গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ১২৭৩, মৃত ১৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ২৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩২৮ জন।
১৭ মে ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

জাতির পিতার প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
১৭ মে ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

চাল সংগ্রহে অনিয়ম ও কৃষকের থেকে ঘুষ নিচ্ছে কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা-প্রভাবশালী: দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং কিছু সরকারি কর্মকর্তা চাল সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম ও কৃষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার কাজে জড়িত হচ্ছেন।
১৭ মে ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন

ঝিনাইদহে করোনায় আক্রান্ত মোট ৪৩ জনের মধ্যে ১৫ জনকে করোনা জয়ী ঘোষণা করেছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এ উপলক্ষে ঝিনাইদহের চার উপজেলায় রোববার সকালে করোনা জয়ীদের ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
১৭ মে ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

সিলেটে ৩ নার্সসহ নতুন শনাক্ত ৩৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুজন নার্স ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সসহ সিলেট বিভাগে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৭ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় ইউরোপে সফল স্লোভেনিয়ার গল্প

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ নিঃসন্দেহে এ শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগের নাম। কোনও যুদ্ধ নয়, নয় কোনও ধরণের সামরিক অভিযান কিংবা কোনও ধরণের পারমাণবিক অভিযান, অতি ক্ষুদ্র এক ধরণের আলোক আণুবীক্ষণিক বস্তুর কাছে গোটা পৃথিবী অসহায়।
১৭ মে ২০২০, ০৭:০০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ২০ মের মধ্যে কৃষকদের ঘরে ধান তুলতে নির্দেশনা

আগামী ২০ মের মধ্যে কৃষকদের ঘরে সব ধান তুলে আনতে নির্দেশনা দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।
১৭ মে ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন

করোনায় আগামীর ভাবনা: ‘ভিডিও সম্পাদনা’ সম্ভাবনাময় ক্যারিয়ার

নতুন করোনাভাইরাস কোভিড-১৯’র কারণে থমকে গেছে পুরো বিশ্ব। পৃথিবীর প্রায় ৮০০ কোটি মানব প্রাণ আজ এমন এক স্থবিরতা আর নীরবতার সম্মুখীন— যেটা মানবসভ্যতা এর আগে কোনোদিন দেখেছে বলে জানা যায় না। শহুরে জীবনে শান্ত-স্নিগ্ধতার আবেশ বহুল কাঙ্ক্ষিত হলেও সেটা এই মুহূর্তে সবার কাছেই অনাকাঙ্ক্ষিত! আমরা মানুষেরা এখন ঘরবন্দি। থেমে গেছে পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড। আর সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। নিশ্চয় একদিন এই পরিস্থিতির ইতি ঘটবে, সূচনা হবে নতুন বিশ্বের। কিন্তু বিষয় হলো— করোনা পরবর্তী সেই বিশ্ব কেমন হবে?
১৭ মে ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

যশোরাঞ্চলে ১০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

যশোরাঞ্চলে এখন পর্যন্ত ১০৭ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মে ২০২০, ০৬:১৭ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘আম্পান’: সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

ঘূর্ণিঝড় ‘আম্পানের’ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
১৭ মে ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বামনি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
১৭ মে ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন

ঈদের আগে পোশাকশ্রমিকদের অর্ধেক বোনাস, বাকিটা পরে

ঈদের আগে পোশাক শ্রমিকদের মূল বেতনের ৫০ শতাংশ ঈদ বোনাস হিসেবে পরিশোধ করতে বলেছে সরকার। বাকি ৫০ শতাংশ ঈদের পরে পরিশোধ করতে হবে।
১৭ মে ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা তালিকায় অনিয়মের তদন্ত শুরু

হবিগঞ্জে নগদ আড়াই হাজার টাকার সরকারি সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর ভিন্ন নামে সর্বোচ্চ ২০০ বার ব্যবহারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
১৭ মে ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, ৪০ বাড়ি লকডাউন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অমল চন্দ্র রায় (৬০) নামে এক পল্লী চিকিৎসক করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মে ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন ২৪৩ বাংলাদেশি

করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৩ বাংলাদেশি আজ রবিবার ভোরে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেছেন।
১৭ মে ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন

সাড়ে চার মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৫১ হাজার ৫১০ কোটি টাকা

বগুড়ার ছেলে বজলুর রশিদ বছর দুয়েক আগে ধার-দেনা করে কৃষি শ্রমিক হিসেবে সৌদি আরবে যান। এখন তিনি গড়ে প্রতিমাসে ১৫-২০ হাজার টাকা দেশে পাঠান। করোনায় সৌদি আরবে লকডাউনসহ নানা সমস্যায় মার্চে টাকা পাঠাতে না পারলেও এপ্রিলে তিনি ২০ হাজার টাকা পাঠিয়েছেন বলে জানালেন তার স্ত্রী মাহাবুবা বেগম। মূলত এই টাকাতেই এখন তাদের সংসার চলে।
১৬ মে ২০২০, ০৬:০১ অপরাহ্ন

মানিকগঞ্জে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার করোনা আক্রান্ত ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৬ মে ২০২০, ০৪:৩৫ অপরাহ্ন

ভ্যাকসিন আবিষ্কার হলেও, পৃথিবী বদলে যাবে: ট্রুডো

করোনার ভ্যাকসিন আবিষ্কার কিংবা মহামারি শেষ হয়ে গেলেও বিশ্ব পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
১৬ মে ২০২০, ০৪:২১ অপরাহ্ন

শরণখোলায় ৪০ জনের নামের পাশে ইউপি সদস্যের মোবাইল নম্বর

বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
১৬ মে ২০২০, ০৪:০২ অপরাহ্ন

হাসি ফুটল ৫৩৭ চা শ্রমিকের মুখে

ধারাবাহিক দীর্ঘ আন্দোলনের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের শ্রমিকরা তাদের বকেয়া মজুরিসহ সব ধরনের বকেয়া ভাতা হাতে পেয়েছেন। ১৩ সপ্তাহের মজুরি পেয়ে ভীষণ অর্থাভাবে থাকা এই ৫৩৭ শ্রমিকের মুখে ফুটেছে হাসি।
১৬ মে ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন