকার আরও ৮ হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিয়েছে গ্রামীণ টেলিকম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালসহ ঢাকার আট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছে গ্রামীণ টেলিকম।
২৩ মে ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন

কুমিল্লায় ১১ চিকিৎসকসহ আরও ৬৩ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় ১১ চিকিৎসকসহ আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আট চিকিৎসক, ছয় স্বাস্থ্যকর্মীসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৩ মে ২০২০, ০৪:১৫ অপরাহ্ন

পিরোজপুরে ২০০ পরিবারে ব্যাংকার্স ফোরামের খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুরের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। আজ শনিবার দুপুরে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসব খাদ্রসামগ্রী বিতরণ করা হয়।
২৩ মে ২০২০, ০৪:০০ অপরাহ্ন

‘আর কটা দিন মা’

আমার ছোট মেয়ে সায়ন, বয়স ১০ বছর। প্রতি সকালে জামা প্যান্ট বের করে দেয় অফিসে যাওয়ার জন্য। ২৬ মার্চ থেকে ৯ এপ্রিল একই নিয়ম ছিল। ১০ এপ্রিল সকালে হাতিরপুল বাজার থেকে দেশে তৈরি একটি পিপিই, গ্লাভস্, মাস্ক আর চশমা কিনলাম।
২৩ মে ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

জাতির উদ্দেশে কাল সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মে ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

চাঁদপুর, ফরিদপুর, বাগেরহাটে আরও ১৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে দুই পুলিশ সদস্য ও ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ সাত জন, ফরিদপুরে মা-ছেলেসহ পাঁচ জন ও বাগেরহাটে ঢাকাফেরত বাবা-মেয়েসহ আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৩ মে ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক ১০২০ সদস্য করোনা আক্রান্ত, ১০ জনের মৃত্যু

করোনাভাইরাসে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১০২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও তাদের পরিবারের ৯২ সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২৩ মে ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

দেশের আকাশে কোথাও শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী সোমবার পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
২৩ মে ২০২০, ০২:১৩ অপরাহ্ন

কেরাণীগঞ্জে পিপিই ও খাদ্যসামগ্রী দিলো হামিদ ফাউন্ডেশন

কেরাণীগঞ্জে ৫০০ পিপিই এবং দরিদ্র ও কর্মহীন ১০ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছে হামিদ ফাউন্ডেশন।
২৩ মে ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

কেন থেমে গেল অপরিহার্য কণ্ঠস্বর?

স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিলিটারি ক্যাম্প স্থাপন করেছিল, বন্দিশিবির বানিয়েছিল এবং ধর্মের দোহাই দিয়ে বাছাই করে হত্যাযজ্ঞ শুরু করেছিল— তখন অনেকেই বুঝতে পেরেছিলেন, সেখানে যা হচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ ছাড়া অন্য কিছু নয়।
২৩ মে ২০২০, ০১:১২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে পুলিশ, ইউপি চেয়ারম্যানসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে পুলিশ সদস্য, এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৩ মে ২০২০, ১২:২৬ অপরাহ্ন

নিম্ন আদালতের দুই বিচারকের করোনা শনাক্ত

নিম্ন আদালতের দুই বিচারকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর, একই রোগে আক্রান্ত হাইকোর্টের এক বিচারপতির অবস্থার উন্নতি হয়েছে।
২৩ মে ২০২০, ১২:২১ অপরাহ্ন

‘ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে দিতে হবে না’

কোন অবস্থাতেই গ্রাহককে তার ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
২৩ মে ২০২০, ১২:০৬ অপরাহ্ন

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের পদে পরিবর্তন

কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালকের পদে পরিবর্তন এসেছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সরিয়ে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৩ মে ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন