মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসি বন্ধ, মালিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জের সদর উপজেলায় একটি ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ময়না ফার্মেসি নামে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
১৬ মে ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূ রাফেজা খাতুন লতি (২৬) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৬ মে ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান শেখ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মে ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড়িটি লকডাউন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দুই টার দিকে হাতিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হলো।
১৬ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ আরও ২২ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৯ হলো। নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে নতুন করে আট জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
১৬ মে ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা তালিকায় এক মোবাইল নম্বর ২০০ বার

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত আড়াই হাজার টাকা সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকা প্রস্তুতে হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। সাড়ে ছয় হাজার পরিবারের এই তালিকায় একই মোবাইল নম্বর ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ২০০ বার। রয়েছে অনেক বিত্তশালী এবং জনপ্রতিনিধির আত্মীয়-স্বজনের নামও।
১৬ মে ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

৭ শতাধিক পরিবহন শ্রমিককে ঈদ উপহার দিলো টাঙ্গাইল পুলিশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। আজ শনিবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাত শতাধিক পরিবহন শ্রমিকের হাতে ঈদ উপহার তুলে দেন।
১৬ মে ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২ ম্যাজিস্ট্রেটসহ ৩৫ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ করোনা সংক্রমিত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্বাস্থ্যকর্মী ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী আছেন।
১৬ মে ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৯৩০, মৃত ১৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩১৪ জন।
১৬ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

রংপুরে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
১৬ মে ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

কোভিড-১৯ হাসপাতাল: রোগীর ভোগান্তি কমাতে জরুরি সমন্বিত পদ্ধতি

করোনাভাইরাস সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটি সুপারিশ করেছে, কোভিড-১৯ চিকিত্সার জন্য নির্দিষ্ট করা হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনতে হবে। তাহলেই রোগীদের ভোগান্তি কমানো সম্ভব।
১৬ মে ২০২০, ০৭:০০ পূর্বাহ্ন

পটোলের খেতে মিললো নবজাতকের মাথা

যশোরের মনিরামপুর উপজেলায় ফসলের খেত থেকে নবজাতকের শরীর থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ঝাপা মোড়লপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মে ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেলের ৫ নার্সসহ সিলেটে আরও ১৪ জনের করোনা শনাক্ত

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত পাঁচ জন নার্সসহ সিলেট বিভাগে নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৬ মে ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আরও ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে এক শিশুসহ নতুন করে চার জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়ালো। আজ শনিবার সকালে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মে ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন

অধ্যাপক আনিসুজ্জামান বলেন…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছিলেন, ‘আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সংকট হচ্ছে মূল্যবোধের সংকট। যে বিশ্বাস নিয়ে আর যে আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, কয়েক দশকেও তা প্রতিষ্ঠিত হয়নি। মুক্তিযুদ্ধ এখনো তাই অসম্পূর্ণ রয়ে গেছে।’
১৬ মে ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোররাত ৩টার দিকে সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ায় মৎস্যঘাটে বন্দুকযুদ্ধ হয়।
১৬ মে ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন

সাগরে নিম্নচাপ: সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
১৬ মে ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

১ মণ পচা মাংস জব্দ

যশোরের বেনাপোল বাজারে অভিযান চালিয়ে এক মণ পচা মাংস জব্দ করেছে পোর্ট থানা পুলিশ। আজ শনিবার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেনাপোল বাজারে অভিযান চালায়।
১৬ মে ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ২ পোশাকশ্রমিকের করোনা শনাক্ত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) দুই পোশাক কারখানার দুজন শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের একজনকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও অপরজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কারখানা দুটির আরও ছয় শ্রমিককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
১৫ মে ২০২০, ০৫:০৬ অপরাহ্ন