ডুবে গেছে কয়রার ৫৮টি গ্রাম, ঢুকছে জোয়ারের পানি
খুলনার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেতকাশি ইউনিয়ন এখনো সম্পূর্ণ পানির নিচে। এ ছাড়া, কয়রা সদর ইউনিয়ন ও মহারাজপুর ইউনিয়নের কিছু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।
২১ মে ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ঢাকাফেরত আরও ৩ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন জনকে শনাক্ত করা হয়েছে। তারা তিন জনই ঢাকা থেকে সেখানে গিয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।
২১ মে ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন
রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক অভিযুক্ত মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
২১ মে ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন
আম্পানের আঘাত: বাগেরহাটে বেড়িবাঁধ-ঘরবাড়ি-মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার বগী-গাবতলা অংশের দুই কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে বাঁধের আশপাশের কয়েকটি গ্রামের নিম্ন এলাকা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে বেশ কিছু পরিবার। এ ছাড়া, বাঁধের আশপাশের বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।
২১ মে ২০২০, ০৪:৪৮ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে অন্তত ৫ জনের মৃত্যু
বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় সুপার সাইক্লোন ‘আম্পান’র আঘাতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় কমিশনারের কন্ট্রোল রুম সূত্র।
২১ মে ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন
‘কেউ বোঝে না আমাদের কষ্ট’
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আরাফাত হক এই প্রথম কোনো ঈদে তার সাত বছরের ছেলেটির জন্য নতুন জামা কিনতে পারবেন না।
২১ মে ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন
আমাদেরই সবার আগে এই কিট বিশ্ববাসীর সামনে আনার সুযোগ ছিল: ড. বিজন
গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল। গত কিছুদিন ধরে তিনি আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন করোনাভাইরাস শনাক্তের ‘জি র্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবন করে। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদের গবেষণার সুফল এই কিট।
২১ মে ২০২০, ০২:০৪ পূর্বাহ্ন
উখিয়ায় উদ্বোধন হচ্ছে ২০০ শয্যার কোভিড-১৯ হাসপাতাল
কক্সবাজারের উখিয়ায় চালু হতে যাচ্ছে ২০০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল।
২০ মে ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন
বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যেতে পারে ‘আম্পান’: আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় আম্পান উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে সাতক্ষীরা জেলা ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২০ মে ২০২০, ০৪:৪৬ অপরাহ্ন
আম্পানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩৩ লাখ মানুষ
ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় এলাকায় প্রায় ৩৩ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রাত কাটাচ্ছেন বলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কর্মকর্তারা জানিয়েছেন।
২০ মে ২০২০, ০৪:৪০ অপরাহ্ন
ছোট নৌকায় ঝুঁকি নিয়ে যমুনা পার হচ্ছে ঘরমুখো মানুষ
করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের মধ্যে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে যমুনা নদী পার হচ্ছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ। আজ বুধবার ভোর থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে এসব মানুষজন বিকল্প মাধ্যমে যমুনা নদীর পাড়ে আসে।
২০ মে ২০২০, ০৪:১৬ অপরাহ্ন
নির্দেশনা উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল
নির্দেশনা উপেক্ষা করে অ্যাম্বুলেন্স পার করার অজুহাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে যাত্রী পারাপারের একটি ঘটনা ঠেকিয়ে দিয়েছে পুলিশ।
২০ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন
ঘূর্ণিঝড় আম্পান: পশ্চিমবঙ্গে ৩ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় আম্পানে ভারতের পশ্চিমবঙ্গে ৩ জনের মুত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০ মে ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
৫ হাজার মানুষের মুখে একবেলা হাসি ফুটিয়েছেন দুদক কর্মকর্তা সোহাগ
দেশে করোনা মহামারি শুরুর পর বগুড়া এবং গাইবান্ধায় এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি পথ শিশু, দিনমজুর, রিকশাচালক, ভিক্ষুক ও অসহায় মানুষের মাঝে একবেলা করে খাবার বিতরণ করেছেন ওয়াহিদ মঞ্জুর সোহাগ। তিনি দুর্নীতি দমন কমিশন বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
২০ মে ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
লিচুর বাম্পার ফলন হয়েও দাম পাচ্ছে না রাঙ্গামাটির কৃষকরা
লিচুর মৌসুমে প্রতিবছর ঢাকা, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে ফল কিনতে আসেন ব্যবসায়ীরা। রাঙ্গামাটির বাজারে এবং ফলের বাগানগুলোতে পাইকার ব্যবসায়ীদের ভিড় লেগে থাকত। এ বছর লিচুর বাম্পার ফলন হয়েও ব্যবসায়ীরা না আসায় দাম পাচ্ছেন না কৃষকরা।
২০ মে ২০২০, ০৩:৩১ অপরাহ্ন
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ স্বাস্থ্যকর্মীসহ পাবনায় আরও ৮ জনের করোনা শনাক্ত
পাবনায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় স্বাস্থ্য কর্মীসহ নতুন করে জেলায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫ জনের করোনা শনাক্ত হলো।
২০ মে ২০২০, ০৩:২৫ অপরাহ্ন
ঈদে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে কাউকে বাড়িতে যেতে দেব না: ডিএমপি কমিশনার
করোনা পরিস্থিতির কারণে ঈদে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে কাউকে বাড়িতে যেতে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
২০ মে ২০২০, ০৩:১২ অপরাহ্ন
কাজীরহাট-আরিচা নৌপথে যাত্রী পারাপার থামছে না
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার বেড়ার কাজীরহাটে ইঞ্জিন চালিত নৌকায় বিশেষ কৌশলে প্রতিদিন যাত্রী পারাপার করা হচ্ছে। কেউ কর্মস্থলে ঢাকার পথে, কেউ আবার স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়িতে আসছে। এভাবে পারাপারে যাত্রীদের থেকে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
২০ মে ২০২০, ০৩:০৪ অপরাহ্ন
বাংলাদেশ উপকূল অতিক্রম করছে ‘আম্পান’
ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে সাগর দ্বীপ এর পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে।
২০ মে ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামে বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ঈদে বোনাসের দাবিতে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় এক হাজার শ্রমিক। আজ বুধবার সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
২০ মে ২০২০, ০২:৪৬ অপরাহ্ন