ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ফরিদপুরে ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য।
১৮ মে ২০২০, ০৩:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সকল ধরণের ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে।
১৮ মে ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

চাল আত্মসাতে ঠাকুরগাঁওয়ে নারী ইউপি সদস্য বরখাস্ত

সরকারি চাল আত্মসাতের ঘটনায় ঠাকুরগাঁওয়ে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১৮ মে ২০২০, ০৩:২৯ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রাজনীতিবিদ জহিরুল ইসলাম মারা গেছেন

কক্সবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জহিরুল ইসলাম মারা গেছেন। আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৮ মে ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

কাল থেকে বন্ধ থাকবে বরিশালের বিপণিবিতান

বরিশালে আগামীকাল মঙ্গলবার থেকে বিপণিবিতান, দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
১৮ মে ২০২০, ০৩:২০ অপরাহ্ন

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী পরিবারসহ কোয়ারেন্টিনে

ঈদ উদযাপনে ভারতের মুম্বাই থেকে উত্তরপ্রদেশের বাড়িতে যাওয়ায় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে পরিবারসহ ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।
১৮ মে ২০২০, ০৩:১২ অপরাহ্ন

সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ, উপকূলীয় অন্যান্য জেলায় চলছে প্রস্তুতি

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন সাতক্ষীরার শ্যামনগরের মানুষ। এই উপজেলার দুটি ইউনিয়নের প্রায় এক হাজার ৪০০ মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। এ ছাড়া, বাগেরহাটে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৮১৫ টি আশ্রয়কেন্দ্র। কক্সবাজারে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঝড়ের ক্ষতি মোকাবিলায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
১৮ মে ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

রপ্তানি না হওয়ায় লোকসানের শঙ্কায় কলারোয়ার আম চাষিরা

স্বাদে-গুণে অনন্য সাতক্ষীরার কলারোয়ার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগরসহ বিভিন্ন প্রজাতির আম বেশ কয়েক বছর ধরেই ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে। তবে এবার করোনা পরিস্থিতিতে আম রপ্তানির সম্ভাবনা নেই জানিয়ে দেশের বাজারেই বিক্রির পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
১৮ মে ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

কক্সবাজারে আরও ১ রোহিঙ্গাসহ ১৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে আরও এক রোহিঙ্গাসহ আজ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সাত জন রোহিঙ্গার করোনা শনাক্ত হলো। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ মে ২০২০, ০২:৩২ অপরাহ্ন

জামালপুরে ২ চিকিৎসকসহ ২৮ জনের করোনা শনাক্ত

জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপক ও মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসারসহ ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪৪ জনের করোনা শনাক্ত হলো।
১৮ মে ২০২০, ০২:২২ অপরাহ্ন

জয়পুরহাটে এক দিনে ২৮ জনের করোনা শনাক্ত

জয়পুরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় (এক দিনে) ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৪ জনে দাঁড়ালো।আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
১৮ মে ২০২০, ০২:১০ অপরাহ্ন

সুপার সাইক্লোনে পরিণত ‘আম্পান’

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান, সুপার সাইক্লোনে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সন্ধ্যায় এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
১৮ মে ২০২০, ০১:৫৯ অপরাহ্ন

চাল আত্মসাতের দায়ে কারাগারে ওএমএস ডিলার

হবিগঞ্জের লাখাই উপজেলায় সুবিধাভোগীদের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) সাড়ে ৩ টন চাল আত্মসাতের দায়ে স্থানীয় এক ডিলারকে ছয় মাস কারাদণ্ড ও ডিলারশিপ বাতিল করা হয়েছে।
১৮ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

উপজেলা প্রকৌশলীকে পেটানোর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সহকারী উপজেলা প্রকৌশলী রওশন হাবিবকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে।
১৮ মে ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

সবজি-ফল পরিবহনে ২৫ শতাংশ ভাড়া কমছে পার্সেল ট্রেনে

শাক-সবজি এবং দেশীয় ফলমূল পরিবহনে রেলওয়ের পার্সেল ট্রেনে ২৫ শতাংশ ভাড়া কমানো হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে সব ধরনের সার্ভিস চার্জ।
১৮ মে ২০২০, ০১:২২ অপরাহ্ন

খুমেকে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন।
১৮ মে ২০২০, ০১:০৬ অপরাহ্ন

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় সোমবার বিকেলে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
১৮ মে ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত, কক্সবাজারে ৬

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান আরও ঘণীভূত হয়ে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই বিক্ষুব্ধ জানিয়ে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
১৮ মে ২০২০, ১২:৪০ অপরাহ্ন

কোভিড-১৯ শনাক্তে শাবিপ্রবিতে বিশেষ ল্যাব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে স্থাপিত ‘কোভিড-১৯ শনাক্তে বিশেষায়িত পরীক্ষাগার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৮ মে ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

ভাতার টাকায় অসহায়ের পাশে মুক্তিযোদ্ধা খালেক

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন টাঙ্গাইলের অনেকেই। তাদের ঘরে খাবার নেই। এমন পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ৭০ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
১৮ মে ২০২০, ১২:১৫ অপরাহ্ন