ঘূর্ণিঝড় আম্পান: পটুয়াখালীতে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় পটুয়াখালী ও বরগুনা জেলায় ১৩৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে পটুয়াখালীতে ৭৫০টি এবং ৬১০টি বরগুনায়।
১৯ মে ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন

রাজধানীতে বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া নারী ও তার ২ মেয়েকে মারধরের অভিযোগ

রাজধানীতে বাড়ি ভাড়ার জন্য এক গারো নারী ও তার দুই মেয়েকে জনসম্মুখে মারধরের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। গত ১৭ মে রাজধানীর গুলশান থানার অধীন কালাচাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মে ২০২০, ১১:০২ পূর্বাহ্ন

ফরিদপুরে করোনাভাইরাসে মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছরের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে নিজের বাড়িতে তিনি মারা যান। করোনাভাইরাসে ফরিদপুরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
১৯ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি ভাঙচুর, আহত ২

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সিভিল সার্জন ও সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দুটি গাড়ি ভাঙচুর করে। এতে আহত হন দুই গাড়ির চালক।
১৯ মে ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

আসছে আম্পান, উপকূলে বৃষ্টি-জলোচ্ছ্বাসের আশঙ্কা

চলতি শতাব্দীতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বইছে ঝড়ো বাতাস। আজ মঙ্গলবার দুপুর থেকে খুলনা, পিরোজপুর, বরিশালসহ চরাঞ্চলেও বৃষ্টি শুরু হয়।
১৯ মে ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন

অ্যাপেই মিলবে করোনা ঝুঁকির তথ্য: ‘কোভিড ফাইন্ডার’

করোনা প্রতিরোধে সবচেয়ে বড় বাধা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ বা সামাজিক সংক্রমণ। এর জন্য প্রয়োজন রোগীর সংস্পর্শে যারা এসেছে তাদের শনাক্ত করা। যত দ্রুত শনাক্ত করা যাবে এই ভাইরাস তত বেশি প্রতিরোধ করা সম্ভব হবে।
১৯ মে ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ

সুপার সাইক্লোন আম্পানের কারণে দেশে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
১৯ মে ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১২৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৭০। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ২৫১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৫ হাজার ১২১ জনকে শনাক্ত করা হয়েছে।
১৯ মে ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশে আম্পানের কেন্দ্র সুন্দরবন

বাংলাদেশে সুপার সাইক্লোন আম্পানের কেন্দ্র হবে সুন্দরবন— এমনটিই ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। চলতি শতাব্দীতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম সুপার সাইক্লোন হলেও সিডরের চেয়ে ক্ষতি কম হতে পারে বলে মনে করা হচ্ছে।
১৯ মে ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

২ লাখ ৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন

আগামী ২০২০-২০২১ অর্থবছরের জন্যে ১ হাজার ৫৮৪টি প্রকল্পে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
১৯ মে ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ষাটোর্ধ্ব দম্পতিসহ ঢাকাফেরত ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে ষাটোর্ধ্ব এক দম্পতিসহ ঢাকাফেরত আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত জন।
১৯ মে ২০২০, ০৭:০৪ পূর্বাহ্ন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাইক্রোবাস উল্টে নিহত ২

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাইক্রোবাস উল্টে এক স্কুলের প্রধান শিক্ষকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন।
১৯ মে ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন

পিরোজপুরের ৭ উপজেলাতেই করোনা সংক্রমণ

এক মাসের মধ্যে পিরোজপুরের সাতটি উপজেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর প্রতিদিনই বাড়ছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ১৩ এপ্রিল মঠবাড়িয়া উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত যুবক নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ায় এসেছিলেন। সর্বশেষে করোনা ছড়ায় নাজিরপুর উপজেলায়। গত শনিবার নাজিরপুরে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়।
১৯ মে ২০২০, ০৬:১৭ পূর্বাহ্ন

আজ থেকে কক্সবাজারে সব দোকানপাট বন্ধ

কক্সবাজার জেলার সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি মো. কামাল হোসেন।
১৯ মে ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন

রাজধানীতে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের ধাওয়ায় দড়ি বেয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে মোহাম্মদ ইউনুস (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
১৯ মে ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে ৫০০ টাকার বিরোধে চাচাকে হত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পাঁচ শ টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৈয়দ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার আপন ভাতিজা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
১৯ মে ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন

২৪৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ‘আম্পান’

ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ‘আম্পান’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ২৪৫ কিলোমিটার বেগে।
১৯ মে ২০২০, ০৫:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ঢাকাফেরত পোশাককর্মী করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে ৩৩ বছর বয়সী এক পোশাককর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসেন। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মে ২০২০, ০৪:৪৮ পূর্বাহ্ন

চাঁদপুরে ছুরিকাঘাতে সাবেক আ. লীগ নেতাকে হত্যা

চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সার ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টোকে (৫০) নির্মমভাবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
১৯ মে ২০২০, ০৪:২১ পূর্বাহ্ন

চাঁদপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এছাড়া, ফরিদগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া একজনের রিপোর্টও পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।
১৮ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন