হাসি ফুটল ৫৩৭ চা শ্রমিকের মুখে

ধারাবাহিক দীর্ঘ আন্দোলনের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের শ্রমিকরা তাদের বকেয়া মজুরিসহ সব ধরনের বকেয়া ভাতা হাতে পেয়েছেন। ১৩ সপ্তাহের মজুরি পেয়ে ভীষণ অর্থাভাবে থাকা এই ৫৩৭ শ্রমিকের মুখে ফুটেছে হাসি।
১৬ মে ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন

‘দলবেঁধে’ আবারও সাপ্তাহিক ছুটি কাটাতে যাচ্ছেন ট্রাম্প

দুই সপ্তাহ আগে, মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে কয়েকজন সহযোগীর সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৈঠক ও আলোচনার ফাঁকে একসঙ্গে আড্ডা ও খাবার খেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ অন্যান্য মার্কিন নেতারা। প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্রের নিজস্ব থিয়েটারে দলটি একসঙ্গে সিনেমাও দেখেন।
১৬ মে ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

ঢাকার বাইরে ১১ হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল গ্রামীণ টেলিকম

ঢাকার বাইরে ৭ বিভাগীয় শহরে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এমন ১১টি হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছে গ্রামীণ টেলিকম।
১৬ মে ২০২০, ০৩:২৫ অপরাহ্ন

কক্সবাজারে আরও ১ রোহিঙ্গাসহ ২৪ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে আজ আরও এক রোহিঙ্গাসহ মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আজ শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
১৬ মে ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

মাস্ক কেলেঙ্কারি, হতদরিদ্রের অর্থ ও তালিকায় অনিয়মে জড়িতদের শাস্তি দাবি টিআইবির

করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য সরকারের আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা কার্যক্রমে, তালিকা তৈরিতে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৬ মে ২০২০, ০২:৫৯ অপরাহ্ন

কাজে ফিরলেন সোহরাওয়ার্দী মেডিকেলের করোনাজয়ী ৪০ চিকিৎসক নার্স

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৪০ জন সুস্থ হয়ে আজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
১৬ মে ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

বিষ প্রয়োগে মাছ ধরতে গিয়ে ৩০ কেজি ওজনের কচ্ছপ হত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তামলাই গ্রাম থেকে উদ্ধার হওয়া শতবর্ষী কচ্ছপটিকে বাঁচানো যায়নি। বোস্তামী প্রজাতির ৩০ কেজি ওজনের কচ্ছপটি শুক্রবার রাতে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে মারা গেছে। কচ্ছপটির মৃত্যুর জন্য পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরাকে দায়ী করেছেন স্থানীয় কর্মকর্তারা।
১৬ মে ২০২০, ০২:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নার্সসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁও সদর হাসপাতালের এক সিনিয়র নার্সসহ নতুন করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
১৬ মে ২০২০, ০২:০১ অপরাহ্ন

আগামী ছয় মাস খাদ্য সংকটের সম্ভাবনা নেই

সারা দেশে চলমান বোরো ধান কৃষকের ঘরে উঠলে আগামী ছয় মাসের মধ্যে দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই।
১৬ মে ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

পুলিশ কনস্টেবল নঈমুল করোনা আক্রান্ত ছিলেন

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
১৬ মে ২০২০, ০১:৪৮ অপরাহ্ন

করোনায় ঢাবি শিক্ষার্থীর বাবার মৃত্যুর দুই দিনের মধ্যে ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা ও ভাইয়ের মৃত্যু হয়েছে। গত ১৩ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাবার মৃত্যুর পর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। দুদিন পর শুক্রবার একই উপসর্গ নিয়ে তার বড় ভাই মারা যায়।
১৬ মে ২০২০, ০১:১২ অপরাহ্ন

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদের কেনাকাটা

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মৌলভীবাজার জেলা শহর ও উপজেলার মার্কেটগুলোতে চলছে ঈদের কেনাকাটা। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে নূন্যতম সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির নিয়ম মানা হচ্ছে না। জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বিজ্ঞপ্তি দিলেও এগুলো আমলে না নেওয়ার অভিযোগ উঠেছে।
১৬ মে ২০২০, ০১:০৬ অপরাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল স্টিভ লিনিককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানান, লিনিকের ওপর তার পূর্ণ আস্থা নেই। তাই আগামী ৩০ দিনের মধ্যে লিনিককে পদ থেকে সরিয়ে নেওয়া হবে।
১৬ মে ২০২০, ১২:০১ অপরাহ্ন

একদিনে সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ দুপুর পর্যন্ত পুলিশের ২,৩৮২ জনের নভেল করোনাভাইরাস শনাক্ত হলো।
১৬ মে ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

লালমনিরহাটে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

লালমনিরহাটে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২২ জনের করোনা শনাক্ত হলো।
১৬ মে ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘরে ব্লুমস কাটিগ্রাম’র ঈদ উপহার

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্লুমস কাটিগ্রাম।
১৬ মে ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে ৩ দিনে আক্রান্ত দ্বিগুণ, চৌমুহনীতে জরুরি অবস্থা ঘোষণা চেয়ে চিঠি

নোয়াখালীতে করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। প্রতিদিনই ২০-২২ জনের করোনা শনাক্ত হচ্ছে। গত ৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত জেলার ৯টি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ জন। গত বুধবার (১৩ মে) থেকে শুক্রবার (১৫ মে) এই ৩ দিনে নতুন করে আরও ৬১ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১১৯ জন। নতুন এ আক্রান্তের সংখ্যা আগের ৩৪ দিনের আক্রান্তের দ্বিগুণেরও বেশি।
১৬ মে ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনা আক্রান্ত আরও ১ জনের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে করোনা আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ জনে দাঁড়ালো। এর মধ্যে নয় জন দেবীদ্বার উপজেলার।
১৬ মে ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন

সাভারের শপিংমল, দোকান বন্ধের নির্দেশ

করোনা সংক্রমণের রাশ টানতে সাভারে সব বিপণি বিতান ও দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে বিপণি বিতান সীমিতভাবে খোলার সিদ্ধান্তের পর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজ উপজেলা প্রশাসন থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
১৬ মে ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সোমবার থেকে শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিচালিত ফিভার ক্লিনিকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি আগামী সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে।
১৬ মে ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন