ঘূর্ণিঝড় আম্পান: ভোলার চর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন
ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলার পূর্ব প্রস্তুতি শুরু হয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়। এর মধ্যে ভোলার মনপুরার চর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দুই দিনের মধ্যে উপকূলীয় জেলাগুলোর ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ করার জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
১৭ মে ২০২০, ০২:৫৭ অপরাহ্ন
কিশোর ও মুশতাকের জামিন শুনানিতে অপরাগতা জানিয়েছেন ভার্চুয়াল আদালত
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদের জামিন শুনানি করতে অপরাগতা জানিয়েছেন ভার্চুয়াল আদালত।
১৭ মে ২০২০, ০২:৪৫ অপরাহ্ন
চিকিৎসক দম্পতিসহ কুমিল্লায় আরও ১৭ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় চিকিৎসক দম্পতিসহ নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৭ মে ২০২০, ০১:৫৬ অপরাহ্ন
রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় শ্রমিকদের আবার বিক্ষোভ
ভারতে ফিরে যেতে দেওয়ার দাবিতে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা দ্বিতীয় বারের মতো বিক্ষোভ করেছেন।
১৭ মে ২০২০, ০১:৩২ অপরাহ্ন
‘বন্দিদশা’ থেকে মুক্তি চান পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান
‘বন্দিদশা’ থেকে মুক্তি চেয়ে আদালতে আবেদন করেছেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান। স্বাধীনভাবে চলাফেরার অনুমতি চেয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে পেশ করা আবেদনে তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থার নজরদারির মধ্যে তাকে ‘বন্দি’ করে রাখা হয়েছে।
১৭ মে ২০২০, ০১:২৪ অপরাহ্ন
টাঙ্গাইলে আবারও খুলে দেয়া হলো মার্কেট-শপিংমল
টাঙ্গাইল শহরের মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার দুপুর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে এই অনুমতি দেওয়া হয়।
১৭ মে ২০২০, ০১:১৪ অপরাহ্ন
নোয়াখালীতে মা-ছেলেসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে মা-ছেলেসহ আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।
১৭ মে ২০২০, ১২:২১ অপরাহ্ন
পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইলের কালিহাতীতে এক পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ দুপুর দুইটার দিকে উপজেলার আগ চারান এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মে ২০২০, ১২:২০ অপরাহ্ন
অধ্যাপক শিবলী রুবাইয়াত বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
১৭ মে ২০২০, ১২:০০ অপরাহ্ন
ইরানে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের অনুমতি
খোলা ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইরান। দেশটির করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে, অতিরিক্ত ভিড় হতে পারে এমন জায়গায় নামাজ অনুষ্ঠিত হবে না।
১৭ মে ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
জাপানে হিটাচির ডিভাইস চলছে বাংলাদেশের আইওটি সফটওয়্যারে
বাংলাদেশে তৈরি আইওটি (ইন্টারনেট অব থিংস) অ্যাপ্লিকেশন বেসড এয়ার ক্লাউড প্রো ডিভাইস উদ্বোধন করেছে জাপানি প্রতিষ্ঠান হিটাচি। এর মাধ্যমে বড় পরিসরে, দূর থেকেও যেকোনো জায়গার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।
১৭ মে ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
ভারত থেকে ফিরলেন ১০৯০ বাংলাদেশি, থাকবেন 'হোম কোয়ারেন্টিনে'
বেনাপোল দিয়ে গত ৪ দিনে ভারত থেকে ১০৯০ বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনা উপসর্গ না থাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়নি বলে জানিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তাদের যার যার বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
১৭ মে ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় আসা-যাওয়া নিষেধ
করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঢাকায় ঢুকতে বা বেরোতে পারবে না। এজন্য রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৭ মে ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
কঠোর অবস্থানে পুলিশ, পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ
দেশব্যাপী চলমান অঘোষিত লকডাউনের মধ্যে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত যাত্রীবাহী যান সীমিত আকারে চলছিল। ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার ঘোষণা আসার পর এই রুটে বেড়ে যায় জনসাধারণের চলাচল।
১৭ মে ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
ইফতারে ঠান্ডা পানির জন্য স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
ইফতারে ঠান্ডা পানি চেয়ে না পেয়ে জগ দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
১৭ মে ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন
গতিপথ বদলাচ্ছে আম্পান, সাগরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তরপশ্চিম দিক এগিয়েছে। তবে একই এলাকায় অবস্থান করছে। আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত ১১ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬ দশমিক শূন্য ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ঝড়টি অবস্থান করছিল।
১৭ মে ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়ের করোনা শনাক্ত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ড বয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
১৭ মে ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
চোরাই মোটরসাইকেলের টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চোরাই মোটরসাইকেলের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৭ মে ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন
হাইমচরে ২৫ জন দরিদ্রের নামে ইউপি সদস্যের মোবাইল নম্বর!
করোনাভাইরাস মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া চাঁদপুরের হাইমচর উপজেলার নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্র ২৫ জনের নামের পাশে ইউনিয়ন পরিষদের এক সদস্যের মোবাইল নম্বর পাওয়া গেছে।
১৭ মে ২০২০, ০৮:৪৫ পূর্বাহ্ন
তালিকায় দরিদ্রদের বদলে বিত্তশালীর নাম!
করোনা পরিস্থিতিতে দেশের নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত আর্থিক সহায়তার জন্য মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১১ হাজার ৫২১ জন উপকারভোগীর তালিকা প্রস্তুত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। সেই তালিকায় কুলাউড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তিনতলা ভবনের মালিকের নামসহ উপজেলার ১৩টি ইউনিয়নে শতাধিক উপকারভোগীর তালিকায় ইউপি সদস্যদের মোবাইল নম্বর পাওয়া যায়। এর মধ্যে উপজেলার শহরতলীর কাদিপুর ইউনিয়নে ১৮ উপকারভোগীর তালিকায় দুই ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া গেছে।
১৭ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন