বোরো ধানের দাম: খুশি কৃষক, শঙ্কায় বিশেষজ্ঞরা

সংকটকালীন পরিস্থিতিতে দেশে খাদ্যশস্যের চাহিদা ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা, আর তা থেকে মুনাফার সুযোগে ধান মজুত করা শুরু করেছেন চালকল মালিক ও পাইকারী বিক্রেতাদের বড় একটি অংশ। এতে চলতি মৌসুমে সদ্য ওঠা বোরো ধান বিক্রি হচ্ছে গত বছরের চেয়ে চড়া দামে।
২৩ মে ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

আম্পানে ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানে প্রায় দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠান আংশিক কিংবা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কর্মকর্তারা আজ শনিবার এ কথা জানিয়েছেন।
২৩ মে ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন

করোনাভাইরাস: ১৭ হাজার রোহিঙ্গা লকডাউনে

কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ১৭ হাজার রোহিঙ্গার ঘর লকডাউন করে তাদের চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে ২১ জনের কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত হওয়ার পর নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে এই ব্যবস্থা নেওয়া হলো।
২৩ মে ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পুলিশ, স্বাস্থ্য-পরিচ্ছন্নকর্মী ও গুদামরক্ষকসহ আরও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৫০ জন করোনা রোগী শনাক্ত হলো।
২৩ মে ২০২০, ১০:১১ পূর্বাহ্ন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ করায় ২ জেলেকে কুপিয়ে জখম

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ করায় দুই জন জেলেকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৩ মে ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবিধান বিষয়ে আনিসুজ্জামানের স্মৃতি

যেকোনো রাষ্ট্রের সংবিধান প্রণয়ন সেই রাষ্ট্র ও তার জনগণের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা। বাংলাদেশের সংবিধান প্রণয়ন ছিল আরও বেশি তাৎপর্যপূর্ণ। কেননা বাঙালি জনগোষ্ঠী দীর্ঘ দুই যুগের (১৯৪৭-৭১) বেশি সময় ধরে ধারাবাহিক যতগুলো আন্দোলন-সংগ্রাম করেছে, সেগুলোর কেন্দ্রে ছিল একটি গণতান্ত্রিক শাসনতন্ত্র বা সংবিধানের আকাঙ্ক্ষা ও দাবি। স্বাধীনতার পর সংবিধান রচনার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছিল। আনিসুজ্জামান খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন সংবিধান রচনার সেই মুহূর্তগুলো। তিনি তার আত্মজীবনীতে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন। তার আত্মজীবনীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সংবিধান রচনার স্মৃতিগুলোকে একসঙ্গে পরিবেশন করেছেন সংবিধান বিষয়ে গবেষক আরিফ খান।
২৩ মে ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

পুলিশের ৭২২ সদস্য করোনামুক্ত

বাংলাদেশ পুলিশের করোনায় আক্রান্ত ৭২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।
২৩ মে ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত সর্বোচ্চ ১৮৭৩, মৃত্যু ২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৮৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ হাজার ৭৮ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন।
২৩ মে ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
২৩ মে ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

পিরোজপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় নতুন করে ঢাকাফেরত একই পরিবারের চার জনসহ দুই গ্রামে আট জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মঠবাড়িয়া উপজেলায় আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
২৩ মে ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

আম্পানে যশোরাঞ্চলে ৩২,৫১৬ হেক্টর জমির ফল ও ফসলের ক্ষতি

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে যশোরাঞ্চলে ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে কৃষি বিভাগের হিসেবে সবজি, আম, কাঁঠাল, লিচু, তরমুজ, শাক-সবজি, পানসহ মোট ৩২ হাজার ৫১৬ হেক্টর জমির ফল ও ফসল নষ্ট হওয়ার কথা বলা হলেও প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
২৩ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে সিএমপি সদস্যের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একজন সদস্য মারা গেছেন।
২৩ মে ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন

নওগাঁ পুলিশের করোনা আক্রান্ত এসআই’র রাজশাহীতে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে পুলিশের এক কর্মকর্তা মারা গেছেন।
২৩ মে ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদ আলম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংক ও দেশের শীর্ষ শিল্পগ্রুপ এস আলম গ্রুপের পরিচালক মোরশেদ আলম (৬৮) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৩ মে ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হাসান (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ শনিবার সকালে র‌্যাব-১ এর অপারেশন অফিসার মোরশেদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মে ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন

সিলেটে করোনা রোগীদের চিকিৎসকের করোনা শনাক্ত

করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষিত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক।
২৩ মে ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন

ভিড় বাড়ছে আরিচা-পাটুরিয়া ঘাটে, সড়কে বেপরোয়া যানবাহন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়। দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির সারি। আজ শনিবার সকাল থেকেই পাটুরিয়া ও আরিচা ঘাটের এই চিত্র।
২৩ মে ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন

ওষুধ গবেষণায় আশার আলো দেখা যায়?

বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসায় বিভিন্ন গবেষণা চলছে, এটা ভালো খবর। সম্প্রতি দেশে করোনা নিরাময়ে কিছু ওষুধ গবেষণা নিয়ে ওষুধসহ কোম্পানির নাম সংবাদমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে। যেখানে ওষুধের দামসহ বিস্তারিত বলা হচ্ছে।
২৩ মে ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

তারা সামাজিক দূরত্ব মানছে না

ঢাকায় যখন সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত নতুন রোগী ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে, তখনও কিছু মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন না।
২৩ মে ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে গাজীপুরফেরত আরও ৪ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে দুই নারীসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই গাজীপুর থেকে সেখানে গিয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
২৩ মে ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন