করোনা ঝুঁকিতে চাঁদপুর, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা
করোনার সংক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চাঁদপুর। জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত নমুনা পরীক্ষায় প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। এখন পর্যন্ত এ জেলায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর শহরে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত করা হয়।
১৪ মে ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
প্রথমবারের মতো দুই রোহিঙ্গার করোনা শনাক্ত
বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই জন রোহিঙ্গার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে সাবধানতার জন্য আক্রান্ত দুজনের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
১৪ মে ২০২০, ০২:২১ অপরাহ্ন
এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত অর্থ রাখতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
সরকার ঘোষিত নগদ সহায়তা দুস্থ পরিবারের কাছে সঠিক সময়ে পৌঁছাতে এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত অর্থ রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৪ মে ২০২০, ০২:০৩ অপরাহ্ন
কুড়িগ্রাম সীমান্তের ৬০০ পরিবার পেল বিজিবির খাদ্য সহায়তা
করোনাভাইরাসের কারণে দেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন সীমান্তের বাসিন্দারা। এসব অসহায় মানুষের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিজিবির মাধ্যমে ত্রাণ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে ২য় ধাপে কুড়িগ্রামের গোড়কমন্ডল, কাশিপুর এবং রামখানা সীমান্তের কর্মহীন ৬০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ মে ২০২০, ০২:০২ অপরাহ্ন
জয়পুরহাটে বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত
জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় জেলার সব বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
১৪ মে ২০২০, ০১:৫৭ অপরাহ্ন
নোয়াখালীতে ৯ ও লক্ষ্মীপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত
নোয়াখালী ও লক্ষ্মীপুরের নার্স, স্বাস্থ্যকর্মী ও শিশুসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নোয়াখালীতে শনাক্ত হয়েছেন নয় জন এবং লক্ষ্মীপুরে ১৩ জন। এ নিয়ে দুই জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫৪ জন।
১৪ মে ২০২০, ০১:৫২ অপরাহ্ন
রাণীশংকৈলে দুই বোনকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বোনকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধর্ষণের শিকারদের মধ্যে বড় বোন রাণীশংকৈল থানায় মামলা করার পর বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
১৪ মে ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
প্রবাসী-যুব কল্যাণে বিশেষায়িত ২ ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার আমানত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া লোকজন এবং বিদেশ ফেরত জনগণ যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেজন্য কর্মসংস্থান ব্যাংকে ২ হাজার কোটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ৫শ কোটি টাকা আমানত হিসেবে দেবে সরকার।
১৪ মে ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
কুমিল্লা থেকে চুরি হওয়া ১৩৭ টি গ্যাস সিলিন্ডার মানিকগঞ্জে জব্দ
কুমিল্লা থেকে চুরি হওয়া ১৩৭ টি গ্যাস সিলিন্ডার মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার নয়ানী এলাকার এক গ্যাস ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেছে সিংগাইর ও কুমিল্লা সদর থানা পুলিশ।
১৪ মে ২০২০, ০১:২০ অপরাহ্ন
শিশুদের মধ্যে করোনাভাইরাসের বিচিত্র উপসর্গ
যুক্তরাষ্ট্রে শতাধিক শিশুর দেহে ‘রহস্যজনক’ উপসর্গ দেখা দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও চিকিৎসকরা। কোভিড-১৯ এর ‘অতিসক্রিয়’ রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের দেহে এমন অস্বাভাবিক উপসর্গ দেখা দিতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের হাসপাতাল কর্তৃপক্ষ।
১৪ মে ২০২০, ০১:০১ অপরাহ্ন
ফেনীতে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ পরিবারের ৫ জনের করোনা শনাক্ত
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ তার পরিবারের পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পাঁচজনসহ এ জেলায় নতুন করে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
১৪ মে ২০২০, ১২:৩২ অপরাহ্ন
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ-ভাঙচুর
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন, অর্জিত ছুটির টাকা এবং ঈদ বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
১৪ মে ২০২০, ১২:৩১ অপরাহ্ন
কাল থেকে নড়াইলে নিত্যপণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
নড়াইলে আগামীকাল শুক্রবার থেকে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ করোনার সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ মে ২০২০, ১২:১৭ অপরাহ্ন
চকরিয়ায় গ্রামবাসীর ওপর দুর্বৃত্তের হামলা, ২৬ বাড়িতে আগুন, নিহত ১
মাতামুহুরী নদীতে জেগে ওঠা জমির দখল নিতে কক্সবাজারের চকরিয়ার খিলছাদক গ্রামে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। হামলায় পুড়িয়ে দেওয়া হয়েছে ২৬টি বসত ঘর। চালানো হয়েছে লুটপাট।
১৪ মে ২০২০, ১২:০৯ অপরাহ্ন
হবিগঞ্জের জেলা প্রশাসক করোনামুক্ত
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। আজ তাকেসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ আরও ১১ জনকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে হবিগঞ্জে করোনামুক্ত হলেন ৩৪ জন।
১৪ মে ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
১৪ মে ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলে লটারিতে কৃষকের থেকে ধান কেনা শুরু
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় লটারি করে কৃষক নির্বাচনের মাধ্যমে সরকারি ধান কেনা কর্মসূচি শুরু হয়েছে।
১৪ মে ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
করোনা জয় করে সুস্থ হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য
করোনা আক্রান্ত আরও ১২ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তারা আজ বৃহস্পতিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ত্যাগ করেছেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
১৪ মে ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
খুলনায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু
খুলনার রূপসা উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাপায় মীম (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
১৪ মে ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কুড়িগ্রামে স্বজনদের মানববন্ধন
ভারতে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে লকডাউনে আটকেপড়া ২৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা। আজ দুপুরে শহরের কলেজ মোড়ে মানববন্ধন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান তারা।
১৪ মে ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন