চট্টগ্রামে ২ পোশাকশ্রমিকের করোনা শনাক্ত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) দুই পোশাক কারখানার দুজন শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের একজনকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও অপরজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কারখানা দুটির আরও ছয় শ্রমিককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
১৫ মে ২০২০, ০৫:০৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের কর্মীসহ আরও ৩ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতা কর্মীসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৮ জনের করোনা শনাক্ত হলো।
১৫ মে ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন
দিনাজপুরে চিকিৎসকসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
দিনাজপুরে ক্রমেই অবনতি হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ আরও নতুন ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।
১৫ মে ২০২০, ০৪:৪৫ অপরাহ্ন
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সাড়ে দশটার দিকে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মে ২০২০, ০৪:৩৩ অপরাহ্ন
লকডাউনের মধ্যেও সংরক্ষিত বন থেকে গাছ পাচার
লকডাউনের মধ্যেও বান্দরবানের গহীন রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন থেকে গাছ পাচার হচ্ছে বলে জানিয়েছেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইসার।
১৫ মে ২০২০, ০৪:২৩ অপরাহ্ন
সিলেটে করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বেসরকারি নিরাপত্তা সংস্থার এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। আজ শুক্রবার সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় শপিংয়ে এসে পুলিশের ভয়ে হারানো শিশুর এক ঘণ্টা পর সন্ধান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের সড়ক বাজারের শপিং কমপ্লেক্সে নিজের শিশু সন্তানসহ ঈদের কেনাকাটা করতে আসেন এক নারী। কিন্তু, পুলিশের ভয়ে জুতার দোকান থেকে বের হয়ে মা-সন্তান বিচ্ছিন্ন হয়ে যান।
১৫ মে ২০২০, ০৪:০২ অপরাহ্ন
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ১ ট্রাফিক পুলিশের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মে ২০২০, ০৩:২৩ অপরাহ্ন
সিঙ্গাপুর ও জাপান থেকে ১১৯০ কোটি টাকার অর্থায়ন পেল সামিট গাজীপুর-২ পাওয়ার
সিঙ্গাপুরের ক্লিফোর্ড ক্যাপিটাল ও জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) এর কাছ থেকে এক হাজার ১৯০ কোটি টাকার দীর্ঘমেয়াদী অর্থায়ন পেয়েছে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড।
১৫ মে ২০২০, ০৩:১৬ অপরাহ্ন
গড়েয়ার ১৩০ দুস্থ অভিভাবক পেল বিদ্যালয়ের ঈদ উপহার
করোনা পরিস্থিতিতে দেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন সময়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস সি বহুমুখী উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
১৫ মে ২০২০, ০৩:০৭ অপরাহ্ন
কক্সবাজারে ৩ রোহিঙ্গাসহ ২১ জনের করোনা শনাক্ত
কক্সবাজারে তিন রোহিঙ্গাসহ আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মে ২০২০, ০৩:০০ অপরাহ্ন
মানবিক সহায়তার তালিকায় সচ্ছলদের নাম, ৪ জনপ্রতিনিধিকে শোকজ
টাঙ্গাইলের বাসাইলে চলমান করোনাভাইরাস জনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সচ্ছলদের তালিকাভুক্ত করার অভিযোগে দুই কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১৫ মে ২০২০, ০২:১৮ অপরাহ্ন
খাগড়াছড়ির ২৩৪ দুস্থ পরিবারের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ
করোনা পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার অনেক মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এই সংকটে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো পার্বত্য ভিক্ষু সংঘ। এ সংগঠনের দিঘিনালা উপজেলা শাখার উদ্যেগে আজ খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় দুর্গম নাড়াইছড়ি গ্রামের ১২২ এবং ডিপিপাড়ার ১১২ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন।
১৫ মে ২০২০, ০১:৫৩ অপরাহ্ন
করোনার সঙ্গে এবার ডেঙ্গু
গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৫৩ বছর বয়সী আনিসুর রহমান। তার কাশি, গায়ে ব্যথা ও শ্বাসকষ্টও ছিল।
১৫ মে ২০২০, ০১:৪১ অপরাহ্ন
সাভার ও ধামরাইয়ে আরও ১৫ জনের করোনা শনাক্ত
সাভারে নতুন করে ১৩ জনের ও ধামরাইয়ে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মে ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়ামারা মা এলাকার আম বাগান থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ মে ২০২০, ০১:২৪ অপরাহ্ন
মানিকগঞ্জের দরিদ্র কৃষকের পাশে ছাত্রলীগ নেতা রাজিদুল
মানিকগঞ্জের দৌলতপুরের মুলকান্দি গ্রামের দরিদ্র কৃষক জুলফিকার আলীর ক্ষেতের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
১৫ মে ২০২০, ০১:১৮ অপরাহ্ন
মানিকগঞ্জে করোনা আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন সুস্থ
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ১১ জনের মধ্যে ৩ জন হাসপাতালে এবং ৮ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
১৫ মে ২০২০, ০১:১১ অপরাহ্ন
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।
১৫ মে ২০২০, ০১:০৬ অপরাহ্ন
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’
দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। খাদ্যের অভাবে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে রাঙ্গামাটিতে অসহায়দের সহযোগিতায় ‘এক মিনিটের বাজার’ চালু করেছে সেনাবাহিনী। যেখান থেকে এক মিনিটের মধ্যে বিনামূল্যে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যেতে পারছে তালিকাভুক্ত দরিদ্র পরিবার।
১৫ মে ২০২০, ১২:০৮ অপরাহ্ন