কুড়িগ্রামের হাল না ছাড়া কাপড় ফেরিওয়ালা আনোয়ারা

কেউ ডাকেন ‘ফেরিওয়ালা আপা’ আবার কেউ ডাকেন ‘কাপড়ের ফেরিওয়ালা’ বলে। আসল নাম হারিয়ে গেছে অনেক আগেই। তাতে বিন্দুমাত্র কষ্ট নেই তার। বরং খুশিই হন হাল না ছাড়া নারী আনোয়ারা বেগম (৩৭)।
২০ মে ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন

লকডাউন নিশ্চিত করতে যশোরে ৩৫ চেকপোস্ট

যশোর শহর, শহরতলী ও জেলার প্রবেশদ্বারে প্রায় ৩৫টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
২০ মে ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন

৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ মে ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন

দুধ বিক্রি করতে পারায় বিরামপুরে খামারিদের স্বস্তি

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরের দুগ্ধ খামারিরা পড়েছেন লোকসানে। অবশেষে সেনাবাহিনীর উদ্যোগে দুধ বিক্রি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে খামারিদের মধ্যে। পাচ্ছেন ন্যায্য মূল্যও।
২০ মে ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ তিন শ শয্যা হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। তার বাড়ি সদর উপজেলার ফতুল্লা এলাকায়।
২০ মে ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ১৬১৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৮৬। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ৬১৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৬ হাজার ৭৩৮ জনকে শনাক্ত করা হয়েছে।
২০ মে ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

বরগুনা সদর উপজেলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৬৪ বছর। আজ বুধবার দুপুরে এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ মে ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারতের মধ্যে আরও ৫টি ‘পোর্টস অব কল’, নতুন ২টি নৌ প্রটোকল রুটের সংযোজন

বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিটি) আওতায় প্রতিটি দেশের আগের ছয়টি ‘পোর্টস অব কল’র সঙ্গে আরও পাঁচটি করে নতুন ‘পোর্টস অব কল’, দুটি করে এক্সটেন্ডেড ‘পোর্টস অব কল’ ও আগের আটটি নৌ প্রটোকল রুটের সঙ্গে দাউদকান্দি-সোনামুড়া ও সোনামুড়া-দাউদকান্দি রুট দুটি সংযোজিত হয়েছে।
২০ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

আম্পানের মূল ভয় জোয়ার-ভাটা

ইতিমধ্যে চতুর্থ ক্যাটাগরিতে ডাউনগ্রেড হওয়া ঘূর্ণিঝড় আম্পান সুন্দরবনের পশ্চিমের অংশের নিকটবর্তী হওয়ার সময় আরও দুর্বল হতে পারে বলে গতকাল মঙ্গলবার বলেছিলেন বিশেষজ্ঞরা।
২০ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

বিপৎসীমার উপরে কচা ও বলেশ্বর নদীর পানি

পিরোজপুরে কচা নদীর পানি দুই দশমিক ৬৫ মিটার ও বলেশ্বর নদীর পানি বিপৎসীমার দুই দশমিক ৬৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আজ বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক দীপক রঞ্জন দাশ এ তথ্য জানিয়েছেন।
২০ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপার গোলখালী, বাউফলে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

প্রবল ঘূর্ণিঝড় আম্পানে প্রভাবে ধেয়ে আসছে সাগরের পানি। পানির তোড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপার গোলখালী ও বাউফলে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে।
২০ মে ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন

বাগেরহাটে ঝড়ো বাতাস-বৃষ্টি

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় বইছে ঝড়ো বাতাস। সঙ্গে রয়েছে থেমে থেমে মুষলধারে বৃষ্টি।
২০ মে ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

আম্পান: সীমানা জটিলতা ঝুঁকি বাড়িয়েছে খুলনার

দেশের দক্ষিণাঞ্চলের জেলা খুলনার উপকূলীয় এলাকায় ভোররাত থেকে প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব শুরু হয়েছে। আজ বুধবার সকালে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২০ মে ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন

মোংলা, পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ আজ বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
২০ মে ২০২০, ০৪:৩৫ পূর্বাহ্ন

করোনা ছড়ানোর হার নিয়ে অন্ধকারে বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তারা

দেশের স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে বেশিরভাগ ভবিষ্যদ্বাণী করছেন অনুমানের ভিত্তিতে, বৈজ্ঞানিক বিশ্লেষণ করে নয়। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
২০ মে ২০২০, ০৪:১৩ পূর্বাহ্ন

উপকূল অতিক্রমের সময় ‘আম্পান’র গতি ১৩০-১৪০ কিলোমিটার থাকতে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
১৯ মে ২০২০, ০৫:৩১ অপরাহ্ন

মাদারীপুরে মা-শিশুসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

মাদারীপুরের রাজৈর উপজেলায় মা ও তার ছয় বছরের সন্তানসহ নতুন করে আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৬৩ জনের করোনা শনাক্ত হলো।
১৯ মে ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক, পুলিশসহ ৫ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও দুই পুলিশ সদস্যসহ আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪২ জনের করোনা শনাক্ত হলো।
১৯ মে ২০২০, ০৪:২৮ অপরাহ্ন

পুলিশকে সুরক্ষা সামগ্রী দিয়েছে ত্রিমাত্রিক-৩০ বিসিএস কো-অপারেটিভ সোসাইটি

করোনা মহামারি মোকাবিলায় পুলিশকে কাজকে আরও গতিময় করাবার জন্য এবং কাজের প্রতি তাদের উৎসাহ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেনে ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
১৯ মে ২০২০, ০৪:১৬ অপরাহ্ন

কুমিল্লায় এক গ্রামের ২৪ জনসহ ৪৫ জনের করোনা শনাক্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের ২৪ জনসহ জেলায় নতুন করে ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ১৭টি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।
১৯ মে ২০২০, ০৪:০৬ অপরাহ্ন