ইভারমেক্টিন ও ডক্সিসাইক্লিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ রোগীদের ওপর ইভারমেক্টিন ও ডক্সিসাইক্লিন ওষুধের সমন্বিত ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে আগামীকাল থেকে।
২০ মে ২০২০, ০২:১৭ অপরাহ্ন

পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু, ডাক্তারের দাবি পথে মৃত্যু

মানিকগঞ্জ জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। তবে ওই হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের দাবি হাসপাতালে পৌঁছানোর আগেই পথে ওই যুবকের মৃত্যু হয়।
২০ মে ২০২০, ০২:১৬ অপরাহ্ন

পটুয়াখালীতে গাছের ডাল ভেঙ্গে শিশুর মৃত্যু, নিখোঁজ সিপিপি সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডালের নিচে চাপা পড়ে পাঁচ বছরের শিশু রাশেদের মৃত্যু হয়েছে। উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
২০ মে ২০২০, ০২:১২ অপরাহ্ন

চাঁদপুরে মৃত বৃদ্ধ দম্পতি করোনা আক্রান্ত ছিলেন

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ১০ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া বৃদ্ধ দম্পতিসহ আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২০ মে ২০২০, ০১:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বোনাস ও বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শতভাগ ঈদ বোনাস ও মে মাসের বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকার দুটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন।
২০ মে ২০২০, ০১:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ৩৬ হাজার মানুষ ও ১ লাখ গবাদিপশু

ঘূর্ণিঝড় আম্পান থেকে বাঁচতে চট্টগ্রামের ছয় উপকূলীয় জেলার ৩৮৭৬ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮১১ জন মানুষ।
২০ মে ২০২০, ০১:২৯ অপরাহ্ন

খুলনায় ঝড়ের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার

ঘূর্ণিঝড় ‘আম্পানের’ প্রভাবে খুলনায় প্রবল ঝড় বয়ে যাচ্ছে। বিকেল চারটার পর থেকেই থেমে থেমে দমকা হাওয়া বইছে। সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনায় দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। সেই থেমে থেমে হচ্ছে ভারি বৃষ্টি। সময়ের সঙ্গে বাড়ছে বাতাসের বেগ।
২০ মে ২০২০, ০১:২২ অপরাহ্ন

চাঁদপুরে আ. লীগ নেতা হত্যায় অভিযুক্ত ৩ জন গ্রেপ্তার

চাঁদপুর সদরের সার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ভুট্টোকে (৫০) ছুরিকাঘাতের পর পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ মে ২০২০, ০১:০৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় আম্পানের কেন্দ্র পশ্চিবঙ্গের সাগরদ্বীপ দিয়ে স্থলভাগে ঢুকছে। সুন্দরবন দিয়ে এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান।
২০ মে ২০২০, ০১:০১ অপরাহ্ন

ফরিদপুরে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৯৭ জনের করোনা শনাক্ত হলো।
২০ মে ২০২০, ১২:৩২ অপরাহ্ন

বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

বরিশাল বিভাগের প্রায় সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এরই মধ্যে কয়েকটি বিপৎসীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী।
২০ মে ২০২০, ১২:২০ অপরাহ্ন

রাঙ্গামাটিতে আরও ১৭ জনের করোনা শনাক্ত

রাঙ্গামাটিতে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৩ জনের করোনা শনাক্ত হলো। রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ মে ২০২০, ১২:২০ অপরাহ্ন

বিড়ি-সিগারেট উৎপাদন বন্ধের প্রস্তাব নাকচ করল শিল্প মন্ত্রণালয়

বিড়ি সিগারেটসহ তামাকজাত পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে শিল্প মন্ত্রণালয়। সরকারের রাজস্ব আয়, তামাক উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগের কথা বিবেচনায় তামাক পণ্যের উৎপাদন ও বিপণন চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।
২০ মে ২০২০, ১২:০৩ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীর ২৫ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রবলভাবে ধেয়ে আসছে সাগরের পানি। ইতোমধ্যে সাগর ও নদীর পানি তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১৭ টি গ্রাম ও রাঙ্গাবালীর আটটি গ্রাম প্লাবিত হয়েছে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ মে ২০২০, ১২:০১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
২০ মে ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

ভোলার ২১ চর প্লাবিত

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে দ্বীপ জেলা ভোলার মোট ২১টি চরের সবগুলোই অস্বাভাবিক জোয়ারে কম-বেশি প্লাবিত হয়েছে। তবে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে ঢাল চর, চর নিজাম ও চর কলাতলি।
২০ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে-বাংলাদেশে সন্ধ্যা নাগাদ, ১৫ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের দীঘায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। ভারতের আবহাওয়া অফিসের তথ্যে আজ বুধবার দুপুর ২:৩০ মিনিটে এটি আঘাত হানে।
২০ মে ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
২০ মে ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

বিপৎসীমার উপরে খুলনার নদ-নদীর পানি

ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার আগেই খুলনার অধিকাংশ বড় নদীতে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটা ও খেত নদীর পানিতে নিমজ্জিত হচ্ছে। ডুবে গেছে মাছের অনেক ঘের।
২০ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত পোশাক শ্রমিকসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
২০ মে ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন