হাতিয়ায় জোয়ারে ভেসে গেছে কাঁচা ঘরবাড়ি, তলিয়ে গেছে মাছের ঘের
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় কাঁচা ঘরবাড়ি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফসলি জমি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ৪ টি ইউনিয়নে বেড়ি বাঁধ ভেঙ্গে পানি ঢুকে ২ শতাধিক কাঁচা ঘরবাড়ি প্লাবিত হয়েছে। উপজেলার নিঝুমদ্বীপ, চরঈশ্বর, নলচিরা ও শুখচর ইউনিয়নে অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে মাছের ঘের তলিয়ে গিয়ে মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো প্রানহানির ঘটনা ঘটেনি।
২১ মে ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
পিরোজপুরে ১৫ কি.মি বাঁধ, ২৫০০ ঘর ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুর জেলায় প্রায় আড়াই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
২১ মে ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে আম্পানের প্রভাবে সৃষ্ট ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাতের ঝড়ে প্রচুর আম ঝরে পড়ায় আম ব্যাবসায়ী ও চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আম ব্যাবসায়ী ও চাষিরা জানান, সারা রাত ধরে বয়ে যাওয়া ঝড়ে ২০ থেকে ৪০ ভাগ গাছের আম ঝরে পড়েছে। তবে, কৃষি বিভাগ বলছে মাত্র ৫ থেকে সাড়ে ৫ ভাগ ঝরে পড়েছে। এ ছাড়াও, জেলার অনেক স্থানে কিছু আম গাছ উপড়ে গেছে।
২১ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
উখিয়ায় ১৪৪ শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন
কক্সবাজার জেলার উখিয়ায় ১৪৪ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
২১ মে ২০২০, ১০:২০ পূর্বাহ্ন
চাঁদপুরে ব্যক্তি উদ্যোগে ঈদের উপহারসামগ্রী বিতরণ
করোনা মহামারি সময়ে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে ব্যক্তি উদ্যোগে চাঁদপুর এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কর্মহীন, অসহায় ও দুস্থ লোকজনের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে ২০২০, ১০:১২ পূর্বাহ্ন
সিলেটে আরও ৪০ করোনা রোগী শনাক্ত
সিলেট জেলায় নতুন করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত আরও ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৫ জনে।
২১ মে ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন
প্রাকৃতিক নিরাপত্তা প্রাচীর সুন্দরবন
আবারও নিজের বুক পেতে দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে দেশের ত্রাণকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করলো সুন্দরবন। ম্যানগ্রোভ বনটি ঘূর্ণিঝড় আম্পানের ক্রোধ নিজেই মোকাবিলা করেছে। এটাই প্রথম নয়, এর আগেও এমন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়েছে সে।
২১ মে ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন
আরও ১ জনসহ করোনায় মোট ১০ পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মো. মোখলেছুর রহমান (৫৭) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ১০ সদস্য মারা গেছেন।
২১ মে ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
গাইবান্ধায় ট্রাক উল্টে নিহত ১৩
গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।
২১ মে ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন
সিলেটে করোনায় আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আবুল কাশেম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহিনুর ইসলাম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মে ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন
এখনো বিদ্যুৎহীন এক কোটি গ্রাহক
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের কারণে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন দেশের প্রায় দেড় কোটি গ্রাহক। সকাল ১০টা পর্যন্ত এদের মধ্যে ৫০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎহীন রয়েছেন এক কোটি গ্রাহক।
২১ মে ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় চলছে মাছ ধরার ওপর ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা।
২১ মে ২০২০, ০৮:৫১ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ভেসে গেছে ৮ কিলোমিটার বেড়িবাঁধ
পটুয়াখালীতে আট কিলোমিটার বেড়িবাঁধ ভেসে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি বাড়তে শুরু হওয়ার পরে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের পায়রা নদীর বাঁধ, লোহালিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের পাশে বেড়িবাঁধ ও দশমিনার রনগোপালদি এলাকার বাঁধের কিছু অংশ ভেসে যায়।
২১ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২২, শনাক্ত ১৭৭৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪০৮। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ৭৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৮ হাজার ৫১১ জনকে শনাক্ত করা হয়েছে।
২১ মে ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন
ভোলায় ফসল, গবাদি পশুর ব্যাপক ক্ষতি
গতকাল বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দ্বীপ জেলা ভোলার ২১টি চরের বেশিরভাগই প্লাবিত হয়েছে। ফলে সেখানকার ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে।
২১ মে ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় বাংলাদেশকে এআইআইবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ
করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় চীনের নেতৃত্বধীন এশীয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রথমবারে মতো বাংলাদেশের জন্যে ২৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা ঋণ অনুমোদন করেছে।
২১ মে ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন
বাঁধ ভেঙে পানির নিচে ৫০টি গ্রাম, নারীর মৃত্যু
সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপড়ে পড়েছে গাছ-পালা। সম্পূর্ণ ও আংশিক ভেঙে গেছে হাজারেরও বেশি ঘর-বাড়ি।
২১ মে ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন
কোভিড-১৯ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
যদিও কোভিড-১৯ মহামারি স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তবে এটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার পরিবর্তনের ওপর কিছু আশার আলো দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ মে ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
আম্পান: পিরোজপুরে নারীসহ ৩ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ে এবং আতঙ্কে পিরোজপুরে তিনি জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মঠবাড়িয়ার দুই জন ও একজনের বাড়ি ইন্দুরকানি উপজেলায়।
২১ মে ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং।
২১ মে ২০২০, ০৬:২৫ পূর্বাহ্ন