ফরিদপুরে চিকিৎসকসহ আরও ২ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৯ জনের করোনা শনাক্ত হলো।
১৫ মে ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪ মাদক চোরাকারবারি আটক

ময়মনসিংহ শহরের দিগারকান্দা ও চায়না মোড়ে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের পরে তাদেরকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠান
১৫ মে ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন

পাবনায় জলাশয় থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের হাসামপুর গ্রামের জলাশয় থেকে আজ শুক্রবার দুপুরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ মে ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

সুস্থ হয়ে উঠছেন টাঙ্গাইলের করোনা আক্রান্তরা

সুস্থ হয়ে উঠছেন টাঙ্গাইলের করোনা আক্রান্তরা। জেলায় মোট শনাক্ত ৭৫ জনের মধ্যে ইতোমধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন ৫৩ জনের অনেকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারাও সুস্থ হওয়ার পথে।
১৫ মে ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

চাঁদপুরে জামাতার ছুরিকাঘাতে স্ত্রীর পর শাশুড়ির মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে জামাতার উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী তানজিনা আক্তার রিতু (২০) নিহত হওয়ার দুদিন পর শাশুড়ি পারভীন আক্তারের (৪৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১৫ মে ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুরে মধ্যবিত্ত ২৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণ কষ্টে দিন কাটানো ২৬০ মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি।
১৫ মে ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

২ জন নয়, এক রোহিঙ্গার করোনা শনাক্ত

বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গার করোনাভাইরাস শনাক্ত হয়েছে— এমন প্রতিবেদন গতকাল প্রকাশের পর আজ শুক্রবার জানা গেল আক্রান্ত সেই দুই জনের একজন রোহিঙ্গা নন, তিনি রোহিঙ্গা শিবিরের পাশে বসবাসকারী বাঙালি।
১৫ মে ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

অধ্যাপক আনিসুজ্জামান কেন এত গুরুত্বপূর্ণ?

‘জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কেন বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, দেশ, বাঙালি জাতির জন্য এত গুরুত্বপূর্ণ’, এই বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেছেন শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম।
১৫ মে ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

ঢাকা থেকে পঞ্চগড়ে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত

পঞ্চগড় সদর উপজেলায় করোনায় আক্রান্ত আরও একজনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি তিনি ঢাকা থেকে ফিরেছেন। তার বয়স ৩১ বছর।
১৫ মে ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

আহত অবস্থায় মহাবিপন্ন উল্লুক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফূলবাড়ি এলাকা থেকে আহত মহাবিপন্ন উল্লুক উদ্ধার করা হয়েছে।
১৫ মে ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন

৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, কাজীপুর থানা লকডাউন

তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর থানা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মে ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ১২০২, মৃত ১৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২০২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯৮ জন।
১৫ মে ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৭ বাংলাদেশি দেশে ফিরছেন রোববার

করোনাভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে একটি বিশেষ বিমান রোববার ভোরে দেশে পৌঁছাবে।
১৫ মে ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

সিলেটে তেলের লরি বিস্ফোরণে নিহত ২, গুরুতর আহত ১

সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকার একটি ওয়ার্কশপে তেলের লরি বিস্ফোরণের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সে সময় গুরুতর আহত হন আরও একজন।
১৫ মে ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন

সাঈদীর মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল মারা গেছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
১৫ মে ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৫০০ ছাড়াল, মৃত ৬০

নারায়ণগঞ্জে কোভিড-১৯ পজেটিভ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৬০ জন কোভিড-১৯ আক্রান্ত মারা গেছেন। নতুন করে আরও ৬০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৫৩৫ জনে।
১৫ মে ২০২০, ০৬:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত গার্মেন্টসকর্মী লালমনিরহাটে আটক

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত গার্মেন্টসকর্মী পালিয়ে নিজ বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এসেছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে বাড়ি থেকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখেছেন।
১৫ মে ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন

মানুষ কোথায় যাবে!

নাকে অক্সিজেনের নল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে বেরিয়ে আসছেন কোভিড-১৯ আক্রান্ত ৬৫ বছর বয়সী মোস্তফা জামাল উদ্দীন। সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার টেনে বের হচ্ছেন ছেলে মোস্তফা জহির উদ্দীন। জহির জানান, গতকাল তার বৃদ্ধ বাবার শরীরের অবস্থা খারাপ হলে তাকে নিয়ে ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলসহ কোনো হাসপাতালেই বাবাকে ভর্তি করাতে পারেননি।
১৫ মে ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন

করোনামুক্ত ঘোষণার ৫ ঘণ্টা পরে শ্বাসকষ্টে মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় করোনামুক্ত ঘোষণার পাঁচ ঘণ্টা পরে ৮৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির ছেলের দাবি, শ্বাসকষ্ট নিয়ে তার বাবা মারা গেছেন।
১৫ মে ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
১৫ মে ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন