বরিশালে আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩ লাখ মানুষ
বরিশাল বিভাগে রাত ৮টা পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ২৬৫ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এর মধ্যে সবচেয়ে বেশী ভোলা জেলায় মোট ২ লাখ ৪১ হাজার ৭২৩ জনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
১৯ মে ২০২০, ০৪:০২ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারিতে বাড়ছে পারিবারিক নির্যাতন: সমীক্ষা
দেশে করোনাভাইরাসের মহামারিতে বাড়ছে পারিবারিক নির্যাতন। সেই সঙ্গে কাজ না থাকায় ও আয় রোজগার কমে যাওয়ায় স্বল্প আয়ের পরিবারে খাবারের সংকটের মধ্যেও কোথাও কোথাও মাদকের ব্যবহার বাড়ছে। এতে নারী ও শিশুরা যেমন নির্যাতনের শিকার হচ্ছে তেমনি বাড়ছে তাদের অর্থনৈতিক সংকট ও সামাজিক ঝুঁকি।
১৯ মে ২০২০, ০৪:০২ অপরাহ্ন
শিক্ষা খাতে ৪২৮ কোটি টাকা দিয়েছে ইইউ
বাংলাদেশের শিক্ষা খাতে জাতীয় সংস্কার কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে ৪২৮ কোটি টাকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
১৯ মে ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন
ডব্লিউএইচও’র সম্মেলনে করোনা মহামারি নিয়ে স্বতন্ত্র তদন্তের প্রস্তাব পাস
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় করোনাভাইরাস মহামারি সম্পর্কে স্বতন্ত্র তদন্তের প্রস্তাব গৃহীত হয়েছে। আজ মঙ্গলবার, সংস্থাটির ১৯৪টি সদস্য রাষ্ট্র মহামারিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( ডাব্লিউএইচও) ভূমিকা নিয়েও স্বাধীন তদন্তের ব্যাপারে একমত হয়েছে।
১৯ মে ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংকে দেওয়া হচ্ছে সরকারি ভাতা
সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ সোনালী ব্যাংক শাখায় অফিসার ও আনসার সদস্য মিলিয়ে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এখন চিকিৎসা চলছে তাদের। ব্যাংকের শাখাটি নয় দিন বন্ধ থাকার পর ১২ মে আবার খুলে দেওয়া হয়েছে।
১৯ মে ২০২০, ০৩:১৬ অপরাহ্ন
মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে তিন স্বাস্থ্যকর্মীসহ আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৬ জনের করোনা শনাক্ত হলো। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মে ২০২০, ০২:৩৫ অপরাহ্ন
গোপালগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত, ১৫০ বাড়ি লকডাউন
গোপালগঞ্জে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
১৯ মে ২০২০, ০২:০৭ অপরাহ্ন
বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার চৌধুরী গ্রুপের তিনটি পোশাক কারখানায় চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
১৯ মে ২০২০, ০২:০৪ অপরাহ্ন
চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ছয় উপজেলার ৩৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় জেলা প্রশাসনের দিনভর প্রচারণা শেষে চট্টগ্রামের ছয় উপজেলায় সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
১৯ মে ২০২০, ০২:০২ অপরাহ্ন
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের ৩০ দিনের আল্টিমেটাম
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দেখাতে না পারলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় স্থায়ীভাবে অর্থায়ন বন্ধের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্প। এজন্য সংস্থাটিকে ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
১৯ মে ২০২০, ০১:৫৭ অপরাহ্ন
কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ আরও ৩৪ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে আজ নতুন করে আরও চার রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া ১১ রোহিঙ্গার করোনা শনাক্ত হলো। আর, কক্সবাজারে একদিনে আজ সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হলো।
১৯ মে ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
সাভার ও ধামরাইয়ে আরও ২৫ জনের করোনা শনাক্ত
সাভারে আজ নতুন করে ১৮ জন ও ধামরাইয়ে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মে ২০২০, ০১:৩৭ অপরাহ্ন
সাগর থেকে এখনো প্রায় ১০০ ট্রলার ফেরেনি
দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার দুই হাজারেরও বেশি ট্রলার মাছ ধরতে সাগরে গেলেও, এখন পর্যন্ত তীরে ফেরেনি প্রায় ১০০ ট্রলার। বরগুনা জেলা প্রশাসন ও ট্রলার মালিক সমিতি এবং ভোলা জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।
১৯ মে ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ৪১ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত
নারায়ণগঞ্জে এ পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার ৪১ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ৭ জনের শনাক্ত হয়।
১৯ মে ২০২০, ০১:১৯ অপরাহ্ন
মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৯ মে ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে শরণখোলাবাসী
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূল জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি। সময় যত গড়াচ্ছে সিডর ও আইলা বিধ্বস্ত শরণখোলা উপজেলাবাসীর আতঙ্ক তত বাড়ছে।
১৯ মে ২০২০, ১২:৪২ অপরাহ্ন
ফেরিঘাটে আটকে পড়াদের নিজের অবস্থানে ফিরতে হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, নিষেধাজ্ঞা স্বত্ত্বেও গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে যারা রওনা দিয়ে ফেরিঘাটে আটকে পড়েছেন তাদের নিজেদের অবস্থানে ফিরে যেতে হবে।
১৯ মে ২০২০, ১২:৩৭ অপরাহ্ন
নোয়াখালীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯০ জন করোনা রোগী শনাক্ত হলো।
১৯ মে ২০২০, ১২:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে আরও ১২৫ জনের করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭০০
নারায়ণগঞ্জে নতুন করে আরো ১২৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। যা ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৮৩ জনে।
১৯ মে ২০২০, ১২:১১ অপরাহ্ন
‘মাকে কবরে রেখে এসে দেখি বাবা নেই’
করোনার উপসর্গ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে চাঁদপুর শহরে এক বৃদ্ধ দম্পতি মারা গেছেন। তারা হলেন শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া বেগম (৭৬) এবং তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পাটওয়ারী (৮৭)। করোনা পরীক্ষার জন্য গত রোববার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট পাওয়ার আগেই তারা মারা গেলেন।
১৯ মে ২০২০, ১২:০০ অপরাহ্ন