বনানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর বনানী এলাকায় বন্দুকযুদ্ধে আব্দুল জলিল (৪৫) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মে ২০২০, ০৪:১৩ পূর্বাহ্ন
অধ্যাপক আনিসুজ্জামান করোনা পজিটিভ ছিলেন
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেল মারা যান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তিনি নুতন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
১৪ মে ২০২০, ০৫:২৬ অপরাহ্ন
পাঁচ মিনিটের ঝড়ে দেড় শতাধিক বাড়ি তছনছ
পঞ্চগড়ের বোদা উপজেলার দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় দেড় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে সহস্রাধিক গাছ, ক্ষতি হয়েছে ফসলের।
১৪ মে ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
ময়মনসিংহে চিকিৎসক, নার্সসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
ময়মনসিংহে চার চিকিৎসক, তিন নার্স ও এক ল্যাব টেকনিশিয়ানসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ মে ২০২০, ০৪:২৫ অপরাহ্ন
বাগেরহাট ও চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার বাগেরহাটের কচুয়ায় ৪৮ বছর বয়সী এক নারী ও চাঁদপুরের ফরিদগঞ্জে ৬০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। দ্য ডেইলি স্টারের জেলা সংবাদদাতারা তাদের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছেন।
১৪ মে ২০২০, ০৪:২১ অপরাহ্ন
মাদারীপুরে অন্তঃসত্ত্বাসহ ৪ জনের করোনা শনাক্ত
মাদারীপুরে অন্তঃসত্ত্বা নারীসহ আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জনে।
১৪ মে ২০২০, ০৪:১৮ অপরাহ্ন
সাভার ও ধামরাইয়ে আরও ৩৬ জনের করোনা শনাক্ত
সাভারে নতুন করে ৩২ জনের ও ধামরাইয়ে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ মে ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
স্থলপথে ভারত থেকে আসা বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত বাতিল
ভারত থেকে স্থলপথে ফিরে আসা বাংলাদেশিদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিল করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল।
১৪ মে ২০২০, ০৪:০১ অপরাহ্ন
বিপণি বিতান খুলে দেওয়ার দাবিতে টাঙ্গাইলে ব্যবসায়ীদের মানববন্ধন
টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে বিপণি বিতান খোলার দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা শহরের দোকান মালিকরা।
১৪ মে ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
বরগুনায় আইসোলেশন ওয়ার্ডের ১ নার্সের করোনা শনাক্ত
বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে থাকা অপর দুই নার্সকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ মে ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্রের ‘কারখানা’, গ্রেপ্তার ২
চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বৃহস্পতিবার সকালে অভিযানে অস্ত্রের এক কারিগরসহ দুই জনকে আটক ও চারটি আগ্নেয়অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
১৪ মে ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
ফরিদপুরে নার্সসহ ৪ জনের করোনা শনাক্ত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সসহ চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত হলো।
১৪ মে ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন
টেকনাফে ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক
কক্সবাজার টেকনাফে সাড়ে তিন হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)। গতকাল বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার পৌর এলাকার কেরুনতলী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
১৪ মে ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন
চট্টগ্রামে ১০ টাকা কেজি দরের ২৯ বস্তা চাল জব্দ, আটক ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১ হাজার ৫৮৩ কেজি চাল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এই ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে।
১৪ মে ২০২০, ০৩:২১ অপরাহ্ন
মানিকগঞ্জে ৩৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা
সরকারি নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জে ৩৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মানিকগঞ্জ সদর ও শিবালয় উপজেলার বিভিন্ন বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
১৪ মে ২০২০, ০৩:১২ অপরাহ্ন
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ব্যাংক কর্মী, দুই দিনেও লকডাউন হয়নি ব্যাংক
আল আরাফাহ ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় এক ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত হলেও ঝুঁকি নিয়েই শাখার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে ব্যাংকের অন্যান্য কর্মী ও গ্রাহকের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
১৪ মে ২০২০, ০৩:০৮ অপরাহ্ন
পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ে মৌমাছির কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া এগারটার দিকে সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১৪ মে ২০২০, ০৩:০৫ অপরাহ্ন
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্স ও আয়াসহ আরও ১০ জনের করোনা শনাক্ত
পার্বত্য জেলা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্স ও আয়াসহ জেলায় নতুন করে আরও ১০ জন করোনা শনাক্ত হয়েছে।
১৪ মে ২০২০, ০২:৫৭ অপরাহ্ন
মানিকগঞ্জে ৩ ভার্চুয়াল আদালতে ২২ জনের জামিন
মানিকগঞ্জে তিন ভার্চুয়াল আদালতে আজ বৃহস্পতিবার ২৮টি মামলার শুনানি হয়েছে। এসব মামলার ২২ আসামি জামিন পেয়েছেন।
১৪ মে ২০২০, ০২:৫৪ অপরাহ্ন
প্রাচীন বৌদ্ধ মূর্তি সিলগালা করলেন আ. লীগ নেতা
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আসাংম্রাই (বুড়া গোঁসাই) বুদ্ধ মূর্তি সিলগালা করে দেওয়ার অভিযোগ উঠেছে।
১৪ মে ২০২০, ০২:৪১ অপরাহ্ন