বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু
ওলট-পালট হয়ে গেছে তাদের জীবন। যে মানুষগুলো দৈনিক আয় করে জীবন চালাতেন, তারাই এখন অন্যের সাহায্য প্রত্যাশী!
২৩ মে ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন
আম্পানের আঘাতে ঝিনাইদহের বেশিরভাগ এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার দুই দিন পরেও ঝিনাইদহের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুতের প্রায় দুই শ খুঁটি, পিডিবির ৩০টি খুঁটি ভেঙে পড়েছে এবং তার ছিঁড়ে সংযোগ বন্ধ হয়ে গেছে বলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
২২ মে ২০২০, ০৫:২৩ অপরাহ্ন
লালমনিরহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা শনাক্ত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল হাসানের করোনা শনাক্ত হয়েছে। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মে ২০২০, ০৫:০৯ অপরাহ্ন
ঝুঁকি নিয়েই ঈদ করতে বাড়ির পথে মানুষ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় ঝুঁকি নিয়েই ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। যাতায়াতের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও স্বজনদের সঙ্গে ঈদ পালন করতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নানা উপায়ে মহাসড়কে চলাচল করতে দেখা গেছে ঘরমুখো মানুষদের। পিকআপ ভ্যান কিংবা পণ্যবাহী ট্রাকে চড়েও অনেকে বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। মহাসড়কে পুলিশ চেকপোস্টে পণ্যবাহী যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এসব যানবাহনের নামে মামলাও হচ্ছে। অনেকে তাই পায়ে হেঁটেও পাড়ি দিচ্ছেন অনেকটা পথ। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে দ্য ডেইলি স্টারের টাঙ্গাইল ও গাজীপুর সংবাদদাতারা বাড়ি ফেরা এসব মানুষের চিত্র তুলে এনেছেন।
২২ মে ২০২০, ০৫:০৫ অপরাহ্ন
‘সকালে আইসা দেখি ঘর বলতে কিছু নাই’
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর। চারিদিকে নদীবেষ্টিত এই চরের আয়তন ৩১ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা ১৬ হাজার ৮০০। বারে বারেই প্রাকৃতিক দুর্যোগ এই চরটিতে আঘাত হানে। তবুও বহুমানুষ এই চর আঁকড়ে ধরেই পড়ে আছে।
২২ মে ২০২০, ০৪:০৮ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তা-নার্সসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে সোনালী ব্যাংকের চার কর্মকর্তা ও হাসপাতালের এক নার্সসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২২ মে ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন
যশোরে আম্পানের তাণ্ডবে গাছচাপায় ১১ জনের মৃত্যু
সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডব চলাকালে গাছচাপা পড়ে যশোরে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মণিরামপুরে সব থেকে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে।
২২ মে ২০২০, ০৩:১৯ অপরাহ্ন
কুমিল্লা মেডিকেলের চিকিৎসক ও নার্সসহ আরও ৩৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীসহ আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৬৩ জনের করোনা শনাক্ত হলো।
২২ মে ২০২০, ০২:৫৬ অপরাহ্ন
কক্সবাজারে আরও ৮ রোহিঙ্গাসহ ৪২ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে আজ শুক্রবার আরও আট রোহিঙ্গাসহ মোট ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মে ২০২০, ০২:৩৫ অপরাহ্ন
পুলিশের আরও ১২১ সদস্য করোনামুক্ত
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১২১ পুলিশ সদস্য। আজ শুক্রবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২২ মে ২০২০, ০২:২৩ অপরাহ্ন
লালমনিরহাটে সহায়তার তালিকায় প্রভাবশালীর নাম বাতিলের দাবিতে বিক্ষোভ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মানবিক সহায়তা কার্ডে প্রভাবশালীদের নাম বাতিল করে প্রকৃত সুবিধাভোগীদের নাম অন্তর্ভুক্তের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছিন্নমূল মানুষ।
২২ মে ২০২০, ০২:১৯ অপরাহ্ন
‘রোহিঙ্গাদের ভাসানচরে নিতে আন্তর্জাতিক সংস্থার বিরোধিতার কারণ সেখানে বিলাসবহুল হোটেল নেই’
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে দাতা সংস্থাগুলোর বিরোধিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তাদের বিরোধিতা করার একটি কারণ হলো ভাসানচরে কোনো বিলাসবহুল হোটেল সুবিধা নেই।
২২ মে ২০২০, ০১:৫৮ অপরাহ্ন
চাঁদপুরে আরও ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১১
চাঁদপুরে নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১১ জনের করোনা শনাক্ত হলো। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
২২ মে ২০২০, ০১:৪২ অপরাহ্ন
হালদায় রেকর্ড ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ
দক্ষিণ এশিয়ার রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় ডিম সংগ্রহে গত ১৪ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক ডিম পেয়েছে সংগ্রহকারীরা। এ বছর হালদা থেকে সংগৃহীত ডিমের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৩৬ কেজি। গত বছর ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাত হাজার কেজি।
২২ মে ২০২০, ০১:৩১ অপরাহ্ন
উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নয়, প্রয়োজনে মসজিদে একাধিক জামাত: ডিএমপি
করোনাভাইরাস মহামারির মধ্যে সামাজিক সুরক্ষা বজায় রেখে ঈদের নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২২ মে ২০২০, ০১:২৫ অপরাহ্ন
করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আজ শুক্রবার সকালে একজন অতিরিক্ত সচিব মারা গেছেন।
২২ মে ২০২০, ১২:৪৩ অপরাহ্ন
পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ে নরসিংদী ফেরত স্বামী-স্ত্রীসহ নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অন্য তিনজন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো।
২২ মে ২০২০, ১২:৩৩ অপরাহ্ন
চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে দুটি ডক্টরস সেফটি চেম্বার
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে এবং ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে দুটি ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করা হয়েছে। একইসঙ্গে এসব হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় চিকিৎসা সরঞ্জাম পিপিই, এন-৯৫ মাস্ক, ফেস গগলস, হ্যান্ডস গ্লাভস প্রদান করা হয়েছে। ফলে, এ দুটি হাসপাতালের করোনা ঝুঁকি কমেছে।
২২ মে ২০২০, ১২:১৬ অপরাহ্ন
নোয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আরও ১২ জনের করোনা শনাক্ত
নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৭৫ জনের করোনা শনাক্ত হলো।
২২ মে ২০২০, ১২:১০ অপরাহ্ন
টাঙ্গাইলে আরও ৮ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং সংবাদকর্মীসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৯৬ জন।
২২ মে ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন